সম্রাটকে হাসপাতালেই রাখার পক্ষে বিএসএমএমইউ কর্তৃপক্ষ

তবে পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে বা বিদেশে নিয়ে যেতে পারবে বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান জানিয়েছেন। ক্যাসিনোকাণ্ডে আলোচিত সম্রাট গ্রেপ্তার হয়েছিলেন ৩১ মাস আগে। এর মধ্যে গত দেড় বছর তিনি বঙ্গবন্ধু মেডিকেলে কারা তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সব মামলায় জামিন পাওয়ার পর বুধবার তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি […]
মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি-নিবন্ধন বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এবারের ঈদযাত্রার পথে দুর্ঘটনার এই পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে জরুরি ভিত্তিতে মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি ও নিবন্ধন বন্ধের সুপারিশ করা হয় সেখানে। গত ৩ মে রোজার ঈদ ঘিরে ২৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সময়ে সড়ক দুর্ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ থেকে এই প্রতিবেদন তৈরি করেছে […]
দেশের অগ্রযাত্রা নিয়ে তথ্যচিত্র ‘বদলে যাওয়া বাংলাদেশ’

আগামী ২০ মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় একুশে টেলিভিশনে ধারাবাহিকভাবে তথ্যচিত্রটি প্রচারিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, এটি প্রকল্পকেন্দ্রিক তথ্যচিত্র হলেও ভিন্নতা থাকবে প্রতি পর্বে। থাকবে মানুষের জীবনযাপন ও সংস্কৃতির বৈচিত্র্যের চিত্রায়ন। ফুটে উঠবে অনুন্নত বাংলাদেশ থেকে মধ্যম আয়ের বাংলাদেশে রূপান্তরের চিত্র। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন একুশে টেলিভিশনের পরিচালক […]
রফিকুল-হারুনসহ ডেসটিনির ৪৬ জনের সাজা, ২৩০০ কোটি টাকা জরিমানা

এর মধ্যে রফিকুল আমিনকে ১২ বছর কারাদণ্ড এবং ২০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের সাজা দেওয়া হয়েছে। আর হারুন-অর-রশীদকে ৪ বছর কারাদণ্ড এবং সাড়ে ৩ কোটি টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। দশ বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির প্রায় ১ […]
ডেসটিনির রফিকুলের ১২, হারুনের ৪ বছরের সাজা

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন। ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের এ মামলায় ৪৬ আসামির সবারই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন তিনি। আসামিদের মধ্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. দিদারুল আলম, জেসমিন আক্তার (মিলন), জিয়াউল হক […]
জাপানের ‘রাইজিং সান’ সম্মাননা নিলেন আবুল কালাম আজাদ

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত ১০ মে টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের হাতে এই পুরস্কার তুলে দেন বলে সিভিএফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য এ বছর আজাদসহ তিন বাংলাদেশি ‘অর্ডার অব রাইজিং সান’ সম্মাননা পেয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী […]
ফ্যানের ভেতর সোনার বার, বিমানবন্দরে যাত্রী গ্রেপ্তার

কাস্টম হাউজের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শফিকুল ইসলাম নামের ওই যাত্রী একটি রিচার্জেবল ফ্যানের ভেতরে করে স্বর্ণগুলো বহন করছিলেন; তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাহরাইন থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালালে নামেন শফিকুল ইসলাম। তার লাগেজ স্ক্যান করার সময় ফ্যানের ভেতরে লুকানো সোনার অস্তিত্ব ধরা পড়ে। ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তা সাজ্জাদ […]
লাইসেন্সবিহীন চালকের হাতে এক তৃতীয়াংশ মোটরসাইকেল

এই নিয়ন্ত্রক সংস্থার হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোটরসাইকেল নিবন্ধন হয়েছে ৩৬ লাখ ৫০ হাজারের বেশি। আর মোটরসাইকেল চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে ২৩ লাখ ৫০ হাজার। অর্থাৎ, রাস্তায় থাকা লাইসেন্সধারী মোটরসাইকেলের এক তৃতীয়াংশ চালাচ্ছেন এমন চালকরা, যাদের ড্রাইভার্স লাইসেন্স নেই। মঙ্গলবার ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গিয়ে দেখা যায়, দুর্ঘটনা আহত হয়ে […]
দুর্বল আসানি এল উপকূলে, ঝরাচ্ছে বৃষ্টি

বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশেও বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, কয়েক দফা ভারী বর্ষণে ভিজেছে রাজধানী ঢাকাও। আরও অন্তত দুদিন (শুক্রবার পর্যন্ত) বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে আভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেছেন, “দেশের সর্বত্র বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ১৪ মে থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।” বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, […]
১০ হাজার নৌযানে বসছে শনাক্তকরণ যন্ত্র: রেজাউল

বুধবার রাজধানীর মৎস্য ভবনে এক সভায় তিনি বলেন, “সমুদ্রে মৎস্য নৌযান শনাক্তের জন্য ১০ হাজার নৌযানে শিগগিরই নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে। “…এর মাধ্যমে অনুমতিপ্রাপ্ত সমুদ্রগামী নৌযানসমূহের অবস্থান জানা যাবে এবং এদের সহজেই মনিটর করা যাবে। এ নৌযানসমূহ আইনের ব্যত্যয় করলে লাইসেন্স বাতিল করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।” সামুদ্রিক জলসীমায় ২০ […]