প্রতিষ্ঠান ছাড়লেন ফেইসবুকের বিজ্ঞাপনী শুদ্ধতা প্রধান

ফেইসবুকের অভ্যন্তরীণ পোস্টে বলা হয়েছে চলতি সপ্তাহেই প্রতিষ্ঠান ছেড়েছেন লেদার্ন। অভ্যন্তরীণ ওই পোস্টে নজরে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের। ডিসেম্বরের শুরুতেই পণ্য ব্যবস্থাপনা পরিচালক লেদার্ন জানিয়েছিলেন ৩০ ডিসেম্বর তিনি প্রতিষ্ঠান ছাড়বেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সামাজিক মাধ্যম জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। পোস্টে লেদার্ন বলেছেন, “বিজ্ঞাপন এবং সামাজিক মাধ্যমের বাইরেও গ্রাহকের গোপনতা নিয়ে কাজ করতে” তিনি […]
পুলিশকে অভিযানে পাঠিয়ে লাইভে হ্যাকাররা

যুক্তরাষ্ট্রে এমন ঘটনায় সতর্ক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ওই হ্যাকিংয়ের পর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলাপও চালিয়েছে হ্যাকাররা। পুলিশ বা অন্যান্য জরুরী সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে ভুক্তভোগীর বাড়িতে পাঠিয়েছে হ্যাকাররা। ‘সোয়াটিং’ নামে ডাকা নতুন ঘরানার অপরাধ সাম্প্রতিক সময়ে দ্রুত বেড়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। এই […]
২০২০: শীর্ষ আইফোন অ্যাপ

অ্যাপল ফেলো ফিল শিলার বলেছেন, “এ বছর, আগের যে কোনো সময়ের চেয়ে আমাদের সবচেয়ে সৃজনশীল ও সংযুক্তির মূহুর্তগুলো ঘটেছে অ্যাপে। যে ডেভেলপাররা বছরজুড়ে নতুন, উপকারী অ্যাপ অভিজ্ঞতা আনতে কঠোর পরিশ্রম করেছেন, তাদেরকে ধন্যবাদ।” ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদন বলছে, বিনামূল্যের শীর্ষ আইওএস অ্যাপের মধ্যে বেশ কিছু ভিডিও কনফারেন্সিং অ্যাপ রয়েছে। এই তালিকায় রয়েছে জুম, মিটিংস, হাউসপার্টি […]
চীনে তৈরি মডেল ওয়াই গাড়ির সরবরাহ শুরু করছে টেসলা

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজারে নিজেদের গাড়ির বিক্রি বাড়ানোর অংশ হিসেবে দেশটিতে চীনে তৈরি মডেল ওয়াই গাড়ি বিক্রি শুরু করেছে টেসলা। পেট্রোল বা ডিজেল গাড়ির দূষণ কমানোর লক্ষ্যে বৈদ্যুতিক যানের ক্ষেত্রে অনেক সহায়তা দেয় চীন। আর এটিই টেসলার বৈশ্বিক ব্যবসায়িক কৌশলের মূল চাবি। চীনের শাংহাইতে গাড়ির কারখানার পরিধিও বাড়াচ্ছে বৈদ্যুতিক […]
২০২০ সালের শীর্ষ গুগল সার্চ

২০২০ সালে বাংলাদেশের শীর্ষ সার্চ তালিকা এখনও প্রকাশ না করলেও বৈশ্বিক তালিকা প্রকাশ করেছে গুগল। ১২টি শ্রেণিতে ২০২০ সালের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। চলুন দেখে নেই সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা- অনুসন্ধান ১. করোনাভাইরাস ২. নির্বাচনী ফলাফল ৩. কোবি ব্রায়ান্ট ৪. জুম ৫. আইপিএল খবর ১. করোনাভাইরাস ২. নির্বাচনী ফলাফল ৩. ইরান […]
যুক্তরাজ্যে টিকটকের বিরুদ্ধে আদালতে কিশোরী

মামলা সামনে এগোলে ওই কিশোরী নিজের পরিচয় গোপন রাখতে পারবেন বলে রুল জারি করেছে আদালত। বিবিসি’র প্রতিবেদন বলছে, এই পদক্ষেপে সমর্থন দিয়েছেন যুক্তরাজ্যের শিশু কমিশনার অ্যানি লংফিল্ড। টিকটক যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়নের ডেটা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে বলেও তার বিশ্বাস। টিকটকের দাবি, শিশুদের সুরক্ষায় তাদের “দৃঢ় নীতিমালা” রয়েছে এবং ১৩ বছরের কম বয়সী গ্রাহককে প্ল্যাটফর্মে […]
বছরের শেষ দিনে বিটকয়েন মূল্য ছাড়ালো ২৯ হাজার ডলার

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সর্বোচ্চ ২৯ হাজার তিনশ’ মার্কিন ডলারে ওঠার পর কমতে শুরু করেছে সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য। সর্বশেষ তথ্যমতে বিটকয়েন মূল্য ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭৪.৩৬ ডলারে। ১৬ ডিসেম্বর প্রথমবার বিটকয়েনের মূল্য ২০ হাজার মার্কিন ডলার পেরোনোর পর ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সির দাম দাঁড়িয়েছে বছর শুরুর তুলনায় […]
‘রিকনফিগারএবল’ কিবোর্ডের নকশায় অ্যাপল

অ্যাপলবিষয়ক খবরের সাইট ম্যাকরিউমার্সের প্রতিবেদন বলছে, সম্প্রতি ‘ইলেকট্রনিকস ডিভাইসেস হ্যাভিং কিস উইথ কোহেরেন্ট ফাইবার বান্ডলস’ নামে একটি পেটেন্ট আবেদন করেছে অ্যাপল এবং এটির অনুমোদন দিয়েছে মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস। চলতি বছর এটিই অ্যাপলের সর্বশেষ পেটেন্ট। পেটেন্টের সঙ্গে দেওয়া ছবিতে দেখা গেছে, ল্যাপটপ বা ডেস্কটপ কমিম্পিউটারের কিবোর্ড দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে অ্যাপলের নতুন এই […]
দারাজে দুই মিনিটেই বিক্রি দুই হাজার নারজো ২০

এই ডিভাইসটিকে দারাজ তাদের ইতিহাসে ‘ফাস্টেস্ট-সেলিং গেইমিং স্মার্টফোন’ বলে জানিয়েছে। গেইম খেলোয়ারদের জন্য উপযোগী ফোনটিতে রয়েছে হেলিও জি৮৫ অক্টাকোর প্রসেসর, ৬,০০০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার ব্যাটারি এবং ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জিং প্রযুক্তি। পাশাপাশি আছে ৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা, ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি। ডিভাইসটি দু’টি রঙে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানটি- সিলভার […]
চীনা স্টোর থেকে ৩৯ হাজার গেইম সরালো অ্যাপল

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ‘লাইসেন্সবিহীন’ গেইমের প্রশ্নে চীনা কর্তৃপক্ষের চাপের মুখে বৃহস্পতিবার এই পদক্ষেপ নিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এই দফায় ৩৯ হাজার গেইমসহ ৪৬ হাজারের বেশি অ্যাপ সরিয়েছে অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কিমাইয়ের দাবি, ইউবিআইসফটের অ্যাসাসিন’স ক্রিড আইডেনটিটি এবং এনবিএ ২কে২০ গেইমও আক্রান্ত হয়েছে এই পদক্ষেপের কারণে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, চীনা অ্যাপ স্টোরের শীর্ষস্থানীয় দেড় […]