ক্যাটাগরি

পুঁজিবাজারে সূচকে উন্নতি

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮১ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫০৮ দশমিক ২৭ পয়েন্ট হয়েছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন মোট ৮৩৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৬১৮ টাকা ছিল। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি […]

৫০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় আইএফআইসি ব্যাংক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে তারা ওই বন্ড ছাড়তে পারবে। আইএফআইসি ব্যাংক ডিএসইকে জানিয়েছে, এই বন্ড ছেড়ে তারা তাদের মূলধন ভিত্তি শক্ত করতে চায়। বন্ডগুলো হবে নন কনভার্টেবল এবং সাব অর্ডিনেটেড। অর্থাৎ এই বন্ডকে শেয়ারে রূপান্তর […]

‘অতি উৎসাহে’ নতুন শেয়ার না কেনা ভালো: শাকিল রিজভী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্রোকারেজ হাউজ শাকিল রিজভী স্টকসের ব্যবস্থাপনা পরিচালক পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, নতুন শেয়ারগুলো বেশি দামে কিনা ঠিক না। বুঝে শুনে নতুন শেয়ার কিনতে হবে। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান ও লভ্যাংশ দেওয়ার স্বক্ষমতা দেখে কেনা উচিত। অতি উত্সাহী হয়ে বেশি দামে কিনলে সবার উপর কিন্তু এটার […]

সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ দশমিক শূন্য ২ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে ৫ হাজার ৪২৬ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে। সূচক বাড়লেও আগের দিনের তুলনায় লেনদেনে কমেছে ঢাকার পুঁজিবাজারে। ডিএসইতে এদিন ৬১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৬৬০ কোটি ৬৪ লাখ টাকা […]

পুঁজিবাজার থেকে ‘চলে গেছে’ ৩ হাজার কোটি টাকা

Published: 01 Mar 2021 04:28 PM BdST Updated: 01 Mar 2021 04:28 PM BdST ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী বলেছেন, বাংলাদেশের পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত শেয়ার অযৌক্তিক দামে কিনেছেন বিনিয়োগকারীরা। এতে পুঁজিবাজার থেকে বের হয়ে গেছে প্রায় ৩ হাজার কোটি টাকা।

মহামারী: মুনাফার সঙ্গে লভ্যাংশও কমেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের

পুঁজিবাজারে খাদ্য খাতে তালিকাভুক্ত এ কোম্পানি এবার বিনিয়োগকারীদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বলে জানিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে। আগামী ২৯ এপ্রিল সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ২৩ মার্চ। সেখানে অনুমোদন পেলে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে […]

ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বিএসইসি

বিনিয়োগকারীদের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে। রোববার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত্ করেন। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, ইউনাইটেড এয়ার ২০১০ সাল থেকে ১০ বছর ধরে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে না। চার বছর ধরে তাদের কার্যক্রম বন্ধ। উদ্যোক্তা পরিচালকরা ইউনাইটেড এয়ারের ৫ শতাংশের কম […]

আইন ভঙ্গ: ৩ মার্চেন্ট ব্যাংক ও ৩ ব্রোকারেজের দণ্ড

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মার্চেন্ট ব্যাংক বেঙ্গল ইনভেস্টমেন্ট লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড এবং পিএলএফএস লিমিটেডের আইপিওতে কোটা সুবিধা বতিল করা হয়েছে। ৩১ জুনের মধ্যে মূলধন ঘাটতি পূরণ করতে না পারলে তিন প্রতিষ্ঠানের সনদ বাতিল করা হতে পারে। আইন ভঙ্গের কারণে ব্রোকারেজ নেক্সাস সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটজকে […]

সোনালী লাইফ ইন্সুরেন্সের আইপিওর আবেদন পেছাল

বাংলাদেশ সিকিউরিটজ অ্যন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ‘বিনিয়োগকারীদের স্বার্থে’ আইপিওর আবেদনের সময় মার্চ থেকে মে মাসে নেওয়ার সিদ্ধান্ত হয়। গত বছরের ৯ ডিসেম্বর সোনালী লাইফ ইন্সুরেন্সকে বাংলাদেশের পুঁজিবাজার থেকে ১৯ কোটি টাকার মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা। সোনালী লাইফ ইন্সুরেন্সকে আইপিও ছেড়ে ১০ টাকা অভিহিত […]

সূচক বেড়েছে পুঁজিবাজারে

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬৭ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৮৫ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে। তবে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে আগের দিনের তুলনায় কমেছে। এদিন ঢাকায় ৫৩০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৫৯১ কোটি ৮১ লাখ টাকা […]