শাহবাগে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ছয়জনের জামিন

রোববার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন। জামিন পেয়েছেন তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী। এদিন এএসএম তানজিমুর রহমান নামের আরেকজনের পক্ষে জামিনের আবেদন করা হয়নি। এদের মধ্যে শুধু আরাফাত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে যুক্ত। বাকিরা ছাত্র ইউনিয়নের কর্মী। আদালতে আসামিদের […]
হজ: এজেন্সি লাইসন্সের মেয়াদ ৩ বছর বহাল রাখার দাবি

রোববার সন্ধ্যায় বেইলী রোডের অফিসার্স ক্লাবে হাব সদস্যদের আলোচনা সভায় এ দাবি জানানো হয়। ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২০’ এর খসড়ায় হজ ও ওমরার লাইসেন্সের মেয়াদ দুই বছর ধরা হয়েছে। হাবের সাবেক সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া বলেন, বর্তমান আইনে নিবন্ধন বা নবায়ন মেয়াদ তিন বছরমেয়াদি আছে। হজ বা ওমরাহ লাইসেন্সপ্রাপ্তির জন্য যে ট্রাভেল এজেন্সি […]
সাতই মার্চ উদযাপনে বাহারি সাজে ‘রেসকোর্স ময়দান’

শোষণমুক্তির মন্ত্রে উজ্জীবিত বাঙালির স্বাধীনতার ডাক এসেছিল যেদিন, সেই দিনটি এবার এসেছে ভিন্ন মহিমায়; স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সঙ্গে চলছে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদযাপন। জাতির মুক্তি সংগ্রামের স্বপ্নে ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই ভাষণে স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি নিতে শুরু করে বাঙালি, সেই […]
দেশব্যাপী ৬৬১টি থানায় একযোগে ৭ মার্চ পালন

কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয় রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে, যাতে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ অংশ নেন। অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতির হাজার বছরের দুঃখ দুর্দশা এবং এর থেকে মুক্তির জন্য সংগ্রামের ডাক দিয়ে বাংলার মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, যার ফলে আমরা একটি স্বাধীন ভূখণ্ডে বসবাস করতে পারছি, তাই বঙ্গবন্ধুকে […]
সব নির্দেশনা সাতই মার্চের ভাষণেই ছিল: শেখ হাসিনা

‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২১’ উদযাপন উপলক্ষে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণের ভোটে নির্বাচিত বঙ্গবন্ধুকে ক্ষমতা দিতে পশ্চিম পাকিস্তানিরা যখন ষড়যন্ত্র শুরু করেছিল, তখন ১৯৭১ সালের ৭ মার্চ আসে বঙ্গবন্ধুর বজ্রঘোষণা – ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। রেসকোর্স ময়দানে লাখো জনতার সমাবেশে সেই ভাষণের পর থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান […]
সেই ‘মুক্তির’ জন্য দুর্নীতি বন্ধ করতে হবে: দুদক চেয়ারম্যান

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রোববার দুদকের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। ইকবাল মাহমুদ বলেন, “সাতই মার্চের ভাষণ আমাদের শক্তি দেয়, প্রেরণা দেয়। বঙ্গবন্ধু যে মুক্তির কথা বলেছেন, সেই মুক্তি পেতে হলে দুর্নীতি বন্ধ করতেই হবে। “যেহেতু এটা দুদকের আইনি দায়িত্ব, তাই দৃঢ়তার সাথে, নির্মোহভাবে দুর্নীতিবিরোধী কার্যক্রম […]
মোড় ঘোরার প্রতিযোগিতায় দুই বাস, মাঝখানে চাপা নারী

পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে গোলাপ শাহ মাজার সংলগ্ন রাস্তায় ‘এন মল্লিক’ ও ‘আরাম পরিবহন’ নামের দুইটি বাস ইউটার্ন নিতে পাল্লা দিচ্ছিল। সে সময় পারভীন ও তার মেয়ে মাঝখানে পড়ে যান। স্থানীয়রা লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস […]
আহসানউল্লাহ মাস্টারসহ ১০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়ার জন্য ২০২১ সালের মনোনীতদের তালিকা রোববার প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আহসানউল্লাহ মাস্টারসহ ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়ার জন্য ২০২১ সালের মনোনীতদের তালিকা রোববার প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার প্রয়াত আহসানউল্লাহ মাস্টার ও প্রয়াত আখতারুজ্জামান বাবুর সঙ্গে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ। সাহিত্যে কবি মহাদেব সাহার পাশাপাশি সংস্কৃতিতে […]
৭ মার্চের ভাষণ সব জাতির জন্য অনুপ্রেরণার: ঢাবি উপাচার্য

তিনি বলেছেন, “এই ভাষণ শুধু ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয়, বরং এটি যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী জাতি-গোষ্ঠীকে অনুপ্রেরণা জোগাতে থাকবে। এ কারণেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ২০১৭ সালে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।” রোববার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল […]