ক্যাটাগরি

আমার প্রিয় বন্ধুর স্মরণে এ অনুচ্ছেদ রচনা

যখন সূর্যের আলো তার গায়ে ছড়িয়ে পড়েছিল তখন আমার মাথা থেকে ‘সিম্বা’ নামটা বের হলো, তাই আমি কুকুরটাকে সেই নাম দিয়েছি। আমার বাড়িতে আসার শুরুতেই সিম্বা আমাকে খুব নির্ভর করতো, সবসময় আমার পেছন পেছন ছুটে বেড়াতো। সিম্বার ছোটবেলা থেকেই আমি তাকে খাওয়াতাম, রোজ বিকেলে তাকে নিয়ে বাইরে হেঁটে বেড়াতাম। আবার যখন আমি করুণ হতাম তখন […]

সুদানে ‘জয় বাংলা ভলিবল টুর্নামেন্ট’

এতে চ্যাম্পিয়ন হয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র সামোয়া। সোমবার ফাইনালে তারা প্রতিপক্ষ মিশরকে ২-১ ব্যবধানে হারায়। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের আয়োজনে ইউনিটের বঙ্গবন্ধু ক্যাম্প মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ হয় দ্বিতীয় রানার আপ, জিবুতি তৃতীয় রানার আপ হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের উনামিড মিশনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ও […]

নিউ ইয়র্ক পুলিশের লে. কমান্ডার হলেন বাংলাদেশি শামসুল

শামসুল হকের বাড়ি সিলেটে গোলাপগঞ্জের বাঘার গ্রামে। স্ত্রী রুবিনা হক ও দুই ছেলে নিয়ে তিনি নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করেন। শুক্রবার কুইন্সে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একাডেমিতে লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে তিনি অভিষিক্ত হন। এর আগে তিনি এনওয়াইপিডি গোয়েন্দা স্কোয়াডের সদস্য ছিলেন। শামসুল হক জানান, ২০০৪ সালের জানুয়ারিতে তিনি এনওয়াইপিডিতে যোগ দেন। ২০১০ সালে তাকে […]

দুবাইয়ে ফলস সিলিং থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

তার নাম সৈয়দ মোশারফ হোসেন (৩৯)। তিনি চট্টগ্রাম রাউজান থানার মধ্যম কদলপুর গ্রামের মীর বাড়ির সৈয়দ মোহাম্মদ বেলালের তৃতীয় ছেলে। স্থানীয় সময় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহতের বন্ধু নওশের আলম সুমন। তিনি জানান, কিছু নির্মাণ শ্রমিককে গাড়িতে করে শারজা নিতে ওইদিন সকালে দুবাইর আল কুজ ৪ নম্বর এলাকায় আসেন মোশারফ। সেখানে তিনি […]

নিউইয়র্কে তালাবন্ধ ঘরে বাংলাদেশি তরুণের লাশ

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইডের বাসা থেকে জিমাম মোহাম্মদ চৌধুরী (২১) নামের তরুণের লাশ উদ্ধার করা হয়।    জিমাম উত্তর আমেরিকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে। তিনি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে কমপিউটার সায়েন্সে পড়তেন। লাশ উদ্ধারে আসা প্যারামেডিক্সদের বরাত দিয়ে জেড চৌধুরী জুয়েল জানিয়েছেন, তার ছেলে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত […]

নিউ ইয়র্কে তালাবদ্ধ ঘর থেকে প্রবাসীর লাশ উদ্ধার

তার নাম জিমাম মোহাম্মদ চৌধুরী (২১)। তিনি নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন। জিমামের বাবা উত্তর আমেরিকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল জানান, শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকায় হিলসাইডে তালাবদ্ধ ঘর থেকে জিমামকে উদ্ধার করা হয়। তিনি ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে উদ্ধারের সময় আসা প্যারামেডিক্সরা জানিয়েছেন। গত […]

পর্তুগালে বাংলা প্রেস ক্লাবের কমিটি গঠিত

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে লিসবনের মাল্টিকালচারাল অ্যাকাডেমিতে আগামী এক বছরের জন্য ১৭ সদস্যের এ কমিটি ঘোষণা করেন তারা। সংগঠনের আহ্বায়ক রনি মোহাম্মাদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ফরিদ আহমেদ পাটোয়ারি। কমিটিতে অন্যান্য পদে এসেছেন- সিনিয়র সহ সভাপতি জহুরুল ইসলাম মুন, সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিক, সহ সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, সহ সভাপতি এফ আই রনি, যুগ্ম […]

কুয়েতে মিশনে ‘বঙ্গবন্ধুর জীবন’ শিরোনামে সভা

স্থানীয় সময় বুধবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হকের উপস্থাপনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির […]

ঢাকায় শিক্ষামেলা করবে ৫ দেশের ২০ বিশ্ববিদ্যালয়

দেশগুলো হলো- কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। আসছে ৬ ফেব্রুয়ারি হোটেল সোনারগাঁওয়ে দিনব্যাপী এ মেলার আয়োজন করছে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক বাংলাদেশি পরামর্শক প্রতিষ্ঠান ‘এইমস এডুকেশন সল্যুশন’। আয়োজক প্রতিষ্ঠানটির পরিচালক আবুল কালাম আজাদ এসব তথ্য জানিয়ে বলেন, “কোভিড-১৯ এর কারণে গত এক বছর ধরে বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা সঠিক তথ্যের অভাবে যথাযথভাবে ভর্তি […]

যুক্তরাজ্যপ্রবাসী প্রবীণ আ.লীগ নেতা সুলতান মাহমুদ শরীফের জন্মদিন পালন

মঙ্গলবার রাজনীতিক সুলতান শরীফ পা রাখেন ৮০ বছরে। যে উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভার। আয়োজক ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও তার স্ত্রী সৈয়দা রেখা ফারুক। পুরো আয়োজন জুড়ে ছিল শ্রদ্ধার পরশ। বঙ্গবন্ধু পরিবারের চার সদস্য সুলতান শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভার্চুয়াল জুম মিটিংয়ে অংশ নেন। বিকাল ৩টা থেকে শুভেচ্ছা জানাতে […]