স্যামসাং ‘রাজপুত্রের’ আড়াই বছরের জেল

স্যামসাং সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স, যেটির প্রধান জেই ওয়াই লি। এই প্রতিষ্ঠানটির আয় দেশটির জিডিপির শতকরা ১২ ভাগের সমান। সাম্প্রতিক রায়ে স্যামসাংয়ের ওপর লি’র নিয়ন্ত্রণ এবং স্যামাসাং ইলেকট্রনিক্সের ভবিষ্যত বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে। ২০১৫ সালে স্যামসাংয়ের দুইটি সহায়ক প্রতিষ্ঠান একত্রিকরণের মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। স্যামসাং গ্রুপের ওপর […]
পোর্টেবল ওয়্যারলেস চার্জার ব্যবহার থামাতে বলছে বেলকিন

প্রতিষ্ঠানটি চাইছে না ওই ডিভাইসটি কেউ ব্যবহার করুক। উল্টো ডিভাইস ফেরত নিয়ে অর্থ দিতে চাইছে বেলকিন। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, পণ্যটির মডেল নম্বর ডব্লিইউআইজেড০০৩। ডিভাইসটিতে দশ হাজার মিলিঅ্যাম্পআওয়ার সক্ষমতা রয়েছে এবং কিউআই মানের ওয়্যারলেস চার্জ গ্রহনে সক্ষম ফোন দাঁড় করিয়ে রেখে চার্জ করতে পারে। আইফোন ৮ এবং পরবর্তী মডেলগুলোর সঙ্গে কাজ করে বেলকিনের এ […]
সবচেয়ে বড় আইওটি বাজার হতে যাচ্ছে চীন

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) তথ্য অনুসারে, ২০২৪ সাল নাগাদ চীনের আইওটি বাবদ খরচ ৩০ হাজার কোটি ডলারে গিয়ে ঠেকবে। আগামী পাঁচ বছর এই খাতে বার্ষিক বৃদ্ধি হার ১৩ শতাংশে গিয়ে দাঁড়াবে। আইডিসির বরাতে বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, ২০২৪ সাল নাগাদ বৈশ্বিক আইওটি খাতের মোট ব্যয়ের ২৬.৭ শতাংশ করবে চীন, যুক্তরাষ্ট্র করবে ২৩.৮ শতাংশ, এবং পশ্চিম […]
ফোল্ডএবল আইফোন পর্দার প্রোটোটাইপ বানাচ্ছে অ্যাপল

ফোল্ডএবল ফোনের প্রতিযোগিতায় এবার নাম লেখালো প্রযুক্তি জায়ান্ট অ্যাপল৷ ইতোমধ্যেই ডিভাইসটির জন্য অভ্যন্তরীণভাবে ফোল্ডএবল পর্দার প্রোটোটাইপ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি, এমনটাই উঠে এসেছে ব্লুমবার্গের প্রতিবেদনে৷ প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, প্রাথমিক প্রোটোটাইপ সম্ভবত স্যামসাং, মোটোরলা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ফোল্ডএবল স্মার্টফোনে যেমনটা দেখা গেছে তেমনই হবে৷ “পুরোপুরি কব্জাবিহীন ফোল্ডএবল” পর্দার দিকেই এগোচ্ছে অ্যাপল, যা ভাঁজ খুললে আইফোন ১২ […]
ফোল্ডএবল ফোনেও এস পেন আনার প্রস্তুতি স্যামসাংয়ের

প্রতিবেদনে প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, অন্যান্য ডিভাইসেও এস পেন আনবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে স্যামসাং বলেছে, “আমরা গ্যালাক্সি এস২১ আল্ট্রা ডিভাইসে এস পেন অভিজ্ঞতা যোগ করার মতো বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছি এবং ভবিষ্যতে অন্যান্য ধারার ডিভাইসেও এস পেন অভিজ্ঞতা আনার পরিকল্পনা করছি।” “আমরা গ্রাহককে সবচেয়ে ভালো মোবাইল অভিজ্ঞতা দিতে অঙ্গীকারবদ্ধ থাকবো এবং […]
অস্ত্র ও সুরক্ষা সরঞ্জামের বিজ্ঞাপন নেবে না ফেইসবুক

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সমর্থকদেরর হাঙ্গামার ঘটনার পর সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে বন্দুকের নিরাপত্তা, ভেস্ট এবং বন্দুকের খাপের মতো সরঞ্জামের বিজ্ঞাপন নিষিদ্ধ। “ইতোমধ্যেই আমরা অস্ত্র, গুলি এবং সাইলেন্সারের মতো পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছি। কিন্তু এখন আমরা অস্ত্র সরঞ্জামের বিজ্ঞাপনও নিষিদ্ধ করবো,” ব্লগ পোস্টে […]
ডাকডাকগো’র প্রতিদিনের সার্চ দশ কোটি ছাড়িয়েছে

সবমিলিয়ে সেবাটির দৈনন্দিন সার্চ দশ কোটি ছাড়িয়েছে। ৪০ লাখেরও বেশি ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ স্টোর এবং ক্রোম এক্সটেনশনের মাধ্যমে অ্যাপটি ইনস্টল করেছেন। সম্প্রতি এক টুইটে এ খবর জানিয়েছে ডাকডাকগো। ডাকডাকগো সার্চ ইঞ্জিন ২০০৮ সালে সেবা দেওয়া শুরু করে। হিসেবে গুগলের চেয়ে এখনও অনেক পিছিয়ে রয়েছে সেবাটি। কিন্তু বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানের ডেটা […]
স্বয়ংক্রিয় ড্রোন ওড়ানোর অনুমতি পেলো আমেরিকান রোবোটিকস

রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, যে অঞ্চলগুলোতে আকাশপথে ট্রাফিক কম, সে অঞ্চলগুলোতে স্বয়ংক্রিয় ড্রোন উড়াতে দেবে এফএএ। এ ছাড়াও এফএএ বলছে, এভাবে যে ড্রোনগুলো উড়বে, সেগুলো চারশ’ ফিটের উপরে যেতে পারবে না। ফেডারেল সংস্থাটি জানিয়েছে, আমেরিকান রোবোটিকস ‘দৃষ্টিসীমার বাইরে’ মূল্যায়নে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ডেটা সরবরাহ করবে, অফসাইট অবস্থান থেকে। “সবমিলিয়ে এ কার্যক্রম পরিবেশগত প্রভাব কমাতে পারবে, […]
পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনতে পারে অ্যাপল

ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে অ্যাপল। এক হিসেবে বলা চলে, এ প্রযুক্তিকে জনপ্রিয় করেছে অ্যাপল। ২০১৩ সালে আইফোন ৫এসে দেখা মিলেছিল এ প্রযুক্তির। কিন্তু ২০১৭ সালে আইফোন এক্স আনার পরপরই প্রতিষ্ঠানটি সরে আসে এ প্রযুক্তি থেকে। ওই সময়ে ফেইস আইডি’কে প্রাধান্য দেওয়ার ফলে হ্যান্ডসেটে আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়নি প্রতিষ্ঠানটি। এখন দেখে মনে হচ্ছে, […]
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডেটাফুল

ডেটাফুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, এবং সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক কৃষ্ণা গায়েন। জুমের মাধ্যমে সম্পন্ন এ অনুষ্ঠানটি ছিল আগ্রহী সবার জন্য উন্মুক্ত। ডেটাফুল কী? ডেটাফুলের উদ্যোক্তা পলাশ দত্ত বললেন, ডেটাফুল মূলত […]