বঙ্গবন্ধুর দর্শন আগামী প্রজন্মের চলার পাথেয়: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা বলেন। পলক বলেন, “বঙ্গবন্ধু মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ছিলেন বিনয়ী, ভদ্র ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। “বঙ্গবন্ধুর কর্মজীবন ও রাজনৈতিক […]
বাঙালির এই উদযাপন বঙ্গবন্ধুর স্বপ্নের ফসল: কানাডার প্রধানমন্ত্রী

বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ১০ দিনের অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অন্যান্য বিশ্ব নেতাদের মতো ভিডিও ভাষণে আসেন কানাডার প্রধানমন্ত্রী। শৈশবে তার বাবা পিয়েরে ট্রুডোর সঙ্গে বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বাংলাদেশের সব নাগরিককে অভিনন্দন জানাচ্ছি।” […]
এখন শুধু এগিয়ে যাওয়ার পালা: প্রধানমন্ত্রী

তিনি বলেছেন, “এখন শুধু আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা। পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। সকল বাধাবিপত্তি অতিক্রম করে এ দেশকে আমরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শোষণ-বঞ্চনামুক্ত, ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতামুক্ত, অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করবই, ইনশাআল্লাহ। এটাই আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার বিকালে […]
রাজনীতিবিদদের বঙ্গবন্ধুর আদর্শে ফিরতে বললেন রাষ্ট্রপতি

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “আজ আমরা স্বাধীনতার ৫০ বছর পার করছি। এ সময়ে রাজনীতিতে অনেক চড়াই-উৎরাই ঘটেছে। কিন্তু রাজনীতিতে গুণগত পরিবর্তন কতটুকু হয়েছে তা ভেবে দেখতে হবে। ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়- এটাই হচ্ছে রাজনীতির মূল আদর্শ। কিন্তু আজকাল […]
আইসিইউর রোগীদের মৃত্যু ‘অবহেলায়’, অভিযোগ স্বজনদের

তাদের ভাষ্য, আগুন লাগার পর আইসিইউ থেকে রোগীদের ‘দ্রুত না সরানোয় ধোঁয়ার মধ্যে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে’। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওই রোগীদের অবস্থা এমনিতেই ‘ক্রিটিক্যাল’ ছিল। তবে দমবন্ধ হয়ে তাদের মরার কারণ নেই, তারা ভেন্টিলেটরে ছিলেন। বুধবার সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় কোভিড ওয়ার্ডের আইসিইউতে লাগা আগুন ফায়ার সার্ভিস কর্মীরা বেলা […]
ইতিহাসের দুই মাহেন্দ্রক্ষণের উদযাপনে বাংলাদেশ

বুধবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের কণ্ঠে জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে ১০ দিনের আয়োজনের সূচনা হয়। বাঙালির ইতিহাসের অনন্য এই উদযাপনের মুহূর্তে সঙ্গী হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং ফার্স্ট লেডি ফাজনা আহমেদ। অনুষ্ঠানস্থলে তাদের অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের […]
মাহেন্দ্রক্ষণের উদযাপনে এগিয়ে যাওয়ার প্রত্যয়

দিগন্তের সুবর্ণ প্রভায় চোখ রেখে বাঙালি মিলিত হয়েছে ইতিহাসের দুই মাহেন্দ্রক্ষণের উদযাপনে; তাতে সঙ্গী হচ্ছেন প্রতিবেশী রাষ্ট্রনেতারাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দশ দিনের বর্ণিল আয়োজনের পর্দা উঠেছে বুধবার; যেখানে উচ্চারিত হয়েছে জাতির জনকের স্বপ্নের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয়। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “এখন শুধু আমাদের […]
বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছেন মোদী

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ তথ্য জানান ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি পাবে পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট। ২৬ মার্চ দুইদিনের […]
অন্যায় দেখলে প্রতিবাদ কর: শিশুদের বললেন প্রধানমন্ত্রী

বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে (ভার্চুয়াল) এই আহ্বান জানান তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের উদ্দেশে তিনি বলেন, “সব সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সেই সাথে সাথে ন্যায় […]
বঙ্গবন্ধু ভারতীয়দের কাছেও বীর: মোদী

বুধবার বঙ্গবন্ধুর জন্মদিনের সকালে বাংলায় টুইট করে মোদী লিখেছেন, “মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন।” আলাদাভাবে ইংরেজিতেও একই টুইট করেছেন মোদী। মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় […]