আইপিও: বুকবিল্ডিংয়ে শেয়ারের দাম নির্ধারণ ৩ পদ্ধতিতে

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবিষয়ে নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে বুকবিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হতে আসা কোম্পানির শেয়ারের দাম নির্ধারণের ক্ষেত্রে ‘নেট অ্যাসেট ভ্যালু মেথড’, ‘ইয়েল্ড মেথড’ এবং ‘ফেয়ার ভ্যালু মেথড’ ব্যবহার করা যাবে। পুঁজিবাজার থেকে টাকা তুলতে আসা কোম্পানিগুলোর শেয়ারের দাম বর্তমানে দুই পদ্ধতিতে নির্ধারণ হয়: ১. ফিক্সড প্রাইজ […]
ডিএসইর অ্যাপে পুরোদমে লেনদেন ১০ দিন পর

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার থেকেই অ্যাপে পুরো সময় অর্থাত্ ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন শুরুর কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় সময় বাড়ালো ডিএসই। ১১ ফেব্রুয়ারি পরে পুরো দমে মোবাইল অ্যাপে লেনদেনে শুরু করা যাবে । এখন সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ২ […]
পুঁজিবাজারে দরপতন সপ্তাহের দ্বিতীয় দিনে

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫০ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ কমে ৫ হাজার ৫৯৯ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৭৮ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৯৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক শূন্য ৮ […]
ইওএস টেক্সটাইলের ৯৮% শাশা ডেনিমসের
কোম্পানিটির আরও ১৮ শতাংশ শেয়ার কিনে নেওয়ার ঘোষণা রোববার শাশা ডেনিমস ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ২১ কোটি ৮০ লাখ টাকা দিয়ে এই ১৮ শতাংশ কিনে নেওয়ার আগে ইওএস টেক্সটাইলের ৮০ শতাংশ শাশা ডেনিমসের হাতে ছিল। শাশা ডেনিমস বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির কাছ থেকে ৪ লাখ ৫১২ স্কয়ার মিটার জায়গা পেয়েছে, যেখানে নতুন কারখানা […]
মীর আক্তারের শেয়ার লেনদেন মঙ্গলবার থেকে
রোববার মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে। লেনদেনের কোড হবে ‘MIRAKHTER’। কোম্পানি কোড হবে ১৩২৫০। সাধারণ বিনিয়োগকারীরা মীর আক্তারের শেয়ারটি ৫৪ টাকায় পেয়েছিল। যেসব বিনিয়োগকারী লটারিতে জিতেছেন, তারা প্রত্যেকে ১০০টি করে শেয়ার পেয়েছেন। গত বছরের ১৩ অগাস্ট ১২৫ কোটি টাকা তোলার প্রাথমিক […]
পুঁজিবাজারে ব্যাপক দরপতন

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৭৪ দশমিক ৪৯ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ কমে ৫ হাজার ৬৪৯ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২০০ দশমিক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৭৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক […]
লভ্যাংশ ঘোষণার পর বেড়েছে গ্রামীণফোনের দাম

অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১৪ টাকা ৫০ পয়সা করে পাবেন। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি। আর কোম্পানির বার্ষিক সাধারণ সভা হবে আগামী ১৯ এপ্রিল। সব মিলিয়ে গ্রামীণফোন ২০২০ সালে বিনিয়োগকারীদের ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিল। এর আগে ২০২০ সালের জুন মাস পর্যন্ত ১৩০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল। […]
মার্জিন ঋণে ১২% সুদ: ৫ মাস সময় দিল বিএসইসি

বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদস্য শেখ শামসুদ্দিন আহমেদের সঙ্গে শীর্ষ ৩০টি ব্রোকারেজ হাউজের আলোচনা থেকে এই সিদ্ধান্ত আসে। বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই আলোচনা থেকে দুটি বড় সিদ্ধান্ত হয়েছে- প্রতি মাসে পুঁজিবাজারের শীর্ষ ৩০ জন ব্রোকারেজ হাউজের সাথে বৈঠক হবে। আরেকটি হচ্ছে- জুনের মধ্যে মার্জিন ঋণে ১২ শতাংশ […]
সুহৃদ ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ না দেওয়া তদন্তে বিএসইসির কমিটি

বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল সুহৃদ ইন্ডাস্ট্রিজ। কিন্তু সেই লভ্যাংশ এখনও বিতরণ করেনি প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ। ২০২০ সালের ২৬ মার্চ থেকে বন্ধ আছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা। […]
পুঁজিবাজারে বিনিয়োগ টানতে দুবাইতে মেলা করবে বিএসইসি

৯ থেকে ১২ ফেব্রুয়ারি দুবাইয়ের পার্ক হায়াত হোটেলে ‘রোড শো’ নামে এ মেলা হবে বলে বুধবার বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মেলার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি এবং সে দেশের মানুষের কাছে থেকে বাংলাদেশের পুঁজিবাজারের বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা করা হবে। পরে অন্য দেশেও এ […]