ক্যাটাগরি

সু চির ঘুষ নেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন আইনজীবী

“এই অভিযোগ হচ্ছে সবচেয়ে মজার কৌতুক। তার অন্য দুর্বলতা থাকতে পারে, তবে নৈতিকতার ক্ষেত্রে দুর্বলতা নেই,” সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমনটাই বলেছেন সু চির আইনজীবী খিন মং জ। বৃহস্পতিবার সামরিক জান্তার মুখপাত্র ব্রিগেডিয়ার জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের কথা জানান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ন্যাশনাল লীগ ফর […]

‘দরকার হলে হুইল চেয়ার নিয়েই প্রচারে’, বললেন মমতা

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের কেবিন থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেছেন বলে জানিয়েছে আনন্দবাজার। বুধবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা। রেয়াপাড়ায় একটি মন্দিরে পূজা দিয়ে বের হওয়ার সময় ‘চার-পাঁচ জনের ধাক্কায়’ পড়ে গিয়ে মাথায়, কপালে ও পায়ে চোট পান  তিনি। ষড়যন্ত্র করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে […]

মিয়ানমারে নির্বাচনী ব্যবস্থা বদলানোর কথা ভাবছে জান্তা-নিযুক্ত কমিশন

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সামরিক জান্তা-নিযুক্ত নির্বাচন কমিশন এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করছে; এ সাক্ষাৎ পর্বেই দলগুলো ভোট অনুপাতে আসন বণ্টনের এ পরামর্শ দিচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার খিন মং ও একথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খিন মং বলেন, রাজনৈতিক দলগুলো যে পরামর্শ দিয়েছে তা পর্যালোচনা করতে সময় […]

সু চি অবৈধভাবে সোনা ও ৬ লাখ ডলার নিয়েছেন, বলছে জান্তা

এই তথ্যটি যাচাই করা হয়েছে এবং এবং এ বিষয়ে অনেক লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বৃহস্পতিবার রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্ট ও মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও দুর্নীতিতে জড়িত ছিলেন বলে দাবি করেছেন তিনি। নির্বাচনে অনিয়ম হয়েছে, সামরিক বাহিনী এমন অভিযোগ আমলে না নিতে […]

মিয়ানমারে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৭

বুধবার মধ্যাঞ্চলীয় শহর মায়াং ও বৃহত্তম শহর ইয়াঙ্গুনে বিক্ষোভ চলাকালে এ প্রতিবাদকারীরা নিহত হন বলে জানিয়েছে তারা। মায়াং শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী গুলি চালায়, এতে ছয় প্রতিবাদকারী নিহত হন বলে বিক্ষোভে অংশ নেওয়া ও গুলিবিদ্ধদের হাসপাতালে নিতে সহায়তা করা এক ব্যক্তি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। শহরটির একজন স্বাস্থ্য কর্মীও ছয় জন নিহত হওয়ার […]

মিয়ানমারে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৮

বুধবার মধ্যাঞ্চলীয় শহর মায়াং, বৃহত্তম শহর ইয়াঙ্গুন ও দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভ চলাকালে এ প্রতিবাদকারীরা নিহত হন বলে জানিয়েছে তারা। মায়াং শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী গুলি চালায়, এতে ছয় প্রতিবাদকারী নিহত হন বলে বিক্ষোভে অংশ নেওয়া ও গুলিবিদ্ধদের হাসপাতালে নিতে সহায়তা করা এক ব্যক্তি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। শহরটির একজন স্বাস্থ্য কর্মীও […]

ধাক্কায় পড়ে গিয়ে আহত মমতা, বলছেন ষড়যন্ত্র

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, বুধবারের এ ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার নন্দীগ্রামে থাকার কথা ছিল। সাংবাদিকদের মমতা বলেন, যখন তিনি গাড়িতে উঠার চেষ্টা করছিলেন। তখন চার-পাঁচজন লোক তাকে ধাক্কা দেয়। নিজের পা দেখিয়ে তিনি বলেন, ‘‘দেখেছেন কতটা ফুলে গেছে।” পরিকল্পনা করে এ ঘটনা ঘটানো হয়েছে কিনা […]

সু চির পক্ষে বলায় যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল মিয়ানমার

কেয়াও জোয়ার মিন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তার দেশ এরই মধ্যে ‘বিভক্ত’ হয়ে পড়েছে এবং গৃহযুদ্ধের ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছিলেন। গত বছর নভেম্বরের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মিয়ানমারের সেনাবাহিনী গত ১ ফেব্রুয়ারি দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির ক্ষমতা দখল করে। ওই নির্বাচনে সু চির দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মিয়ানমারের সামরিক বাহিনীর করা […]

‘না মরা পর্যন্ত গুলি কর’

“পরদিন এক কর্মকর্তা আমাকে ডেকে জানতে চান, আমি গুলি করবো কিনা,” থা পেং তখনও ‘না’ বলেন এবং পরে বাহিনী থেকে পদত্যাগ করেন। এর পরদিন, ১ মার্চ তিনি বাড়ি ও খামপেটে থাকা পরিবারের সদস্যদের পেছনে ফেলে সীমান্তের দিকে রওনা হন; তিন দিনের পথচলা শেষে পৌঁছান ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে। ধরা পড়া এড়াতে তাকে বেশিরভাগ সময় রাতেই […]

ভারত মহাসাগরে টুনার মজুত ফুরাচ্ছে, রক্ষায় আলোচনা শুরু

ইন্ডিয়ান ওশেন টুনা কমিশনের (আইওটিসি) আহ্বানে মঙ্গলবার থেকে অনলাইনে পাঁচ দিনের বৈঠকটি শুরু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ভারত মহাসাগরের তীরবর্তী অস্ট্রেলিয়া থেকে কেনিয়া পর্যন্ত দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান মৎসশিকারী দেশগুলো আইওটিসির সদস্য। বৈঠকে এসব দেশ হলুদ পাখনার টুনা ধরার কোটা নিয়ে আলোচনা করবে। পরিবেশবিদরা বলছেন, উষ্ণ পানির এই প্রজাতিটি অতিরিক্ত শিকারের পাশাপাশি […]