ক্যাটাগরি

মিতা হককে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে: রাষ্ট্রপতি

এক শোক বার্তায় তিনি বলেছেন, “বাংলাদেশে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্রসংগীতকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার প্রচেষ্টা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।” ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান মিতা হক। করোনাভাইরাসের সংক্রমণজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। রাষ্ট্রপতি প্রয়াত এই শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি […]

লকডাউন: কঠোরতার পক্ষে বিশেষজ্ঞরা, দুশ্চিন্তায় সাধারণ মানুষ

আবার জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ কমাতে সাতদিনের ‘লকডাউন’ তেমন কার্যকর হবে না। জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হতে হবে। আগামী ১৪ এপ্রিল থেকে সাত দিনের ‘কঠোর লকডাউনের’ পরিকল্পনা নিয়েছে সরকার। এসময় জরুরি সেবার প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে […]

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

চূড়ান্ত আবেদনে ৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে গঠিত ভর্তি কমিটির পঞ্চম সভায় আবেদন ফি ১০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। যোগ্যতা অনুযায়ী সব শিক্ষার্থী প্রাথমিক আবেদন করতে পারলেও একযোগে যতজন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে, মেধার ভিত্তিতে ততজনকে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হবে। ১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন করতে হবে। চূড়ান্ত […]

বুয়েটে ভর্তি: আবেদন শুরু ১৫ এপ্রিল, পরীক্ষা দুই ধাপে

মেধাবী শিক্ষার্থীদের বেছে নিতে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট। যেটির প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ৩১ মে ও ১ জুন। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করবে বুয়েট। আগামী ১০ জুন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ […]

প্রিন্স ফিলিপের মৃত্যু: বরিস জনসনের কাছে হাসিনার শোকবার্তা

প্রধানমন্ত্রীর প্রেস উইং শোকবার্তা পাঠানোর তথ্য নিশ্চিত করছে। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে ডিউক অব এডিনবরা ও রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গী প্রিন্স ফিলিপের প্রয়াণে গভীর সমবেদনা জানাচ্ছি। “বাংলাদেশে তার সফর এবং এদেশের মানুষের জন্য তার মহানুভব সহযোগীতার কথা স্মরণ করছি, যা আমাদের দেশের অনেক মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। দুই দেশের মধ্যে […]

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের নতুন নম্বর

নতুন নম্বর ০২-২২৩৩৫৫৫৫৫। রোববার সকাল ১১টা থেকে এই নম্বরে ফোন করে মানুষ সেবা নিতে পারবেন। আগের ৯৫৫৫৫৫৫ নম্বরটি বন্ধ হয়ে যাবে নতুন নম্বর চালুর সঙ্গে সঙ্গে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ১১টা থেকে নিয়ন্ত্রণ কক্ষের আগের নম্বরটি আর চালু থাকবে না। আগের নম্বর বন্ধ করার বিষয়ে তিনি […]

প্রিন্স ফিলিপের মৃত্যু: শোক জানিয়ে ব্রিটেনের রানিকে প্রধানমন্ত্রীর পত্র

শোকবার্তায় তিনি লিখেছেন, “বাংলাদেশের জনগণ ও সরকার এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের প্রয়ানে আমি গভীর শোক জানাচ্ছি। বাংলাদেশের জনগণের কাছে তিনি সবসময় কর্তব্যবোধ ও সম্মানের প্রতীক হয়ে থাকবেন। সেই সঙ্গে তিনি আপনার মহিমা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের পক্ষে শক্তি ও সহায়তার একটি স্তম্ভ হয়ে থাকবেন।” শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে প্রিন্স […]

সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

এক শোকবার্তায় তিনি বলেছেন, “সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ১২টায় মৃত্যু হয় হাসান শাহরিয়ারের। তার বয়স হয়েছিল ৭৬ বছর। হাসান শাহরিয়ার সর্বশেষ দৈনিক ইত্তেফাকে নির্বাহী সম্পাদক পদে ছিলেন। রাষ্ট্রপতি প্রয়াত হাসান শাহরিয়ারের রুহের মাগফিরাত কামনা করেছেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর […]

কেভিড-১৯: চিকিৎসা-সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে ৬৪ সচিব

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি এ অফিস আদেশ জারি করা হয়। করোনাভাইরাস মহামারীর প্রথম পর্যায়ে গত বছরও ৬৪ জেলায় ৬৪ সচিবকে এমন দায়িত্ব দেওয়া হয়েছিল। অফিস আদেশে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ  সচিব বা সচিবরা সমন্বয় কাজে তার মন্ত্রণালয় বা বিভাগ বা দফতর সংস্থার উপযুক্ত সংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন। নিয়োগ করা কর্মকর্তারা জেলার সংসদ সদস্য ও […]

হাসান শাহরিয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এদেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।