পুঁজিবাজারে সূচকে উল্লম্ফন

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৯৭ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৪৫ দশমিক শূন্য ৯ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। সোমবার ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮০১ কোটি ৬৬ লাখ […]
দুবাইতে ইউসিবি স্টক ব্রোকারেজ ডিজিটাল বুথ

সম্প্রতি প্রবাসী বাংলাদেশি (এনআরবি) বিনিয়োগকারীদের পাশাপাশি দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের সেবা দিতে এই বুথ চালু করা হয় বলে ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে জানানো হয়, এই ডিজিটাল বুথ বিনিয়োগকারীদের একাউন্ট খোলা, বিনিয়োগের বাংলাদেশে তহবিল স্থানান্তর, স্টক, বন্ড ব্যবসা জন্য অর্ডার গ্রহণ এবং বাংলাদেশ থেকে তহবিল ফেরতের ব্যবস্থাসহ এক স্থানে সব সেবা দিবে। ডিজিটাল […]
সহযোগী ২ কোম্পানিকে কিনে নিচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে হাইডেলবার্গ সিমেন্ট এই তথ্য জানিয়েছে। হাইডেলবার্গ সিমেন্ট তার সহযোগী প্রতিষ্ঠান এমিরেটস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এবং এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেডকে কিনে নিতে চাইছে। হাই কোর্ট হাইডেলবার্গ সিমেন্টের এই আবেদন নিয়ে বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানাতে বলেছে। গত বছরের ২২ অক্টোবর হাইডেলবার্গ সিমেন্ট তাদের সহযোগী দুই প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার […]
ডেল্টা লাইফে প্রশাসক বসাল নিয়ন্ত্রক সংস্থা

ডেল্টা লাইফ কর্তৃপক্ষ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবি করার অভিযোগ তোলার চার দিনের মাথায় আইডিআরএ এ পদক্ষেপ নিল। বৃহস্পতিবার ডেল্টা লাইফ ইন্সুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বর্তমান পরিচালনা পর্ষদ স্থগিত করে সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন […]
দুবাইয়ে রোড শোতে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান

বৃহস্পতিবার দুবাইয়ের পার্ক হায়াত হোটেলে ‘রোড শো’য় এই আহ্বান জানানো হয় বলে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি তুলে ধরা হয়। বলা হয় যে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী তথ্য প্রযুক্তি খুব দ্রুত গ্রহণ করেছে। এর ফলে বাংলাদেশে খুব দ্রুত অনেক নতুন নতুন ব্যবসা হচ্ছে। আর এই নতুন ব্যবসা টাকা […]
বিএটিবির ৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে। আগামী ২৮ মার্চ সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৩ মার্চ। সেখানে অনুমোদন পেলে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ৩০ টাকা করে পাবেন এবং প্রতি একটি শেয়ারে নতুন দুইটি করে শেয়ারে পাবেন। সব […]
সূচক কমেছে দুই বাজারে

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২৪ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ কমে ৫ হাজার ৪৮৫ দশমিক শূণ্য ১ পয়েন্টে অবস্থান করছে। তবে ঢাকায় লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। বৃহস্পতিবার ১ হাজার ৫৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৭৮৬ কোটি ২ লাখ টাকা […]
পুঁজিবাজারে বিনিয়োগ টানতে দুবাইয়ে রোড শো

মঙ্গলবার দুবাইয়ের পার্ক হায়াতের ক্রিক বলরুমে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক এই রোড শো শুরু হয়েছে। আগামী শুক্রবার রোড শো শেষ হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত এই রোড শো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) মালিকানাধীন ‘ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড’ স্পন্সর করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো […]
দেশ ইন্সুরেন্সের আইপিও আবেদন রোববার থেকে

একটি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট (বিও) থেকে সর্বোচ্চ এক লট (৫০০) শেয়ারের জন্য আবেদন করা যাবে। প্রতি শেয়ারের দাম ১০ টাকা ধরে মোট খরচ হবে ৫ হাজার টাকা। মোট শেয়ারের চেয়ে বেশি আবেদন জমা হলে লটারির মাধ্যমে শেয়ার বণ্টনের ব্যবস্থা হবে। বৃহম্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত আবেদন করা যাবে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ২ ডিসেম্বর দেশ জেনারেল […]
ডিএসইর অ্যাপে পুরোদমে লেনদেন শুরু রোববার

এটা বৃহস্পতিবার থেকে চালু হওয়ার কথা থাকলেও এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে বুধবার ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) জিয়াউল করিম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে আগের নিয়মে লেনদেন হওয়ার কথা ছিল। কিন্তু তা সম্ভব হচ্ছে না। রোববার থেকে আগের নিয়মে লেনদেন চালু হবে। গত ১১ জানুয়ারি থেকে পুরো সময় […]