দেড় শতাধিক চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৮

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার জানান, মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকা থেকে ডিবির উত্তরা বিভাগের জোনাল টিমের বিশেষ অভিযানে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মনির হোসেন (২৮), মো. মোতাহার হোসেন (৫৫), মো. সুরুজ হোসেন (২২), মো. শাহজালাল (২৩), মো. মেহেদী হাসান (২০), কুমার […]
পর্যটনে সুবিধা হোক, সৌন্দর্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী

বুধবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রাকৃতিক সৌন্দর্যের এই ভূখণ্ড রক্ষায় সবার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে এই সমুদ্রসীমা, পাহাড় সবকিছু মিলিয়ে অত্যন্ত চমৎকার একটি ভুখণ্ড আমরা পেয়েছি, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান […]
বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে প্রতারণা: দুজন গ্রেপ্তার

গ্রেপ্তার দুজন হলেন, মনসুর আহমেদ (৩৩) ও মো. মহসিন চৌধুরী (৫৫)। মঙ্গলবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র্যাব-৩ রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বুধবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির […]
‘খুঁজে পেতে কষ্ট’, সব মাদ্রাসায় সাইনবোর্ড ঝুলানোর নির্দেশ

মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীনের সই করা এক আদেশে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের দিক-নির্দেশক বা সাইনবোর্ড আছে। কিন্তু অধিকাংশ মাদ্রাসার মূলভবনে নাম-ঠিকানা লেখা সাইনবোর্ড নেই। “মাদ্রাসায় পৌঁছাতে বড় রাস্তার পাশে বা দৃশ্যমান স্থানেও দিক-নির্দেশক চিহ্নসহ মাদ্রাসার নাম-ঠিকানা লেখা সাইনবোর্ড ও স্থাপন করা হয় না। […]
সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

জামিন বাতিল চেয়ে দুদকের করা এক আবেদেনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। একই সাথে আসামি সম্রাটকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। নিম্ন আদালত থেকে জামিন পাওয়া সম্রাট এখন আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। […]
পরীমনির মামলায় নাসিরসহ ৩ জনের বিচার শুরু

ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন বুধবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষা্যগ্রহণ শুরুর জন্য ১ অগাস্ট দিন ঠিক করে দেন। এ মামলার তিন আসামি উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলম অভিযোগ গঠনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যয়বিচার চান। নাসির […]
দুর্যোগের ক্ষতি কমাতে বেসরকারি খাতকে পাশে চান প্রতিমন্ত্রী

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘বেসরকারি খাতে জরুরি দুর্যোগ সাড়াদান কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এনামুর রহমান বলেন, “দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।” ঢাকা চেম্বারের উদ্যোগের ফলে ব্যবসায়ীরা দুর্যোগের সময় উপকৃত হবেন জানিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়নে বেসরকারি খাতকে সরকারের কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতে সরকার নানা […]
‘ভালো খাবারের’ জন্য ভারত থেকে আসছে রোহিঙ্গারা: পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “সম্প্রতি ভারত থেকে দুর্ভাগ্যবশত অনেকগুলো রোহিঙ্গা আসতেছে। এই রোহিঙ্গারা ২০১২ সালে প্রায় ৯ বছর আগে ওখানে গিয়েছিল। বিভিন্ন প্রদেশে ছিল। “এখন তারা শুনেছে যে বাংলাদেশে আসলে তারা খাওয়াদাওয়া খুব ভালো পাবে। জাতিসংঘ ওদের খুব ভালো খাবার দেয়। কক্সবাজার যারা আছে, তারা খুব সুখে আছে। “এদেরে আত্মীয়স্বজন ওদেরকে খবর দিয়েছে। […]
নর্থ সাউথকে ‘বিলাসবহুল’ ১০ গাড়ি বিক্রির নির্দেশ

ট্রাস্টিদের জন্য ব্যবহৃত এই গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নের সঙ্গে সম্পর্কিত না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে। ১০টি গাড়ির মধ্যে রয়েছে ৮টি রেঞ্জ রোভার, একটি মার্সিডিজ বেঞ্জ ও একটি টয়োটা প্রাডো। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, প্রত্যক […]
এবি ব্যাংকের অর্থ আত্মসাত: আগাম জামিন নিতে এসে এরশাদ কারাগারে

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার তাকে শাহবাগ থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অপরদিকে আসামির পক্ষে ছিলেন আইনজীবী শেখ মো. […]