পিকেএসএফের সভায় যুদ্ধদিনের কথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

বুধবার পিকেএসএফের ‘সমৃদ্ধি’ কর্মসূচিভুক্ত ২০১টি ইউনিয়নের ২০১ জন বীর মুক্তিযোদ্ধার অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা কেবলমাত্র আলোচনাতে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সেগুলো মনে-প্রাণে বিশ্বাস ও ধারণ করতে হবে এবং বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।” […]
বাংলাদেশের বহুত্ববাদী সমাজ বঙ্গবন্ধুর প্রজ্ঞার ফসল: পোপ ফ্রান্সিস

বুধবার জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। ভ্যাটিক্যানের আর্চবিশপ ফ্রান্সিস বলেন, “অনন্য প্রাকৃতিক সৌন্দর্য্য ও আধুনিক দেশ বাংলাদেশ, সোনার বাংলা, যেখানে ভিন্ন ঐতিহ্য ও সম্প্রদায়ের মানুষ ভাষা ও সংস্কৃতির ঐকতানে এগিয়ে যাচ্ছে। “এটা বাংলাদেশিদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারের একটি। আলোচনা ও সংলাপের সংস্কৃতির প্রসার তিনি করেছিলেন, যেটা […]
ঢাকা রেঞ্জের ডিআইজি করোনাভাইরাসে আক্রান্ত

রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন হাবিবুর রহমান। পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের নতুনা পরীক্ষায় মঙ্গলবার উনার ফলাফল পজিটিভ আসে। “ফলাফল পজেটিভ আসার পরই কেন্দ্রীয় হাসপাতালে উনাকে ভর্তি করানো হয় এবং উনার শারীরিক অবস্থা ভালো আছে।” হাবিবুর রহমান ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ […]
রংপুরে ধর্ষণের ভিডিও ফেইসবুকে ছড়ানোর ঘটনায় আটক ১

আশুলিয়ার জামগড়া এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সিআইডি। হাফিজুর রংপুরের কোতোয়ালীর একটি ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলীর ছেলে। বুধবার সিআইডির মিডিয়া সেন্টারে রংপুর খুলনা বিভাগের উপমহাপরিদর্শক শেখ নাজমুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন, ছাত্রীটি গত ৫ জানুয়ারি বিষপানে আত্মহত্যা করে। “এই ঘটনার কয়েকদিন পর বিভিন্ন গণমাধ্যমের বরাতে আমরা জানতে পারি, স্কুলছাত্রীকে […]
তাপ কমলেও গরমে কাতর দেশ

বুধবার ঢাকা, যশোর ও রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, “গরমের তীব্রতা আগের দিনের চেয়ে কমেছে, তবে তাপপ্রবাহের বিস্তার বেড়েছে। আরও কয়েকদিন এমন আবহাওয়া বিরাজ করবে। ২৭ মার্চ থেকে ফের তাপমাত্রা সামান্য বাড়বে। চলতি মাসের শেষে ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে।” ক্যালেন্ডার এখন চৈত্রের মাঝ সময় পার করছে। […]
বিশ্বকে বলার মত গল্প দিয়ে গেছেন বঙ্গবন্ধু: ভুটানের প্রধানমন্ত্রী

বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে তিনি বলেন, “আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং এমন একটি দেশের ৫০তম বার্ষিকী উদযাপন করছি, যেটার জন্য তিনি পুরো জীবন ব্যয় করেছেন। “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্যকে বলার মত একটি গল্প প্রত্যেক মানুষ ও জাতির অবশ্যই থাকা উচিত। বিশ্বের সব […]
কোভিড-১৯: ঢাবি শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আগামী ৩১ মার্চের মধ্যে সব শিক্ষার্থীকে নিবন্ধন করতে বলা হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “করোনার টিকা গ্রহণের জন্য জরুরিভিত্তিতে তালিকা প্রণয়নের লক্ষ্যে ৩১ মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। […]
ভুটানের সঙ্গে ৪ খাতে সহযোগিতায় গুরুত্ব রাষ্ট্রপতির

বুধবার ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ বিষয়ে কথা বলেন। বিকাল ৪টার দিকে লোটে শেরিং বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। সাক্ষাতের পর রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি বলেন, বাণিজ্য-বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, জনগণের সঙ্গে যোগাযোগ, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভুটানের […]
দক্ষিণখানে গুলি করে হত্যায় ‘জাপানি হান্নানসহ’ গ্রেপ্তার ৭

ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত শটগানসহ দুটি অস্ত্রও হান্নানের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণখান) হাফিজুর রহমান রিয়েল জানিয়েছেন। দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশনস) আফতাব উদ্দিন জানান, বুধবার বেলা ১১টার দিকে আইনুশবাগ চাঁদনগর এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হান্নান ও তার ছেলেসহ […]
দক্ষিণখানে ব্যবসায়ী হত্যায় জাপানি হান্নানসহ গ্রেপ্তার ৬

ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত শটগানসহ দুটি অস্ত্রও হান্নানের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণখান) হাফিজুর রহমান রিয়েল জানিয়েছেন। দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশনস) আফতাব উদ্দিন জানান, বুধবার বেলা ১১টার দিকে আইনুশবাগ চাঁদনগর এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আমিনুল ইসলাম হান্নান ওরফে […]