ক্যাটাগরি

চীনের রাস্তায় নামছে চালকবিহীন রোবোট্যাক্সি

চীনের শেনজেন অঞ্চলে চলমান ওই পাইলট কর্মসূচীতে যোগ দিতে হলে প্রথমে সাইন আপ করে নিতে হবে আগ্রহীদেরকে। এরপর সদস্য ক্রেডিট ব্যবহার করা যাবে। চালকবিহীন গাড়িটি মূলত পরিবর্তিত ‘ক্রাইসলার প্যাসিফিয়া’। ব্যবহারকারীর সামনে কোনো চালক ছাড়াই এসে হাজির হবে গাড়িটি। তারপর তাকে নিয়ে পৌঁছে দেবে গন্তব্যে। এক ডেমো ভিডিওতে অটোএক্স দেখিয়েছে, তাদের চালকবিহীন গাড়ি পার্ক করে রাখা […]

মৃত লোক শিল্পীর স্বর ফিরিয়ে আনলো দক্ষিণ কোরিয়ান এআই

ভক্তরা শুক্রবার শিল্পীর কণ্ঠস্বরে শুনতে পাবেন নতুন এক গানের কভার। এর পুরোটাই সম্ভব হয়েছে ‘সিঙিং ভয়েস সিনথেসিস’ (এসভিভি) নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়ার কারণে। রয়টার্স উল্লেখ করেছে, প্রক্রিয়াটি প্রশিক্ষণ টুলের ভিত্তিতে কিমের ২০টি গান শিখেছিল। পরে আরও সাতশ’ কোরিয়ান গান শুনে তা উন্নত করেছে। এটি করা হয়েছে যাতে কিমের গলার স্বর অনুকরণ করে তার ধাঁচেই […]

মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের

তেমন কিছুই করেননি টেসলা প্রধান। শুধু শুক্রবার নিজের টুইটার বায়োগ্রাফিতে যোগ করেছেন ‘হ্যাশট্যাগ বিটকয়েন’। আর তাতেই বেড়েছে দাম। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকেও বিটকয়েনের কেনা-বেচা হচ্ছিল ৩৭ হাজার আটশ’ ডলারে। শতকোটিপতি মার্কিন উদ্যোক্তা মাস্ক এর আগেও টুইটারে মন্তব্য করে বাজারে নানা ধরনের প্রভাব ফেলেছেন। হিসেবে তার টুইটার অনুসারীর সংখ্যাও কম নয়। সবমিলিয়ে চার কোটি […]

রিমোট চার্জিং প্রযুক্তি ‘মি এয়ার চার্জ’ দেখালো শাওমি

জিএসএম এরিনা উল্লেখ করেছে, মি এয়ার চার্জ ব্যবহারের সময় ফোনের ব্যবহারকারী যদি ঘরে হেঁটে বেড়ান এবং মধ্যখানে যদি প্রতিবন্ধকতাও থাকে, তাহলেও চার্জিং বিঘ্নিত হবে না। প্রযুক্তিটি ঠিক কীভাবে কাজ করে, তা এক ব্লগ পোস্টে জানিয়েছে শাওমি। মি এয়ার চার্জের ট্রান্সমিটারটি হিসেবে অনেকটাই বড়। এতোটাই বড় যে বসার ঘরে সোফার পাশে সাইড টেবিল হিসেবে রেখে দেওয়া […]

ঢাকায় আরো একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক: পলক

শুক্রবার আইইবি সদর দপ্তরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা কেন্দ্র ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে তিন দিনের মেন্টর ডেভলপমেন্ট ক্যাম্প ‘ইউনিবেটর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। পলক বলেন, “আমরা নতুন একটি প্রকল্প নিয়েছি ‘প্রাইভেট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ যেটা প্রাইম নামে অল্প দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে উপস্থাপন করতে পারব। এ প্রকল্পে আমাদের যে জনতা […]

অ্যাপলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলার পথে ফেইসবুক?

ফেইসবুক যদি শেষ পর্যন্ত মামলা করেই বসে তাহলে আরেকটি বিষয় উঠে আসতে পারে, তা হলো- আইমেসেজ বাদে তৃতীয় পক্ষের কোনো মেসেজিং সেবাকে নিজ ডিভাইসের ডিফল্ট মেসেজিং সেবা হিসেবে স্বীকৃতি দেয় না অ্যাপল। ফেইসবুকের দাবি, অ্যাপলের আসন্ন বিজ্ঞাপন-ট্র্যাকিং পরিবর্তন প্রতিষ্ঠানটিকে অ্যাপ স্টোর এবং অন্যান্য স্থানে বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে “অন্যায্য সুবিধা” দেবে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগঅ্যজেট উল্লেখ করেছে, […]

ওয়ানপ্লাস ছেড়ে সহ-প্রতিষ্ঠাতার নতুন প্রতিষ্ঠান ‘নাথিং’

প্রতিবেদনে প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, ডিসেম্বরেই তহবিল সংগ্রহের রাউন্ডে নতুন প্রতিষ্ঠানের জন্য ৭০ লাখ মার্কিন ডলার তহবিল জোগাড় করেছেন পেই। এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন টনি ফ্যাডেল, কেইসি নেইস্ট্যাট, কেভিন লিন, স্টিভ হাফম্যান এবং জশ বাকলেইর মতো প্রযুক্তি নেতা এবং বিনিয়োগকারী। পাশাপাশি নাথিং নামের প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছেন সিআরইডি প্রতিষ্ঠাতা কুনাল শাহ। যদিও বিনিয়োগের পরিমাণ এখনও প্রকাশ […]

‘শহুরে’ উডুক্কুযান বানাতে জোট দক্ষিণ কোরিয়ায়

বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বলছে, শহুরে যানজট কমানোর লক্ষ্যে ২০২৫ সালের মধ্যে ইউএএম সেবার বাণিজ্যিকিকরণ পরিকল্পনা গত বছরই ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। এসকে টেলিকম জানিয়েছে, ইউএএম সেবার জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং উডুক্কুযান বানাতে একসঙ্গে কাজ করবে এই প্রতিষ্ঠানগুলো। এই অংশীদারিত্বের আওতায় এয়ার ট্রাফিক যোগাযোগ ব্যবস্থা এবং ইউএএম সেবাকে সংযুক্তকারী একটি প্ল্যাটফর্ম বানাবে এসকে টেলিকম। উডুক্কুযান এবং […]

নদীতে ভেসে যাওয়া সাইক্লিস্টকে বাঁচালো অ্যাপল ওয়াচ

বিবিসি’র প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার যুক্তরাজ্যের হেয়ারফোর্ডের রদারওয়াজের উত্তাল রিভার ওয়াইতে পড়ে যান ওই সাইক্লিস্ট। স্রোতে প্রায় এক মাইল দূরে গিয়ে একটি গাছের ডাল ধরতে সক্ষম হন তিনি। সেখান থেকে তিনি সহায়তার জন্য অগ্নি নির্বাপন বাহিনীর সঙ্গে কথা বলেন। স্টেশন কমান্ডার শন বেইলি বলেছেন, তিনি “ভাগ্যবান” যে ওই ডালটি ধরতে পেরেছেন। “আমরা আশ্চর্য হয়েছি যে, তিনি […]

সক্রিয় আইফোনের সংখ্যা ছাড়ালো শত কোটি

বুধবার অ্যাপলের আয়ের হিসাব প্রকাশের সময় এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান টিম কুক। অনেকদিন ধরেই অ্যাপল এই মাইলফলকের দিকে এগোচ্ছিলো বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। ২০১৬ সালে শত কোটিতম আইফোন বিক্রি করেছে অ্যাপল। ২০১৯ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সক্রিয় আইফোন ব্যবহারকারীর সংখ্যা সে সময় ছিল ৯০ কোটি। ভার্জকে অ্যাপলের এক মুখপাত্র জানিয়েছেন, ৯০ দিনের […]