ক্যাটাগরি

মুক্তিযোদ্ধা বাবার নামে সড়কের দাবি নিউ ইয়র্ক প্রবাসী কন্যার

মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাছানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে নিউ ইয়র্কে বসবাসরত তার একমাত্র কন্যা কানিজ ফাতেমা টোয়েন্টিফোর ডটকমের নিউ ইয়র্ক প্রতিনিধির কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সড়কের নামকরণ করার বিষয়ে ওই অনুরোধ করেন। তিনি বলেন, “করোনার কারণে সবকিছু সীমিতাকারে […]

করোনাভাইরাস: নিউ ইয়র্কে দুই প্রবাসীর মৃত্যু

তারা হলেন মেসের আহমেদ (৬৪) ও জসিম উদ্দিন আহমেদ (৭০)। সোমবার রাতে নিউ ইয়র্কের নর্থশোর হাসপাতালে মেসের আহমেদ মারা যান বলে তার স্বজনেরা জানান। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুর গ্রামে। ঢাকা ডেন্টাল কলেজের সাবেক ছাত্র মেসের রাশিয়ায় লেখাপড়া শেষ করে আশির দশকের শেষদিকে যুক্তরাষ্ট্র আসেন। ‘বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন অব ইউএসএ’ এর সভাপতি ছিলেন […]

সর্ব ইউরোপীয় নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এ উপলক্ষ্যে শনিবার একটি আন্তর্জাতিক অনলাইন ওয়েবিনারের আয়োজন করেন তারা। নির্মূল কমিটি ফিনল্যান্ড শাখার সভাপতি মজিবুর দফতরির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি ১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে ইউরোপীয় নির্মূল কমিটির শাখাগুলোকে স্থানীয় পর্যায়ে জনমত গঠনের উপর জোর দেন। এছাড়া তিনি বাংলাদেশে উগ্র মৌলবাদ মোকাবেলার পাশাপাশি ইউরোপ ও […]

শুরু হচ্ছে ‘উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন’

আসছে ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে  বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা’।  সম্মেলনের সভাপতি আতিকুর রহমান আতিক জানান, ভার্চুয়াল এ সম্মেলনে দেশ ও প্রবাসের কবি-সাহিত্যিক-প্রাবন্ধিক-শিল্পীরা অংশ নেবেন। সম্মেলনের সদস্য সচিব কাজী মশহুরুল হুদা লস অ্যাঞ্জেলেস থেকে বলেন, “এ সম্মেলন শুধু উত্তর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর ব্যাপ্তি ঘটবে বিশ্বব্যাপী […]

স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ঢাকা কেরাণীগঞ্জের বাসিন্দা লিটন আরিফুজ্জামানের (৪৪) বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত শেষে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তারা। দেশটির জাতীয় দৈনিক ‘উলতিমা ওরা’ শনিবার তাদের প্রিন্ট ও অনলাইন উভয় মাধ্যমে ছাপা হওয়া এক প্রতিবেদনে এ খবরটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ‘পুলিশের তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে অবৈধ শ্রমিকদের বৈধ করে […]

কুয়েতে প্রবাসী শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শনিবার দেশটির মিসিলা এলাকায় অবস্থিত দূতাবাসে এ প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সেলর মোহাম্মদ আবুল হোসেন, ভিসা-পাসপোর্ট কাউন্সেলর জহিরুল ইসলাম খান ও দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিনসহ দূতাবাসের অন্যান্য […]

কুয়েতে প্রবাসীরা পাচ্ছেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স

আগামী রোববার থেকে এ লাইসেন্স দেওয়া শুরু হবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানায় স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস। দৈনিকটি আরও জানায় যে, ওই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আন্তর্জাতিকভাবে বিশ্বের সব দেশে গাড়ি ড্রাইভিং করা যাবে। এর আগে ড্রাইভিং লাইসেন্স কেবল গালফের ছয় দেশে সীমাবদ্ধ ছিল। আরব টাইমস জানিয়েছে, স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি সুরক্ষার […]

বাংলাদেশি বিজ্ঞানী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের আর্নেস্ট লরেন্স পুরস্কার

তিনি নিউ জার্সির প্রিন্সটন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং কোয়ান্টাম ফিজিক্সে টপোলজি বিষয়ে পারদর্শী। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের জাতীয় অর্থনীতি এবং জাতির জ্বালানি নিরাপত্তা এগিয়ে নেওয়ার মিশনে গবেষণা ও উন্নয়নে অবদানের জন্য তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলে জানান দেশটির জ্বালানিমন্ত্রী ড্যান ব্রাউইলেট। মঙ্গলবার দেওয়া এক ঘোষণায় তিনি জানান, একইসঙ্গে আরও ৭ জনকে এ পুরস্কার দেওয়া হবে। […]

কোরিয়ায় প্রবাসীদের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এ উপলক্ষ্যে স্থানীয় সময় রোববার বিকেলে দূতাবাসের ফেইসবুক পেইজে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিজানুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। তিনি জানান, ছোট কোর্স এবং বড় কোর্স দুটি ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। সংক্ষিপ্ত কোর্সের ক্লাস উদ্বোধনের দিন থেকে শুরু হয়েছে এবং দীর্ঘ মেয়াদের কোর্স আরম্ভ হবে আগামী ২৪ জানুয়ারি থেকে। রাষ্ট্রদূত […]

বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জেইন সিদ্দিক

হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে তার নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে আরও কয়েকজনের সঙ্গে জেইনের নাম ঘোষণা করেন। তার এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন বাইডেন-কমলা হ্যারিসের ট্র্যাঞ্জিশন টিমের সাউথ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক ওসমান সিদ্দিক। […]