শুরুর দিনে ই-জেনারেশনের দর বাড়ল ৫০%

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে কোম্পানিটির ১০ টাকার শেয়ার ১৫ টাকায় হাতবদল হয়। সে হিসেবে প্রথম দিনে বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে তা বিক্রি করতে পেরেছেন। এ দিন ২ বারে ই-জেনারেশনের মোট ২০১টি শেয়ার হাতবদল হয়, টাকার অঙ্কে যার দাম ৩ হাজার ১৫ টাকা। তালিকাভুক্তির পর প্রথম ও দ্বিতীয় দিনের লেনদেনে এখন নতুন […]
৪ কোম্পানির পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত

সোমবার রাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমরা ‘জেড’ ক্যাটাগরির চার কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” কোম্পানিগুলো হল ইউনাইটেড এয়ারওয়েজ, সিএনএ টেক্সটাইল, ফ্যামিলি টেক্স ও এমারেল্ড অয়েল। ইউনাইটেড এয়ারওয়েজ পুঁজিবাজারে ভ্রমণ খাতে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে ওটিসি মার্কেটে লেনদেন হচ্ছে। কোম্পানিটি […]
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের আইপিওর জন্য আবেদন শুরু
২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়বসাইটে জানানো হয়েছে। একটি বিও অ্যাকাউন্টের বিপরীতে সর্বোচ্চ এক লট শেয়ারের জন্য আবেদন করা যাবে। ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের আইপিওর প্রতি লটে থাকছে ১০০টি করে শেয়ার। প্রতিটির দাম ৫০ টাকা। সে হিসেবে পাঁচ হাজার টাকায় ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডর আইপিওতে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। […]
লুব-রেফের আইপিও বণ্টনে লটারি মঙ্গলবার

বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে লটারি হবে বলে কোম্পানির সিএফও মফিজুর রহমান বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এর আগে গত ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত লুব-রেফের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পেতে আবেদন করেন বিনিয়োগকারীরা। সাধারন বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৭৫ কোটি টাকার শেয়ারর জন্য আবেদন পড়ে প্রায় ১২ দশমিক ৩৯ গুণ। মফিজুর রহমান বলেন, “লুব-রেফের শেয়ার […]
ই-জেনারেশনের শেয়ার লেনদেনে আসছে মঙ্গলবার

ই-জেনারেশন লিমিটেডের শেয়ার গত সপ্তাহে বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির শেয়ার ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে। লেনদেনের কোড হবে ‘EGEN’। কোম্পানি কোড হবে ২২৬৫২। সাধারণ বিনিয়োগকারীরা ই-জেনারেশন লিমিটেডের শেয়ারটি ১০ টাকায় পেয়েছিলেন। যারা লটারিতে জিতেছেন, তারা প্রত্যেকে ৫০০টি করে শেয়ার পেয়েছেন। গত বছরের ২১ অক্টোবর আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ […]
পুঁজিবাজারে দরপতনের ধারা

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২৭ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ কমে ৫ হাজার ৪৭৫ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেনে আগের দিনের তুলনায় কমেছে । বৃহস্পতিবার ৬৯৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮৬৩ কোটি ৮৭ লাখ টাকা ছিল। ডিএসইতে […]
৩৫% নগদ লভ্যাংশ দিচ্ছে আইডিএলসি ফাইন্যান্স

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে। আগামী ৩১ মার্চ সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১১ মার্চ। সেখানে অনুমোদন পেলে আইডিএলসির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ৩ টাকা ৫০ পয়সা করে পাবেন। লভ্যাংশের খবরে বৃহস্পতিবার আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারের […]
উৎপাদন ক্ষমতা বাড়াতে ১৯২ কোটি টাকা ব্যয় করবে বিএটিবি

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এই তথ্য জানিয়েছে বিএটিবি। তামাক খাতের এই বহুজাতিক কোম্পানি জানিয়েছে, বাংলাদেশে তৈরি পণ্য বিদেশে রপ্তানির উদ্দেশ্যে কারখানার উত্পাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাভারের কারখানায় এই বিনিয়োগের পুরোটাই নিজেদের তহবিল থেকে খরচ করবে বিএটিবি। এদিকে নতুন বিনিয়োগের খবরে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকার পুঁজিবাজারে এই […]
দরপতন চলছেই

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২৩ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ কমে ৫ হাজার ৫০৩ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে । বুধবার এ বাজারে ৮৬৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৯৯৫ কোটি ৭৪ লাখ টাকা […]
এনআরবিসি ব্যাংকের শেয়ার পেতে বরাদ্দের ৮ গুণ আবেদন

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি। ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা তুলতে চায় এনআরবিসি ব্যাংক। প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা। ১২০ কোটি টাকা শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হবে ৬০ শতাংশ বা ৭২ কোটি টাকার শেয়ার। বাকি ৪০ শতাংশ শেয়ার পাবে […]