ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রমনা থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার মাঝরাতে থানায় তিনি এ হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন- প্রকৌশলী আশ্রাফুর রহিম এবং প্রকৌশলী আজিজার রহমান। এর মধ্যে আশ্রাফুর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ সার্ভিস লিমিটেডের (বিএসএল) চিফ অব প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পদে আছেন। আজিজার আছেন প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপক হিসাবে। ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে […]
রংপুরে ওয়াজেদ মিয়া হাইটেক পার্কের নির্মাণ কাজ শুরু

বৃহস্পতিবার ভিত্তি স্থাপন অনুষ্ঠানে সংসদ ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার শিরীন শারমিন বলেন, “হাইটেক পার্ক স্থাপন হলে এই এলাকার ছেলেমেয়েরা অনলাইনে কাজ করে দেশের আর্থ-সামাজিক পরিবেশের ব্যাপক পরিবর্তন আনতে পারবে। হাইটেক পার্ক বাস্তবায়নের মধ্য দিয়ে রংপুরে কর্মসংস্থান হবে প্রায় পাঁচ হাজার তরুণ-তরুণীর। “হাইটেক পার্ক প্রযুক্তিভিত্তিক শিল্পায়ন, তরুণদের কর্মসংস্থান এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার শিল্পের উত্তরণ […]
উন্নত জীবনের জন্যই ডেল্টা প্লান: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার সকালে ঢাকার সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ আন্তর্জাতিক সম্মেলন: সমস্যা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ হল একটি ব-দ্বীপ, যেখানে সাতশ নদী এবং বিস্তীর্ণ নিচু জমি ও জলাভূমি রয়েছে এবং আমাদের এটিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে […]
টিকে থাকুক ডিআরইউর ঐক্য: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার ডিআরইউর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এক এক করে ২৭ বছর কেটে গেছে। ২৭ বছর এই পথ পরিক্রমায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধ থেকেছে, রাজনীতি থেকে দূরে থেকেছে। রাজনৈতিকভাবে বিভক্ত হয়নি। আমি মনে করি এটি বড় সাফল্য। আশা করি, আগামী ২৭ বছরপরেও কিংবা ৫০ বছর পরেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধ থাকবে।” আওয়ামী লীগের যুগ্ম […]
সুপ্রিম কোর্টে তথ্য সেল চেয়ে আইনজীবীর রিট

তথ্য সেল ও তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগের রেজিস্ট্রার এবং হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে। এই আবেদনের বিষয়ে আগামী সপ্তাহে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট […]
শাহ আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বুধবার এক শোকবার্তায় তিনি শাহ আজিজুল হকের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আইনজীবী শাহ আজিজুল হক বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। আজিজুল হকের বয়স হয়েছিল ৬৮ […]
অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ

বুধবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান হাসপাতাল শাখার পরিচালক বেলাল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যেসব ক্লিনিক বা ডায়াগনস্টিকের লাইসেন্স নেই, তিন দিনের মধ্যে সেগুলো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। “লাইসেন্স না থাকলে তো কেউ কাজ করতে পারবে না। তারা যেন দ্রুত লাইসেন্স করে […]
হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

সৌদি আরবের অংশের ‘খরচ বেড়ে যাওয়ার’ কারণেই বাংলাদেশের হজযাত্রীদের এই বাড়তি টাকা দিতে বলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন। ৫৯ হাজার টাকা খরচ বাড়ার ফলে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর খরচ বেড়ে হচ্ছে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। প্যাকেজ-২ এ খরচ পড়বে জনপ্রতি ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। ধর্ম প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে […]
হজের খরচ বাড়ল আরও ৫৯ হাজার টাকা

সৌদি আরবের অংশের ‘খরচ বেড়ে যাওয়ার’ কারণেই বাংলাদেশের হজযাত্রীদের এই বাড়তি টাকা দিতে বলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন। ৫৯ হাজার টাকা খরচ বাড়ার ফলে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর খরচ বেড়ে হচ্ছে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। প্যাকেজ-২ এ খরচ পড়বে জনপ্রতি ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। ধর্ম প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে […]
খিলগাঁও ও হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

দুজনকেই বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান। দুজনের মধ্যে একজন খিলগাঁও তালতলার নার্গিস (২৫)। বৃহস্পতিবার ভোরে তিন পথশিশু তাকে হাসপাতালে নিয়ে আসে। ওই শিশুদের বরাত দিয়ে এই পরিদর্শক বাচ্চু বলেন, “ভবঘুরে নার্গিস খিলগাঁও তালতলা মার্কেটের সামনের রাস্তায় আহত […]