ভারতে শস্য গোলায় আটকা পড়ে ৫ শিশুর মৃত্যু

রোববার রাজ্যটির বিকানের জেলার হিম্মতসর গ্রামে শোচনীয় এই ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এলাকার সার্কেল অফিসার (সিও) পবন ভাদুরিয়া এক বিবৃতিতে বলেন, “খেলার সময় শিশুরা ওই বাড়িতে রাখা লোহার তৈরি একটি শস্য গোলায় ঢুকে মুখ বন্ধ করে দেয়, তারপর তারা আর বের হতে পারেনি। যখন এ ঘটনা ঘটে তখন ওই বাড়িতে কেউ ছিল না, […]
অগ্নিগর্ভ মিয়ানমারে রাজপথের গল্পগুলো

ভোট জালিয়াতির অভিযোগ তুলে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করার পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে চলছে গণতন্ত্র ফেরানোর আন্দোলন। জাতিসংঘের হিসাবে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে বিক্ষোভ-সংঘাতে অন্তত ১৪৯ জনের প্রাণ গেছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। এরপরেও থেমে নেই আন্দোলন। যারা শত […]
মিয়ানমারে রাতভর প্রতিবাদ, কণ্ঠরোধের চেষ্টা অব্যাহত জান্তার

শনিবার রাত থেকে রোববার ভোরের আগ পর্যন্ত দেশটির অনেক অঞ্চলে সামরিক শাসনবিরোধীরা আলোক প্রজ্জ্বলন কর্মসূচি করেছে। মান্দালয়ে সূর্যোদয়ের আগে হওয়া ‘ভোরের বিক্ষোভে’ সাদা কোট পরা মেডিকেল স্টাফসহ কয়েকশ মানুষ অংশও নিয়েছেন। সামরিক জান্তা এখন রাতের বেলা হওয়া এসব কর্মসূচির টুটি চেপে ধরার চেষ্টা চালাচ্ছে; ইয়াংগন, কাচিন, কাওথংসহ বেশ কয়েকটি শহর থেকে রাতের বেলায়ই প্রায় ২০ […]
পাকিস্তানে দলবেঁধে ধর্ষণের দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড

গত বছর এক মহাসড়কের পাশে ওই নারী দলগত ধর্ষণের শিকার হওয়ার পর পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ হয় ও ধর্ষণের কঠোর শাস্তির দাবি ওঠে। লাহোর শহরের একজন বিচারকের প্রকাশ করা লিখিত রায়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দলগত ধর্ষণ, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসবাদের অপরাধে আবিদ মালহি ও শাফকাত হুসেইন দোষী সাব্যস্ত হয়েছেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এই দুই ব্যক্তিকে […]
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাসে আক্রান্ত

শনিবার স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইটে এ খবর জানান। বলেন, ‘‘বর্তমানে ইমরান খান বাড়িতে সেল্ফ আইসোলেশনে আছেন।” PM Imran Khan has tested positive for Covid-19 and is self isolating at home — Faisal Sultan (@fslsltn) March 20, 2021 তবে তার সংস্পর্শে আসা অন্য কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন কিনা বা আইসোলেশনে আছেন কিনা সে বিষয়ে […]
কোভিড-১৯: ভারতে নভেম্বরের পর প্রথম একদিনে ৪০ হাজারের বেশি রোগী

গত বছর ২৯ নভেম্বরের পর দেশটিতে এটাই সর্বোচ্চ দৈনিক শনাক্ত, জানিয়েছে এনডিটিভি। দক্ষিণ এশিয়ার দেশটিতে টিকাদান কর্মসূচি চলার মধ্যেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেশটির নীতিনির্ধারকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। অনেক রাজ্যই স্কুল বন্ধ, জনসমাগম নিষিদ্ধ, তুলনামূল বেশি আক্রান্ত মিলেছে এমন এলাকায় লকডাউন দেওয়া মতো ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। এক বছর আগে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর […]
মিয়ানমারের উত্তরাঞ্চলে সেনাদের গুলিতে নিহত ২

মিয়ানমার নাও-র তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে রুবি খনির শহর হিসেবে পরিচিত মোগোকে এ গুলির ঘটনা ঘটে। এ নিয়ে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে চলমান আন্দোলনে নিহতের সংখ্যা ২৩৭ এ দাঁড়াল বলে অ্যাস্টিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স জানিয়েছে। সামরিক জান্তার সব রকমের নিপীড়ন নির্যাতন উপেক্ষা করে মিয়ানমারের গণতন্ত্রপন্থিরা তাদের অভ্যুত্থানবিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে; শনিবারও […]
মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক

বিবিসি জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে একটি সাধারণ ভ্যানে সাদা পোশাকের একদল লোক থুরাকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। থুরার সঙ্গে মিয়ানমারের সংবাদ সংস্থা ‘মিজ্জিমা’র সাংবাদিক থান হতিকে অং কেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের পর ক্ষমতা দখলকারী জান্তা বাহিনী মিজ্জিমার লাইসেন্স বাতিল করে। বিবিসি কর্তৃপক্ষ এখনো থুরা কোথায় আছেন […]
অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ‘উদ্বিগ্ন নয়’ ভারত

দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকাটি ভারতের সেরাম ইনস্টিটিউটে বানানো হচ্ছে। দেশটিতে এ টিকা ‘কোভিশিল্ড’ নামে পরিচিত। দক্ষিণ এশিয়ার এ দেশে এরই মধ্যে সাড়ে তিন কোটি মানুষকে টিকাটি দেওয়া হয়েছে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ থেকে ফ্রান্স, স্পেন, […]
কোভিড-১৯: ৩ মাস পর একদিনে ৩৫ হাজারের বেশি নতুন রোগী ভারতে

এ রোগীদের মধ্যে দুই-তৃতীয়াংশেরই সন্ধান মিলেছে দেশটির সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে ২৪ ঘণ্টায় ২৩ হাজার ১৭৯ নতুন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে বলে বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার। ভারতে এখন পর্যন্ত সরকারি হিসাবেই শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬০৫; এর মধ্যে মৃত্যু হয়েছে […]