তেজগাঁওয়ে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ, কাঁদুনে গ্যাস ছুড়ে সরাল পুলিশ

মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিব্বত মোড়ে শ্রমিকরা অবস্থান করায় ওই রাস্তায় যানজট সৃষ্টি হলে পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি কারখানার শ্রমিকরা সকালে […]
ইকবাল মাহমুদ কতজনকে ‘দায়মুক্তি’ দিয়েছেন, জানতে চায় হাই কোর্ট

‘দায়মুক্তি’ দিয়ে থাকলে কেন তা দেওয়া হয়েছে, তাদের নাম, ঠিকানাসহ তালিকা আগামী ১১ এপ্রিলের মধ্যে দুদককে দিতে বলা হয়েছে। দুদকে ‘অনুসন্ধান বাণিজ্য’- শিরোনামে গত ১৪ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আসার পর মঙ্গলবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। সেই সঙ্গে […]
মালদ্বীপের প্রেসিডেন্ট আসছেন বুধবার

দশ দিনের এ আয়োজনের প্রথম দিন জাতির জনকের জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সকাল সাড়ে ৮টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ১৭-১৯ মার্চ এই সফরে মালদ্বীপের প্রেসিডেস্টের সঙ্গে থাকবেন তার স্ত্রী ফাজনা আহমেদ, পররাষ্ট্রমন্ত্ৰী […]
মহামারীতে বইমেলা: তিন স্তরের নিরাপত্তার সঙ্গে অবশ্যই মাস্ক

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৮ মার্চ এবারের বইমেলার পর্দা উঠছে। ঢাকা মহানগর পুলিশ বলছে, মেলায় দোকানদার-দর্শনার্থী সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় মঙ্গলবার সকালে নিরাপত্তা প্রস্তুতি দেখতে মেলা প্রাঙ্গণে যান। পরে অস্থায়ী পুলিশ ক্যাম্পে সাংবাদিকদের সামনে তিনি কথা বলেন। কৃষ্ণপদ বলেন, “আমরা একটি ভিন্ন সময়ে বইমেলা […]
১৬ মার্চ ১৯৭১: উত্তাল ঢাকায় বঙ্গবন্ধু-ইয়াহিয়া বৈঠক

প্রেসিডেন্ট ভবনের বাইরে বাঙালি ইপিআর সদস্যদের হাতে ছিল বাঁশের লাঠি। পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ ইপিআর জওয়ানদের হাত থেকে সেদিন অস্ত্র তুলে নেয়। নির্বাচনে জয়ী পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লিগের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলোচনা শেষে প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে অপেক্ষমাণ দেশি-বিদেশি সাংবাদিকদের বলেন, “আমি রাজনৈতিক এবং অন্যান্য সমস্যা সম্পর্কে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি। আরও আলোচনা […]
চারুতার বিরুদ্ধে ৩০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা

সোমবার ভ্যাট ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে বলে এনবিআররের ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এ বিষয়ে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহা পরিচালক ড. মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটির কাছ থেকে ২০১২ থেকে ২০১৭ অর্থবছর পর্যন্ত পাঁচ অর্থবছরের হিসাব তলব করা হয়। এই হিসাব নীরিক্ষা করে বিপুল পরিমাণ […]
কোভিড-১৯: নরসিংদী উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

সোমবার রাত পৌনে ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। হাসপাতালের একজন মুখপাত্র সাজ্জাদুর রহমান শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসুস্থ বোধ করলে গত ১০ মার্চ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। নমুনা পরীক্ষায় উনার সংক্রমণ ধরা পড়ে। আইসিইউতে তার মৃত্যু হয়। সফর আলী ভূঁইয়া নরসিংদী সদর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি। ২০১৯ […]
বেদখল বনভূমির ৮৩৬ একর উদ্ধার

সোমবার সংসদ ভবনে কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গত ফেব্রুয়ারিতে সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়েছিল, সারাদেশে বনের জমি জবরদখল করে রেখেছেন মোট ১ লাখ ৬০ হাজার ৫৬৬ জন। তাদের দখলে আছে দুই লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি। বনের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ, কৃষিকাজ থেকে শুরু করে তৈরি করা হয়েছে […]
জোড়া উদযাপনে জাতির পিতাকে নিয়ে চার পোস্টার
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ই-পোস্টারগুলো সোমবার প্রকাশ করা হয় বলে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। পোস্টারগুলোর শিরোনাম রাখা হয়েছে ‘মুক্তির মহানায়ক’, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ÒMUJIB 100 BIRTH CENTANARY OF THE FATHER OF THE NATION BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN’ […]
পুঠিয়ায় নুরুল ইসলাম হত্যা: তদন্ত কর্মকর্তাকে হাই কোর্টে তলব

মামলার যাবতীয় নথি নিয়ে আগামী ১৫ এপ্রিল তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এ মামলার আসামি আবুল কালাম আবুকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। আবুর জামিন আবেদনের ওপর শুনানির সময় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ […]