ক্যাটাগরি

থাইল্যান্ডের বিরুদ্ধে মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানোর ‍অভিযোগ

ত্রাণ বিষয়ক স্থানীয় দাতব্য সংস্থা ‘ফ্রি বার্মা রেঞ্জার্স’র প্রতিষ্ঠাতা ডেভিড ইউবাঙ্ক বলেন, ‘‘থাইল্যান্ডে পালিয়ে যাওয়া প্রায় ২০০৯ জন শরণার্থীকে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সীমান্তে মিয়ানমারের দিকে ই থু হতা শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।’’ গত শনিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে সেনাবাহিনীর গুলিতে দেশটির গণতন্ত্রপন্থি ১১৪ বিক্ষোভকারী নিহত হয়। যার প্রতিশোধ নিতে ওই […]

মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানোর ‍অভিযোগ, থাইল্যান্ডের অস্বীকার

স্থানীয় এক কর্মকর্তা বলেন, সরকারি নীতির আলোকেই কারেন শরণার্থীদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। গত শনিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে সেনাবাহিনীর গুলিতে দেশটির গণতন্ত্রপন্থি ১১৪ বিক্ষোভকারী নিহত হয়। যার প্রতিশোধ নিতে ওই দিন একটি সেনাপোস্টে হামলা চালিয়ে এক কর্নেলসহ ১০ সেনাসদস্যকে হত্যা করার দাবি করে সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)। যার জেরে শনিবার রাতে […]

সহিংসতা চলছেই, সশস্ত্র গোষ্ঠীগুলোর সাহায্য চাইল মিয়ানমারের বিক্ষোভকারীরা

সোমবারের এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহতও হয়েছে। এদিন মধ্যাঞ্চলীয় শহর বাগো, মিনহলা, খিন-ইউ, দক্ষিণাঞ্চলীয় মাওলামাইন, পূর্বের দেমোসেও ছোট ছোট বিক্ষোভ হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা সেনাশাসনবিরোধী লড়াইয়ে মিয়ানমারের বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সশস্ত্র অংশের সহযোগিতাও চেয়েছে।  গত মাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের […]

মিয়ানমারে কারেন গ্রামে বিমান হামলা, পালাচ্ছে মানুষ

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনী শনিবার রাতে থাইল্যান্ড সীমান্তবর্তী মুতরাউ জেলার পাঁচটি এলাকায় বিমান হামলা চালায়। গৃহহীনদের একটি আশ্রয় কেন্দ্রেও হামলা চালানো হয়। কারেন উইম্যান্স অর্গানাইজেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘এই মুহূর্তে তিন হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে জঙ্গলে লুকিয়ে আছে। তারা সীমান্ত অতিক্রম করে শরণার্থী হিসেবে থাইল্যান্ডে আশ্রয় নিতে […]

মিয়ানমার: নিহতের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও নিরাপত্তা বাহিনীর গুলি

শনিবার বাণিজ্যিক রাজধানী ইয়াংগনে ৪০, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে২৭ জনসহ মিয়ানমারে অন্তত ১১৪ বিক্ষোভকারীর মৃত্যু হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিয়ানমার নাও। সব মিলিয়ে দেশটিতে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া সামরিক শাসনবিরোধী আন্দোলন এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলা ৩ প্রত্যক্ষদর্শী ইয়াংগনের কাছে বাগো শহরে […]

সংক্রমণের রেকর্ড ঊর্ধ্বগতির পর মহারাষ্ট্রে রাত্রিকালীন কারফিউ

শনিবার রাজ্যটির রাজধানী ও ভারতের বৃহত্তম শহর মুম্বাইয়ে একদিনে নতুন ছয় হাজার ১২৩ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। গত বছরের মার্চের পর ভারতের এ বাণিজ্যিক রাজধানী একদিনে আর এত কোভিড-১৯ রোগী দেখেনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “আমরা এখন বস্তির তুলনায় বড় বড় আবাসিক ভবনে কোভিড আক্রান্তের হার বেশি দেখছি। সংক্রমণের বিস্তার রোধে […]

মিয়ানমারের বাহিনীকে নিন্দার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সামরিক কর্তাদের

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নিন্দা জানানোর প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের প্রায় ডজনখানেক মিত্র দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এশিয়া ও ইউরোপসহ বিশ্বের অনেকগুলো দেশের শীর্ষ সামরিক কমান্ডারদের এই যৌথ বিবৃতি শনিবার প্রকাশ হওয়ার আগেই বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে, মিয়ানমারের সামরিক বাহিনী তাদের জনগণের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে এতে মন্তব্য করা হয়েছে।  শনিবার মিয়ানমারের […]

রক্তাক্ত দিনের পর মিয়ানমার জুড়ে শোক

রোববার এই শোকের মাঝেই সামরিক শাসন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তারা। প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নিরাপত্তা বাহিনীর ‘হত্যাকাণ্ডে’ শিশুরাও রেহাই পায়নি। জাতিসংঘের তদন্ত কর্মকর্তার ভাষ্যে, সামরিক বাহিনী ‘গণহত্যা’ চালিয়েছে। বিক্ষোভকারীদের অন্যতম জোট জেনারেল স্ট্রাইক কমিটি অব ন্যাশনালিস্ট (জিএসসিএন) এক ফেইসবুক পোস্টে লিখেছে, “আমাদের বীরদের সালাম জানাই, যারা এই […]

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো ‘নিশ্চল দাঁড়িয়ে থাকবে না’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যে দিন জান্তা ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন করেছে সেই দিন, শনিবার মিয়ানমারজুড়ে নিরাপত্তা বাহিনী ৯০ জনেরও বেশি প্রতিবাদকারীকে হত্যা করেছে বলে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  “মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস কোনো সশস্ত্র বাহিনী দিবস না, এটা সেই দিনের মতো যেদিন তারা মানুষ হত্যা করে,” রয়টার্সকে বলেছেন রেস্টোরেইশন কাউন্সিল অব […]

মিয়ানমারে ‘সশস্ত্র বাহিনীর জন্য লজ্জা দিবসে’ নিহত অর্ধশত বিক্ষোভকারী

শনিবার ইয়াংগন, মান্দালয়সহ বিভিন্ন শহরে ‘মাথায়, পিঠে গুলিবিদ্ধ’ হওয়ার হুমকি উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসার পর নিরাপত্তা বাহিনী তাদের ওপর চড়াও হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ইয়াংগনে দালা শহরতলীর একটি থানার বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে […]