ক্যাটাগরি

মোবাইল চুরি ও ছিনতাই চক্রের ১৪ জন গ্রেপ্তার

তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগ এবং অর্গানাইজ ক্রাইমের বিশেষ দল বুধবার রাতে শাহবাগের ফিনিক্স রোডের নগর ভবন এলাকা এবং বিভিন্ন মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- মো. মনির হোসেন, সোহেল মিয়া, হযরত আলী, সবুজ, জাহাঙ্গীর হোসেন, মফিজুল্লাহ, ইমন মিয়া, আনোয়ার হোসেন, […]

বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির

শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৭ মার্চ থেকে শুরু হয়েছে দশদিনের অনুষ্ঠানমালা। এই আয়োজনে যোগ দিতে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার […]

বইমেলায় এসে স্বাস্থ্য সুরক্ষাও মেনে চলবেন: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।  তিনি বলেন, “আসুন সবাই মিলে আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলি।আমাদের আগামী প্রজন্মকেও যেন উৎসাহিত করি। “বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে শিক্ষায়,দীক্ষায়,অর্থনৈতিক উন্নয়নে, সাংস্কতিক উন্নয়নে,সর্বক্ষেত্রে…সামাজিক ন্যায়বোধে আমরা এই দেশকে অসাম্প্রদায়িক চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে […]

শুরু হল মহামারীকালের বইমেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘অমর একুশে গ্রন্থমেলার’ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, “আসুন সবাই মিলে আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলি। আমাদের আগামী প্রজন্মকেও যেন উৎসাহিত করি ।” তবে মহামারীর মধ্যে এই মেলায় সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেই অনুরোধও করেন সরকারপ্রধান। বাংলা একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন […]

নাইকো দুর্নীতি: অভিযোগ গঠনের শুনানি ২৫ মার্চ

বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান এই আদেশ দিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৫ মার্চ পরবর্তী তারিখ রেখেছেন। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনের দুই নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার বিচার চলছে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় মওদুদ আহমদের। তার কফিন বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবে। তার মৃত্যুর […]

বুড়িগঙ্গা তীরের ৭৪ স্থাপনা ভাঙতে তিন মাস সময়

জরিপ কমিটির দেওয়া অবৈধ দখলখারী অবস্থান, ব্যক্তি, প্রতিষ্ঠানের তালিকা দেখে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। বুড়িগঙ্গার ওই অংশে অবৈধভাবে মাটি ভরাট করে গড়ে তোলা হয়েছে এসব স্থাপনা। হাসপাতাল, সুপার মার্কেট, মসজিদ, আবাসিক ভবন, কারাখানাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ দখল রয়েছে সেসব জমি। আদালতে […]

কোভিড-১৯: স্বাস্থ্যবিধি মানাতে রোববার নামছে পুলিশ

বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে আইজিপি এই কর্মসূচি ঘোষণা করেন। বেনজীর বলেন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে ২১ মার্চ বিশেষ কর্মসূচি শুরু করবে পুলিশ। গ্রামে-গঞ্জেও জনসাধারণকে উদ্বুদ্ধ করা হবে। প্রযোজনে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে। নাগরিকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, “কখনোই মাস্ক পরতে ভুলবেন না, ঘর থেকে বেরোনো মানেই মুখে মাস্ক। অর্থনীতি ও […]

‘মারধরের’ মামলায় জামিন, ইরফানের মুক্তিতে ‘বাধা নেই’

তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। এ মামলায় জামিন পাওয়ায় ইরফান সেলিমের কারামুক্তিতে আর বাধা থাকছে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. […]

বাংলাদেশ-মালদ্বীপ ৪ ‘এমওইউ’

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, মালদ্বীপের প্রেসিডেন্ট বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। দুই নেতা প্রথমে একান্ত বৈঠকে মিলিত হন। পরে দুই দেশের প্রতিনিধি দল […]

দ্বিপক্ষীয় বৈঠকে হাসিনা-সলিহ

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, মালদ্বীপের প্রেসিডেন্ট বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। পরে তাদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এর আগে জানিয়েছিলেন। দুই দিনের […]