ক্যাটাগরি

পত্রিকার লেখায় না ঘাবড়ে দেশের কাজ করুন: কর্মকর্তাদের পরামর্শ প্রধানমন্ত্রীর

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি বলেন, “আমি সেইভাবেই চলি। সেই সিদ্ধান্ত নিয়ে চলছি বলেই আজকে দেশটা এগিয়ে যাচ্ছে। আমি যদি ভয়ে ভয়ে থাকতাম- ও কী লিখল, ও কী বলল, ও কী করল, তাহলে কোনো কাজ করতে পারতাম না। নিজের বিশ্বাস হারাতাম।” গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ওই […]

৫ জেলায় কত ইটভাটা ধ্বংস হয়েছে, তালিকা চায় হাই কোর্ট

ওইসব জেলার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আগামী দুই সপ্তাহের মধ্যে এই তালিকা দিতে বলা হয়েছে। এক রিটের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও পাঁচ জেলার ডিসির বক্তব্য শুনে মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে […]

যুদ্ধাপরাধ: মৌলভীবাজারের তিন ‘রাজাকারের’ রায় বৃহস্পতিবার

মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের ওই দিন ঠিক করে দিয়েছে। যুক্তিতর্ক শুনানি শেষে গত ১২ এপ্রিল এ মামলাটি রায় ঘোষণা জন্য অপেক্ষমাণ রেখেছিল আদালত। মামলার তিন আসামি হলেন: আব্দুল মান্নান ওরফে মনাই, আব্দুল আজিজ ওরফে হাবুল এবং তার ভাই আব্দুল মতিন। তাদের মধ্যে পলাতক; বাকি দুজন গত ছয় […]

পি কে হালদারের বিরুদ্ধে মামলার অগ্রগতি জানতে চায় হাই কোর্ট

বিষয়টি মঙ্গলবারের কার্যতালিকায় এলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ঠিক করে দেন। পাশাপাশি ওই সময়ে মধ্যে পি কে হালদারের বিরুদ্ধে মামলাগুলোর অগ্রগতি বিষয়ে আদালতকে জানাতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। গত শনিবার ভারতে পি কে হালদারের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে এসেছে […]

সহসা গ্যাস ফিরছে না কামরাঙ্গীরচরে

ওই এলাকায় বৈধ সংযোগের চেয়ে অবৈধ সংযোগ কয়েক গুণ বেশি হওয়ায় এবং বৈধদেরও বিল বকেয়া থাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গত ১০ মে থেকে চলছে এ অবস্থা, ফলে কামরাঙ্গীরচর বিতরণ লাইনের অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দাদের রান্না খাওয়া নিয়ে দুর্ভোগ চরমে উঠেছে। এলাকাবাসীর সমস্যা সমাধানে সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে স্থানীয় […]

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গৌতম ঘোষ

সোমবার বিকালে গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিদের জানান, তথ্যচিত্রের রূপরেখা নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর দুই কন্যার সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, “প্রতিনিধি দলের সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের প্রশংসা করে বলেন, ‘মনে হয় যেন শেখ মুজিব আছেন, […]

নারী নির্যাতনকারীদের ভোটে ‘অযোগ্য’ চায় মহিলা পরিষদ

সোমবার সকালে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে পরিষদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরেন। তারা নির্বাচনে অধিক সংখ্যক নারীদের অংশ নেওয়ার পরিবেশ তৈরি করতে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনী প্রচারণায় নারী প্রার্থীদের নিরাপত্তা ও মর্যাদার দিকে বিশেষ নজর রাখার দাবিও জানান। লিখিত দাবির বিষয়ে নির্বাচন কমিশনারের কাছেও অনুলিপি দেওয়া হয়েছে […]

আদালতে বিচারপতি সিনহার ভাই-ভাতিজার জবানবন্দি

ঢাকার মহানগর হাকিম আদালতের তিনজন হাকিম সোমবার আলাদাভাবে ১৬৪ ধারায় ওই তিনজনের জবানবন্দি নেন বলে দুদকের আদালত নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জুলফিকার জানিয়েছেন। বিদেশে অবস্থানরত সিনহার বিরুদ্ধে করা এই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার ওই তিনজনের জবানবন্দি নেওয়ার আবেদন করেন। মহানগর হাকিম মামুনুর রশীদ চৌধুরীর খাস কামরায় জবানবন্দি দেন সিনহার ভাই নরেন্দ্র কুমার […]

‘দিনে অটো চালান, রাতে করেন ডাকাতি’

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতির সময় ধারালো অস্ত্র ও ককটেলসহ গত রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আজিজুল ইসলাম (১৮), সাইফুল ইসলাম ওরফে সাইদুর (২০), মো. হৃদয় (১৮), তালিফ হোসেন (২৩), রাজু আহম্মেদ (২২) এবং মো. ফারুক (১৯)। এদের সবার বাড়ি সোনারগাঁ এবং বন্দর থানা এলাকায়। সোমবার র‌্যাব […]

ঢাকা কলেজের শিক্ষার্থীদের কলেজ ড্রেস পরে ঘোরাঘুরি নিষেধ

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মারামারির ঘট্নার দুইদিন পর এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হল। সোমবার ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির ভেরিভাইড ফেইসবুক পেইজে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ক্লাস আরম্ভের আগে, ক্লাস চলাকালীন সময়ে এবং ছুটির পরে সিটি কলেজ ও আইডিয়াল কলেজ সংলগ্ন […]