পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে ১২টা

নতুন সূচি অনুযায়ী খোলা দিনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লনেদেন হবে। পোস্ট ক্লোজিং সেশন হবে ১৫ মিনিট। সোমবার লকডাউনের প্রথম দিন থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বাংলাদেশ সিকিউটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র রেজাউল করিম জানিয়েছেন।
পুঁজিবাজার: একদিনে সাড়ে ১২ মাসের সর্বোচ্চ পতন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের একেবারে শুরু থেকে শেয়ারদর কমতে থাকে। শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা বেশি থাকায় প্রথম আধা ঘন্টার মধ্যেই প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্টের বেশি হারায়। এরপর সূচক পতনের মাত্রা আরও বেড়ে যায়। মাঝে কিছু শেয়ার হারানো দর ফিরে পেলেও বিক্রির চাপে তা শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি। শেষ […]
ডিএসইতে প্রি ওপেনিং বন্ধ রোববার থেকে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাময়িকভাবে প্রি ওপেনিং হিসেবে পরিচিত এ সেশন বন্ধ থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর জরুরি সভায় শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রি ওপেনিং সেশনে শেয়ার কেনা বা বিক্রির দরপ্রস্তাব বসানো যাবে না। সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন শুরুর সরকারি ঘোষণার প্রেক্ষাপটে ডিএসই […]
‘লকডাউনে’ লেনদেনে সমস্যা হবে না: বিএসইসি

ব্যাংক চললে পুঁজিবাজারও চলবে বলে শনিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে জানানো হয়েছে। দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ ‘লকডাউন’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও এক […]
সূচক কমেছে পুঁজিবাজারে

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৭ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ কমে ৫ হাজার ২৭০ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে ৪৫১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৫৬০ কোটি ২৫ লাখ টাকা ছিল। লেনদেনে থাকা ৩৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের […]
আইডিএলসির ১৫% নগদ, ৫% স্টক লভ্যাংশ অনুমোদন

আইডিএলসির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ অনুমোদন করেছে। আইডিএলসির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ৫০ পয়সা করে পাবেন এবং প্রতি ১০০ শেয়ারে ৫টি করে শেয়ার পাবেন। আইডিএলসি ফাইন্যান্স […]
পুঁজিবাজারে বড় পতন

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৯৪ দশমিক ৯৬ পয়েন্ট বা এক দশমিক ৭৭ শতাংশ কমে ৫ হাজার ২৭৮ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে। বুধবার ঢাকায় ৫৬০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়; কর্মদিবসে হাতবদল হয়েছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। […]
পুঁজিবাজারে সূচক বেড়েছে

সোমবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৭৩ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার, যা আগের কর্মদিবসে ছিল ৩৮২ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইতে হাতবদল হওয়া ৩৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের […]
সূচকের উত্থানে শুরু সপ্তাহ

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৪৩ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে। তবে ঢাকায় লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। রোববার ঢাকায় ৩৮২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা আগের কর্মদিবসে (বৃহস্পতিবার) ৪৮৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। ডিএসইতে রোববার লেনদেন হয়েছে ৩৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৮৪টির, আর অপরিবর্তিত রয়েছে ১৩২টির দর। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৮ দশমিক ৪৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২ দশমিক ১৯ পয়েন্টে। ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হল- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, রবি, লংকাবাংলা, রহিমাফুড, লাফার্জ, এনআরসি ব্যাংক, স্কয়ার ব্যাংক […]
পুঁজিবাজারে আসছে ২ মিউচুয়াল ফান্ড ও ৩ প্রতিষ্ঠান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এসব সিদ্ধান্ত হয় বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন নিবন্ধিত তিন প্রতিষ্ঠান হলো- সম্পদ ব্যবস্থাপক পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট, তহবিল ব্যবস্থাপক এসবিকে টেক ভেঞ্চার ও মার্চেন্ট ব্যাংক কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট। নতুন ২ মিউচুয়াল ফান্ড বিএসইসির অনুমোদন পাওয়া জয়তুন ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই ফান্ডের […]