আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে দেওয়া চিঠিতে তিনি এই শোক জানান। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আলাদা দুটি চিঠিতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী। জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের ‘পরম […]
‘না বুঝে’ বানানো ইউ-টার্ন এখন ভেঙে ফেলার চিন্তা

ব্যস্ত বিমানবন্দর সড়কে গাড়ি ঘোরাতে গিয়ে জট পাকানোর সমস্যা কমিয়ে আনতে বানানো হয়েছিল ১০টি ইউ-টার্ন। বলা হয়েছিল, রাস্তার এক পাশ দিয়ে চলতে থাকা গাড়ি এই ইউ-টার্ন ব্যবহার করে ঘুরে অন্য পাশে যেতে পারবে, তাতে যানবাহনের স্বাভাবিক প্রবাহতে বিঘ্ন ঘটবে না। কিন্তু বাস্তবে তা ঘটছে না জানিয়ে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ […]
ল রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে আশুতোষ-সারোয়ার

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকার। সাধারণ সম্পাদক হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা। শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ল রিপোর্টার্স ফোরামের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম ২০২২-২০২৩ মেয়াদের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত […]
এক দশক পর প্রাথমিকে হবে ছাত্র পরিষদ নির্বাচন

অধিদপ্তর জানিয়েছে, আগামী ২ জুন সারা দেশে স্টুডেন্টস কাউন্সিলের ভোটগ্রহণ হবে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ নিজ স্কুলে ভোট দিবে শিক্ষার্থীরা, ওইদিনই ফল জানা যাবে। এর আগে ২২ মে বিদ্যালয়গুলোতে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে। পরদিন হবে ভোটার তালিকা ও তফসিল ঘোষণা। ২৮ মে আগ্রহী শিক্ষার্থীরা মনোনয়ন জমা দিতে পারবে। ৩০ মে মনোয়নয়নপত্র […]
আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে শনিবার বাংলাদেশে শোক

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে সরকার শোক পালনের এই সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া শেখ খলিফা বিন […]
পরীক্ষিত বন্ধু ছিলেন শেখ খলিফা: রাষ্ট্রপতি

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। “তার মৃত্যুতে বাংলাদেশ একজন পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধুকে হারাল।” প্রয়াত বিন জায়েদ আল নাহিয়ানের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবার, সংযুক্ত আরব আমিরাতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি। শুক্রবার ৭৩ […]
চিকিৎসা, কৃষিতে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা ভারত ও বাংলাদেশের

শুক্রবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধ ও বৃহস্পতিবার ঢাকায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কিত যৌথ কমিটির সভায় ওই আলোচনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে চলমান সহযোগিতায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ […]
ভূমি সেবা সপ্তাহ শুরু ১৯ মে

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৯ থেকে ২৩ মে ‘ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ প্রতিপাদ্যে দেশের আট বিভাগে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’ উদযাপন করা হবে। এবার ‘১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান […]
ট্রেনে ফের আসনের বেশি টিকেট

বৃহস্পতিবার রেলভবনে এক বৈঠকে শোভন শ্রেণির এই টিকেট বিক্রির সিদ্ধান্ত হয় বলে রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখন স্ট্যান্ডিং টিকেট বিক্রি বন্ধ থাকলেও অনেক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু তারা ভাড়া দিচ্ছেন না। “আমরা লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। টিকেট ছাড়াই উঠে যায়। জরিমানা করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। […]
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

শুক্রবার সকাল এবং বৃহস্পতিবার রাতে ওই দুই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। দুজনের মধ্যে আনুমানিক ৪০ বছর বয়সী খোরশেদ আলম ছিলেন ফুটপাতের দোকানি। আর যাত্রাবাড়ীর শনিরআখরা পলাশপুর এলাকার আনোয়ারুল আলম অভি (৩০) একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন; তার বাড়ি নারায়ণগঞ্জেরর বন্দর থানা এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর […]