ক্যাটাগরি

যুদ্ধ-সংঘাত নয়, বাংলাদেশ শান্তি চায়: প্রধানমন্ত্রী

‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২২’ উপলক্ষে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন। মহামারীর বিপদ না কাটতেই ইউক্রেইনে যুদ্ধের কারণে বিশ্ব যে নতুন সঙ্কটে পড়েছে, সে কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আজকে সারা বিশ্বের অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব ফেলেছে।… আমরা […]

মেঘনায় সেলিমের বালু উত্তোলন বন্ধই থাকছে

এর ফলে চার বছর আগের রায় অনুযায়ী মেঘনা থেকে তার বালু তোলার আর সুযোগ থাকছে না। রোববার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়। সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাঁদপুর সদর ও হাইমচরের ২১টি মৌজা এলাকায় মেঘনা নদীতে ‘জনস্বার্থে’ নিজ […]

দুবছর পর ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস

রোববার সকাল সোয়া ৮টায় ইমিগ্রেশন-কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে  ঢাকা সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে আন্তঃদেশীয় এই ট্রেন। আট ঘণ্টার যাত্রা শেষে ১৬৫ জন যাত্রী নিয়ে বিকাল ৪টায় কলকাতার চিৎপুর স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটির। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে মৈত্রী এক্সপ্রেসের যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলের […]

রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র পুলিশের পরিবর্তন চাইবে না:  শহীদুল

তিন দশকের বেশি সময় এ বাহিনীতে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “এই দুই শ্রেণির মানসিকতার পরিবর্তন না হলে বাংলাদেশে সুশাসনটা শ্লোগানের মধ্যেই থাকবে” শনিবার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে নিজের লেখা ‘পুলিশ জীবনের স্মৃতি: স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন’ বইয়ের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। শহীদুল হক বলেন,  “বাংলাদেশের প্রেক্ষাপটে […]

সুপ্রিম কোর্টের গেইটগুলোতে রোববার থেকে কড়াকড়ি

শনিবার আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সুপ্রিম কোর্টে প্রবেশের ‘ন্যায় সরণি’ গেইটটি রোববার থেকে সার্বক্ষণিক বন্ধ থাকবে। আদালতে প্রবেশ ও বের হওয়ার অন্যান্য গেইটের বিষয়ে তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টার পর থেকে সুপ্রিম কোর্টের মূল গেইট (গণপূর্ত অধিদপ্তরের উল্টো) সম্পূর্ণ বন্ধ থাকবে। জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেইট সকাল […]

গায়ে আগুন দিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

দগ্ধ পাপিয়া সারোয়ার মিম (১৮) শাহজাহানপুরে গুলবাগ ঝিলপার এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। তিনি শান্তিবাগের ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনার পর মিমকে প্রথমে রাজধানীর খিদমা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বেলা আড়াইটায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা […]

স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী

শনিবার বিকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই ভাষাসৈনিক ও মুক্তিসংগ্রামীকে। চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে গত ১৯ মে যুক্তরাজ্যে মারা যান একুশের গানের রচয়িতা গাফফার চৌধুরী। সকালে লন্ডন থেকে বিমানে মরদেহ ঢাকায় পৌঁছানোর পর নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুরে শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মান এবং সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হন প্রয়াত এই সাংবাদিক-সাহিত্যিক। […]

গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা

শনিবার বিকালে তার কফিন জাতীয় প্রেস ক্লাবে আসার পর সাংবাদিকরা পুস্পস্তবক অর্পন করে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। প্রেস ক্লাব থেকে বিকাল সাড়ে ৪টায় মরহুমের কফিন মীরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে তার সহধর্মিনীর পাশে দাফন করা হবে। গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান ৮৮ বছর বয়সী সাংবাদিক-সাহিত্যিক গাফফার চৌধুরী। […]

সেই শহীদ মিনারে গাফফার চৌধুরীকে শেষ বিদায়

শনিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হন প্রয়াত এই সাংবাদিক-সাহিত্যিক। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে তাকে বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। একুশের গানের রচয়িতা গাফফার চৌধুরী ৮৮ বছর বয়সে কয়েক মাস চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মে যুক্তরাজ্যে মারা যান। শনিবার সকালে লন্ডন থেকে বিমানে […]

বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ

এই প্রদর্শনী উদ্বোধন করেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মু নজরুল ইসলাম। বাংলাদেশ নিয়ে বাহরাইনে এ ধরনের আলোকচিত্র প্রদর্শনীর এমন আয়োজন এই প্রথম বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি মোস্তাফিজুর রহমান এবং ফ্রিল্যান্স আলোকচিত্র আব্দুল মোমিনের তোলা ৭০টি ছবি স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। এসব ছবিতে কৃষি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্য […]