রেকর্ড সংক্রমণের দিনে মানুষের ঢল

শুক্রবার সংক্রমণের এই ঊর্ধ্বগতির দিনেই ঢাকাসহ বিভিন্ন শহরে হয়ে গেল এমবিবিএস ভর্তি পরীক্ষা, যাতে জড়ো হয়েছে লাখো মানুষ। ছুটির দিনের বিকেলে বইপ্রেমীদেরও ঢল নেমেছিল অমর একুশে বইমেলায়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৮৩০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। নতুন রোগীদের নিয়ে দেশে এ […]
অটিজম নিয়ে আত্মজীবনী গ্রন্থ ‘প্রাচীর পেরিয়ে’

ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে-২০২১ উপলক্ষে ‘প্রাচীর পেরিয়ে’ শিরোনামের বইটি প্রকাশের ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ। বইটি কোথা থেকে কীভাবে সংগ্রহ করা যাবে সে বিষয়ে অচিরেই জানিয়ে দেওয়া হবে বলে ফাউন্ডেশনের এক ফেইসবুক বার্তায় বলা হয়। স্টিফেন মার্ক শোর যুক্তরাষ্ট্রের এডেলফি ইউনিভার্সিটির স্পেশাল এডুকেশন বিভাগের সহকারী অধ্যাপক। অটিজম ও অ্যাসপারগার সিনড্রোমের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিজের […]
ছুটির দিনের বিকেলে বইমেলায় ঢল

শুক্রবার সকাল ১১টায় মেলার দ্বার খুললেও ক্রেতা-দর্শনার্থীর অভাবে শুরুর দিকে অনেকটা খরায় ভুগে বইমেলার স্টল-প্যাভিলিয়নগুলো। দুপুর গড়িয়ে বিকেলে নামতেই বদলে যায় সেই দৃশ্যপট। মেলার দুই প্রাঙ্গণ-বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিকেল ৩টার পর থেকে ১৫ লাখ বর্গফুটের বিশাল মেলাপ্রান্তরে বয়ে যায় প্রাণের প্রবাহ; জনসমাগম বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে […]
কোভিড: বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ঢোকার পথ বন্ধ হচ্ছে

আগামী ৯ এপ্রিল যুক্তরাজ্যের সময় ভোর ৪টা থেকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ওই দিন যুক্তরাজ্য ভ্রমণের ‘রেড লিস্টে’ বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ফিলিপিন্স ও কেনিয়াও যুক্ত হবে। এ তালিকায় আগে থেকেই আরও ৩৫টি দেশ রয়েছে। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের ভ্রমণ বিষয়ক গাইডলাইনে বলা হয়েছে, কোনো […]
করোনাভাইরাস আক্রান্ত ডা. নাসিমা সুলতানা

শুক্রবার এক ফেইসবুক পোস্টে নিজেই সে খবর জানিয়ে তিনি লিখেছেন, “বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারী থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন।” পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে এসএমএসে নাসিমা সুলতানা জানান, তিনি ‘ভালো’ আছেন। দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর […]
স্বাস্থ্য সচিব মান্নান করোনাভাইরাসে আক্রান্ত

শুক্রবার তাকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার দুপুরের দিকে ভর্তি হয়েছেন। তার অবস্থা এখন ভালো।” গত বছর জুন মাসে মান্নান স্বাস্থ্য সচিবের দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তার স্ত্রী কামরুন […]
আগুন নেভানোর মহড়ায় পরিবারসহ স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার সকালে ধানমণ্ডিতে নিজের বাসায় ফায়ার সার্ভিসের ওই মহড়ায় তারা অংশ নেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে এবং বাসার কর্মকর্তা-কর্মচারী সবাই অংশ নেন মহড়ায়। ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল এই মহড়া পরিচালনা […]
৮ মাসের শিশুকে বিমানবন্দরে ফেলে গেলেন সৌদিফেরত নারী

শিশুটি এখন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে আছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের বেল্ট এরিয়ায় একটি ট্রলির মধ্যে শিশুটিকে কাঁদতে দেখেন এপিবিএন এর এক সদস্য। পরে সিসিটিভি ভিডিও পরীক্ষা করে দেখা যায়, রাতে সৌদি আরব থেকে আসা এক নারী সকালে শিশুটিকে সেখানে […]
মহামারী: চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম চিড়িয়াখানাও দুদিন আগে বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর দেশে রোগীর সংখ্যা বাড়তে থাকলে মার্চের শেষ দিকে চিড়িয়াখানাসহ সব বিনোদন […]
মেডিকেল ভর্তি পরীক্ষায় বসেছে সোয়া লাখ শিক্ষার্থী

শুক্রবার বেলা ১০টায় দেশের বিভিন্ন স্থানে ৫৫টি কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে বেলা ১১টা পর্যন্ত। ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৭ হাজার পরীক্ষার্থী। দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও ৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ […]