বাঙালির উদযাপনে সঙ্গী রাজাপাকসে

মিরপুরের সরকারি পিএইচ সেন্টারের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের ইশারা ভাষায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ দিনের অনুষ্ঠানের সূচনা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে দশ দিনের যে অনুষ্ঠানমালার আয়োজন বাংলাদেশ করেছে, তাতে শুক্রবারের অনুষ্ঠানের থিম ‘যতকাল রবে পদ্মা যমুনা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে […]
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার ডেমক্র্যাট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করতেজ মঙ্গলবার ‘কোমেমর্যাটিং দ্য ফিফটিয়েথ অ্যানিভার্সারি অব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স’ শীর্ষক প্রস্তাবটি কংগ্রেসে তুলেন। প্রস্তাব উত্থাপনে তাকে সহায়তা করেন প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যিব ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জিমি গোমেজ। প্রস্তাবটি পাসের জন্য প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে। […]
সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা রাজাপাকসের

শুক্রবার সকালে কলম্বো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এক টুইটে রাজাপাকসে লেখেন, দুই দেশই যাতে লাভবান হয়, সেজন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সঙ্গে কাজ করতে চান। আর ঢাকায় পৌঁছে আরেক টুইটে তিনি বলেন, বিমানবন্দরে তিনি উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছেন। তাকে অভ্যর্থনা জানিয়েছেন […]
স্মৃতিসৌধে রাজাপাকসের শ্রদ্ধা

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি স্মৃতিসৌধে যান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। পরে তিনি শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার দেয়। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পরিজাত গাছের চারা রোপণ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, পরিদর্শন বইতেও তিনি স্বাক্ষর করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল […]
বাঙালির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপ্লুত রাজাপাকসে

সেই ছবি প্রকাশ করে টুইটারে তিনি লিখেছেন, মুক্তিকামী জনতা, যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই মুক্ত, স্বাধীন আর গর্বিত বাংলাদেশের জন্য, পুরো বাঙালি জাতীর ভবিষ্যতের জন্য নিজেদের বর্তমানকে উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির সৌধে এসে শ্রদ্ধা জানানোর এ অভিজ্ঞতা অনন্য। শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি স্মৃতিসৌধে যান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক […]
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকায়

শ্রীলঙ্কান এয়ারের একটি ফ্লাইটে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সেখানে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানতে প্রচলিত রীতি অনুযায়ী করমর্দন না করে দূরত্ব বজায় রেখে তারা শুভেচ্ছা বিনিময় করেন। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাজাপাকসেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানানো […]
মহামারীর মধ্যে বিসিএসে বসেছে পৌনে ৫ লাখ চাকরিপ্রত্যাশী

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের নির্ধারিত কেন্দ্রে শুক্রবার সকাল ১০টায় দুই ঘণ্টার এই পরীক্ষা শুরু হয়েছে। করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়া বা স্যানিটাইজ করার ব্যবস্থা, পরীক্ষার্থীদের হলে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য নন-কন্ট্যাক্ট […]
১৯ মার্চ ১৯৭১: পথ দেখাল গাজীপুর

সেদিন সেনাবাহিনীর গুলিতে শহীদদের মধ্যে ছিলেন হুরমত, নিয়ামত ও মনু খলিফাসহ আরও অনেকে। বহুলোক আহত হন। বীর বাঙালির এই সশস্ত্র প্রতিরোধের কারণেই ব্যর্থ হয় জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনাদের নিরস্ত্র করার পরিকল্পনা। জয়দেবপুরের ‘সংঘর্ষের’ খবর বিদ্যুৎবেগে ছড়িয়ে উত্তাল ঢাকাসহ সারাদেশে। স্লোগান ওঠে – ‘জয়দেবপুরের পথ ধর বাংলাদেশ স্বাধীন কর’। এদিন সন্ধ্যায় জয়দেবপুর শহরে […]
কিশোরের চোখ-কান, ডায়াবেটিসের পরীক্ষা দিয়েছে মেডিকেল বোর্ড

বৃহস্পতিবার মেডিকেল বোর্ড কিশোরের চোখ, কান এবং ডায়াবেটিসসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, “মেডিকেল বোর্ড আজ কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করেছে। যত দ্রুত সম্ভব আদালতে চিকিৎসা প্রতিবেদন দাখিল করা হবে।” কিশোরের বড় ভাই লেখক আহসান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেল বোর্ডের প্রধান শেখ নুরুল ফাত্তাহ রুমী […]
বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার, মাস্ক বাধ্যতামূলক

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের নির্ধারিত কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়া বা স্যানিটাইজ করার ব্যবস্থা, পরীক্ষার্থীদের হলে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য নন-কন্ট্যাক্ট […]