দক্ষিণ কোরিয়ায় এলসিডি উৎপাদন চালিয়ে যাবে স্যামসাং ডিসপ্লে

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, দক্ষিণ কোরিয়ায় এলসিডি প্যানেলের উৎপাদন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং ডিসপ্লে। এর আগে মার্চ মাসে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিলো আরও উন্নত প্রযুক্তিতে নজর দিতে চলতি বছরের শেষ নাগাদ এলসিডি প্যানেলের সব উৎপাদন বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি। স্যামসাং ডিসপ্লে জানিয়েছে, উৎপাদনের বাড়তি সময় নির্ভর করবে লাভের বিবেচনায় এবং বাজারের পরিস্থিতির […]
মহাকাশে আবর্জনা কমাতে ‘কাঠের’ স্যাটেলাইট বানাচ্ছে জাপান

বিবিসি’র প্রতিবেদন বলছে, গাছের বৃদ্ধি এবং মহাকাশে কাঠের উপাদানের ব্যবহার নিয়ে ইতোমধ্যেই গবেষণা শুরু করেছে সুমিতোমো ফরেস্ট্রি। ২০২৩ সালের মধ্যে কাঠের তৈরি স্যাটেলাইট বানানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠান দু’টির। পৃথিবীতে চরম আবহাওয়ায় বিভিন্ন ধরনের কাঠ নিয়ে পরীক্ষা শুরু হবে এই অংশীদারিত্বের মাধ্যমে। যত বেশি স্যাটেলাইট পাঠানো হচ্ছে, মহাকাশে আবর্জনার সমস্যাও তত বাড়ছে। এক্ষেত্রে কাঠের তৈরি স্যাটেলাইট […]
যুক্তরাষ্ট্রে রাতে ড্রোন ওড়াতে দেবে এফএএ

সোমবার এ ব্যাপারে জানিয়েছে এফএএ। সংস্থাটি বলছে, তাদের বহুল প্রতিক্ষীত ড্রোন নীতিমালা নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে। ‘আনম্যানড এরিয়াল ভেহিকেলস’ নামের ওই ড্রোন নীতিতে দূর থেকে শনাক্তকরণ প্রযুক্তি যোগ করার কথা বলা হবে। অধিকাংশ ক্ষেত্রে মাটি থেকেই শনাক্ত করা যাবে ড্রোনের পরিচয়। আগামী জানুয়ারিতে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হওয়ার ৬০ দিনের মধ্যে নীতিমালা কার্যকর হবে। ড্রোন নির্মাতারা […]
হুয়াওয়ের নামে ‘নতুন বছরের উপহার’ আসলে ফাঁদ

হুয়াওয়ে জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এরকম কোনো উপহার দেওয়া হচ্ছে না। হোয়াটসঅ্যাপ ও ফেইসবুকের মতো সামাজিক মাধ্যমে ভেসে বেড়াতে দেখা গেছে ওই স্ক্যামের লিংক। মানুষকে সহজে ফাঁদে ফেলতে হুয়াওয়ের লোগো ব্যবহার করেছে জালিয়াতরা। স্ক্যামের লিংকে ক্লিক করলেই অপরিচিত এক ওয়েবসাইটে চলে যাচ্ছেন ব্যবহারকারী। সেখানে তাদের দেখানো হচ্ছে লোভনীয় সব উপহার। উপহার পেতে ‘গিফট বক্স’ […]
পুরস্কার পেয়ে যেন থেমে না যাই: পলক

সোমবার আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তি উদযাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। নাটোর থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, “মহামারীর সময়ে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, বিচারিক ও অন্যান্য কাজ গত সাড়ে ৯ মাস চালু রাখতে পেরেছি, তার স্বীকৃতি এ পুরস্কারের মাধ্যমে পেয়েছি। উদ্ভাবনী সমাধানের জন্য এ […]
অ্যাপলের গাড়ি ২০২৫-২০২৭ সালের আগে নয়: কুয়ো

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, অ্যাপল কারের স্পেসিফিকেশন এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কুয়ো। আর গাড়ির উন্মোচন যদি ২০২৮ বা তারও পরে হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। অ্যাপল কারের তিনটি মূল সমস্যার কথা উল্লেখ করেছেন কুয়ো, উন্মোচন তারিখ নিয়ে অনিশ্চয়তা, সরবরাহকারী ও গাড়ির স্পেসিফিকেশন নিয়ে অনিশ্চয়তা এবং বৈদ্যুতিক গাড়ি ও স্বচালিত গাড়ির বাজারে অ্যাপলের […]
হার্ডওয়্যার নিরাপত্তা কি আনবে ফেইসবুক

ফেইসবুকের নিরাপত্তা নীতিমালা বিভাগের প্রধান নাথানিয়েল গ্লেইশারের বরাত দিয়ে প্রতিবেদনে বিজনেস স্ট্যান্ডার্ড বলেছে, ২০২১ সালে গ্রাহকের জন্য হার্ডওয়্যার নিরাপত্তা টোকেনের মোবাইল সমর্থন আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বর্তমানে উচ্চ-পদস্থ ব্যক্তির অ্যাকাউন্টেই কেবল নিরাপত্তা কি সেবা দেয় ফেইসবুক। আগামী বছর যেকোনো অ্যাকাউন্টের জন্যই নিরাপত্তা ফিচারটি চালু করবে সামাজিক মাধ্যম জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। বিভিন্ন খুচরা বিক্রেতার কাছ থেকে […]
গেইমিং কনসোল আনছে কেএফসি, গরম করা যাবে মুরগি

এক বিবৃতিতে কেএফসি বলেছে, “মুরগির কুঠুরিটি এর ভেতরের উপাদান গরম রাখবে, উত্তেজনাপূর্ণ গেইমিংয়ের সময় খাবার তৈরি থাকবে।” বিবিসি’র প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গেইমিং কনসোলটি বানিয়েছে বৈশ্বিক হার্ডওয়্যার প্রস্তুতকারক কুলার মাস্টার এবং অন্যান্য গেইমিং কনসোলের মতোই উচ্চ-মানের গেইম খেলা যাবে এতে। জুন মাসেই গেইমিং কনসোলটির ঘোষণা দিয়েছে কেএফসি। তখন অনেকেই এটিকে প্রচারণার ফাঁদ মনে করেছিলেন। […]
পর্দার নিচে সেলফি ক্যামেরা থাকতে পারে ‘পিক্সেল ৬’-এ

পেটেন্ট আবেদনে বিস্তারিত তথ্য কমই আছে। ফলে নিশ্চিত হওয়া যাচ্ছে না, ঠিক কীভাবে সেলফি ক্যামেরা পর্দার নিচে বসানোর পরিকল্পনা করেছে গুগল। টেক রেডারের বরাতে ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, পেটেন্ট আবেদনে ফোনের অন্যান্য বিস্তারিত তথ্য রয়েছে। এসব বিস্তারিত তথ্যের মধ্যে রয়েছে ফোনের মৌলিক নকশা, মূল ক্যামেরার অবস্থান ইত্যাদি। এরই মধ্যে পর্দার নিচে সেলফি ক্যামেরার ফোন নিয়ে […]
কার্বনকে উড়োজাহাজের জ্বালানিতে বদলে দিলেন বিজ্ঞানীরা

এ পথে কার্বন নিঃসরণ শূন্যে নিয়ে যাওয়া যাবে বলে দাবি করছেন তারা। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, হিসেবে এ ধরনের জ্বালানির পথটি সস্তা, সহজ এবং দৈনন্দিন উপকরণ ব্যবহার করেই তৈরি করা যাবে। ওয়্যারড এর বরাত দিয়ে এনগ্যাজেট প্রতিবেদনে উল্লেখ করেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি গবেষকরা সফলভাবে কার্বন ডাই অক্সাইডকে উড়োজাহাজের জ্বালানিতে রূপান্তরিত করেছেন। আর, হাইড্রোজেন ও পানিকে […]