ক্যাটাগরি

লুব-রেফের আইপিওর আবেদন শুরু মঙ্গলবার

বিনিয়োগকারী আগামী সোমবার পর্যন্ত আবেদন করেত পারবেন। একজন একটি বিও হিসাব থেকে এক লট শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। প্রতি লটে ২০০ শেয়ার হিসেবে আবেদন করত খরচ হবে পাঁচ হাজার ৪০০ টাকা। মোট শেয়ারের চেয়ে বেশি আবেদন জমা হলে লটারির মাধ্যমে শেয়ার বণ্টনের ব্যবস্থা হবে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ২১ অগাস্ট লুব-রেফকে আইপিওর মাধ্যমে […]

আরএকে সিরামিকস ফের উৎপাদনে

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই খবর জানিয়েছে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানিটি। গত ২১ ডিসেম্বর আরএকে সিরামিকস জানিয়েছিল, তারা স্যানিটারি ফিটিংসের উৎপাদন ৭০ শতাংশে নামিয়ে আনবে এবং ৪টি টাইলস উৎপাদন লাইনের মধ্যে দুটি বন্ধ করে দেবে। রোববার তারা জানিয়েছে, শনিবার থেকে তারা স্যানিটারি ফিটিংসের এবং টাইলসের উৎপাদন পুরোদমে চালু করেছে। তবে এই খবরের পরও পুঁজিবাজারে […]

ডিএসইর দিনের লেনদেনের ১৮% বেক্সিমকো ফার্মার

রোববার ১০ টাকা ২০ পয়সা দাম বেড়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। সবচেয়ে বেশি প্রায় ১৮ শতাংশ লেনদেনও ছিল এই কোম্পানির শেয়ারের। কোভিড-১৯ টিকা আনার পাশাপাশি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সানোফি গ্রুপের হাতে থাকা সানোফি বাংলাদেশ লিমিটেডের ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার কিনে নিতে চুক্তি করেছে, যে খবরটি রোববারই ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়। বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো   […]

আইপিওতে লটারি বাদ: সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) বলা হয়েছে, চলতি বছরের ৩১ মার্চের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করে ১ এপ্রিল থেকে আইপিওর শেয়ার বিলি করার ক্ষেত্রে লটারি প্রথা বাদ দিতে হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বৃহস্পতিবার এই নির্দেশ দেন। গত ৩১ ডিসেম্বর বিএসইসি […]

অগ্নিকাণ্ডের পর জাহিন স্পিনিংয়ে শেয়ারের দরপতন

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে কারখানায় অগ্নিকাণ্ডের তথ্য জানানো হয়েছে।     জাহিন স্পিনিং জানিয়েছে, আড়াইহাজারে অবস্থিত তাদের কারখানায় মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্লো রুম, কার্ডিং, ড্রইং, সিমপ্লেক্স, অটোকোন, জনারেটর, এসি প্ল্যান্ট, স্টিল বিল্ডিং শেড ও ওয়ার হাউজে । ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বললেও তার আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে […]

ডিএসইতে লেনদেন ২০০ কোটি টাকা কমেছে

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৮ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৩৬ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান নেয়। এ বাজারে ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২০৩ কোটি টাকা কম। বুধবার ১ হাজার ৪১৬ কোটি ৫ লাখ […]

১৯৯৬ বা ২০১০ আর আসবে না: ডিএসই চেয়ারম্যান

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব ইউনুস বলেন, “বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজারে ১৯৯৬ সাল বা ২০১০ সালের মত ধস হওয়ার সম্ভাবনা কম। সেই সময় পুঁজিবাজারে সেরকম কোনো আইন-কানুন ছিল না। “কিন্তু এখন বাজারে অনেক পরিবর্তন হয়েছে, অনেক নতুন আইন […]

শেয়ার কারসাজি: পিকে হালদারসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি টাকা জরিমানা

বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বিভিন্ন ব্যক্তি মিলে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ফাইন ফুডস এবং স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজি করেছে। এই কারণে তাদেরকে বিভিন্ন পরিমাণে আর্থিক জরিমানা করা হয়েছে। এতে আরো জানানো হয়, ইনফরমেশন […]

আইপিওতে লটারি তুলে দিলে লাভ কী?

আগের লটারির ব্যবস্থার পরিবর্তে নতুন নিয়মে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বণ্টন হবে আনুপাতিক হারে। অর্থাৎ, আইপিওতে যারা আবেদন করবেন, তারা সবাই শেয়ার পাবেন। কিন্তু তাতে লাভ কী হবে? বাজার বিশ্লেষকরা বলছেন, আইপিওর নিলামে শেয়ারের দাম অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া ঠেকিয়ে দেবে নতুন নিয়ম, যার সুফল পাবে পুঁজিবাজার।  গত বছরের শেষ দিন বাংলাদেশ সিকিউরিটজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন […]

লেনদেনের শুরুর দিনে ৫০% দর বাড়ল এনার্জিপ্যাকের

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার ৪৬ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। আইপিওতে এনার্জিপ্যাকের শেয়ার ৩১ টাকায় বিক্রি হয়। সে হিসেবে প্রথম দিনে বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে তা বিক্রি করতে পেরেছেন। এই দিনে ৫ বারে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মোট ৮০৫ টি শেয়ার হাতবদল হয়েছে, টাকার অংকে যার দাম ৩৭ হাজার […]