ক্যাটাগরি

লেনদেনের শুরুতেই রবির শেয়ারের দাম ৫০% বেড়েছে

আইপিও ছাড়ার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর টেলিকম খাতের এ কোম্পানির শেয়ার বৃহস্পতিবারই প্রথম ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে আসে। রবি তাদের শেয়ার আইপিওতে ১০ টাকায় বিক্রি করেছিল। লেনদেনের প্রথম ঘণ্টায় সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম ছিল ১৫ টাকা। অর্থাৎ প্রথম লেনদেনে ১০ টাকার শেয়ারটি বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে বিক্রি করতে পেরেছেন। ওই সময়ে ৭০ বারে […]

সাড়ে তিন মাসের মধ্যে বেশি লেনদেন ডিএসইতে

আর এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।  বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩৪ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৫ হাজার ১৩৩ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে বুধবার ১ হাজার ২৪৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। […]

সূচকে ১৬ পয়েন্ট হারিয়েছে ডিএসই

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৬ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ কমে ৫ হাজার ৯৮ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। এ বাজারে লেনদেনও কমেছে। এদিন ৯৭৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিন ছিল ১ হাজার ১৩৭ কোটি ৩৫ লাখ টাকা ছিল। ডিএসইতে […]

পুঁজিবাজারে রবির লেনদেন শুরু বৃহস্পতিবার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, রবির লেনদেনের কোড হবে ‘ROBI’। আর কোম্পানি কোড হবে ২৭০০৩। টেলিকম খাতের এই কোম্পানি বৃহস্পতিবার থেকে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে। গত ২৩ সেপ্টেম্বর রবিকে পুঁজিবাজার থেকে টাকা তোলার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। এরপর ১৭ নভেম্বর থেকে ২৩ নভেম্বর বিনিয়োগকারীরা রবির জন্য আবেদন করেন এবং গত ১০ […]

প্রথম দিন ক্রিস্টাল ইনস্যুরেন্সের শেয়ারের দাম বেড়েছে ৫০%

আইপিও ছাড়ার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বীমা খাতের এই কোম্পানিটির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারই প্রথম লেনদেনে আসে। ক্রিস্টাল ইনস্যুরেন্স আইপিওতে তাদের শেয়ার বিক্রি করেছে ১০ টাকা অভিহিত মূল্যে। সোমবার এ শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম ছিল ১৫ টাকা। অর্থাৎ প্রথম লেনদেনে ১০ টাকার শেয়ারটি বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে বিক্রি করতে পেরেছেন। একবারে […]

সূচক বেড়েছে পুঁজিবাজারে 

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ বেড়ে ৫ হাজার ১১৫ দশমিক ১৯ পয়েন্ট হয়েছে। এ বাজারে ১ হাজার ১৩৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৮৬০ কোটি ৩২ লাখ টাকা ছিল। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও […]

সোমবার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ক্রিস্টাল ইন্সুরেন্সের লেনদেনের কোড হবে ‘CRYSTALINS’ আর কোম্পানি কোড ২৫৭৪৯। ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে এই শেয়ার। গত ২৪ সেপ্টেম্বর ক্রিস্টাল ইন্সুরেন্সকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা তোলার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। এরপর ৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর […]

আইসিবির লভ্যাংশ ঘোষণা

শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত আইসিবির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিবি জানায়, পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কিসমাতুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিগুলোর […]

বেস্ট হোল্ডিংস: ‘না জানিয়েই’ সরকারি প্রতিষ্ঠানকে ইস্যু ম্যানেজার

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বেস্ট হোল্ডিংসের সরাসরি তালিকাভুক্তির প্রক্রিয়া থামানোর পর বিতর্কের মুখে অর্থমন্ত্রীর একটি চিঠি স্থগিত করা হয়। এখন বেস্ট হোল্ডিংসের প্রসপেক্টাসে ইস্যু ম্যানেজার হিসেবে নাম থাকা সরকারি প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে, তারা এ বিষয়ে ‘কিছুই জানে না’। বেস্ট হোল্ডিংসের প্রসপেক্টাসে ইস্যু ম্যানেজার হিসেবে আইসিবির পাশাপাশি রয়েছে চৌধুরী নাফিজ সরাফাতের কোম্পানি রেইস […]

পুঁজিবাজারও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

লকডাউনের মধ্যে বাংলাদেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে না। রোববার ডিএসই ও সিএসই’র আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে গত ২৩ মার্চ সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক […]