ক্যাটাগরি

ঈদে ১৪ হাজার শিশুকে নতুন পোশাক দেবে ডিএনসিসি

সোমবার এই উপহার দেওয়ার শুরু করে ঈদ পর্যন্ত দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, “শিশুরা কোথায় খেলবে, কোথায় ঘুরবে, কোন পরিবেশে বেড়ে উঠবে, সেটি সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের। শিশুদের আনন্দমাখা শৈশব উপহার দিতে হবে। তাদেরকে সঠিক পরিবেশ নিশ্চিত করে দিতে না পারলে তারা আমাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন করবে।” দখলকারীদের উদ্দেশে মেয়র […]

এবার ‘সুন্দর’ হজ ব্যবস্থাপনার প্রস্তুতির কথা জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

সোমবার বিকালে রমনা পুলিশ কনভেশন হলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী জানান, কোভিড মহামারী কমে আসায় এবার সৌদি আরবের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। সৌদি-বাংলাদেশ হজ চুক্তি সম্পাদনের পর […]

মুক্তিযুদ্ধে কূটনীতিকদের ‘অবদান’ স্বর্ণাক্ষরে লিখে রাখতে চাই: মোমেন

সোমবার ঢাকার ফরেইন সার্ভিস একাডেমিতে ‘ফরেইন সার্ভিস দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই কাজটা আমরা খুব শিগগির করব।” ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আগে যে সব কূটনীতিক মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তাদের স্মরণীয় করে রাখতে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে একটি উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। “প্রত্যেকের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রাখা আমাদের […]

শুভেচ্ছা কার্ড আঁকিয়ে ‘বিশেষ শিশু’দের প্রধানমন্ত্রীর অর্থ উপহার

ঈদুল ফিতর, ঈদুল আজহা, বাংলা ও খ্রিস্টীয় নববর্ষের মতো উৎসবগুলোতে সারাদেশ থেকে সংগৃহীত অটিস্টিক/প্রতিবন্ধী শিশুদের আঁকা বিভিন্ন ছবি নিজের আনুষ্ঠানিক শুভেচ্ছা কার্ডে ব্যবহার করে আসছেন শেখ হাসিনা। এবার ১১ ‘বিশেষ শিশুর’ আঁকা ছবি তার ঈদ শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে; আর সদ্য পেরোনো বাংলা নববর্ষের কার্ড তৈরি হয় এমন আরও ১৫ আঁকিয়ের ছবিতে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস […]

অবসরের আবেদন ঢাবি শিক্ষক সামিয়া রহমানের

সামিয়া রহমান। ফাইল ছবি সোমবার বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সপ্তাহখানেক আগে উনি আরলি রিটায়ারমেন্টে যেতে বিভাগের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন।” তার আবেদনটি বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালেয়ের সিন্ডিকেট এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান অধ্যাপক মনসুর। টিভি সংবাদ পাঠক হিসেবে পরিচিত সামিয়া রহমান […]

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে তার এই সরকারি সফর বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। সোমবার রাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। আগামী ২৭ এপ্রিল তার ফেরার কথা। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরে পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ […]

আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার নিন্দা

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলা হয়, ইসরায়েলি বাহিনী বেসামরিক মৌলিক রীতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক চুক্তি লংঘন করায় উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। এই হামলা নিপীড়িত মানুষের প্রতি বিশ্বের লাখো হৃদয়ে সহানুভূতি জাগিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। শুক্রবার ফজরের নামাজের পর জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসরায়েলি […]

ঈদে বাড়ি গেলে ‘আত্মীয়র কাছে গয়না রেখে যাওয়ার’ পরামর্শ

সোমবার ডিএমপি সদর দপ্তরে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান। এ সময় তাদের বাসা-বাড়ি ফাঁকা থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার বিষয়টি সভায় তুলে ধরেন পুলিশ কমিশনার। তিনি বলেন, “এ সময় যেন কোনো ধরনের অঘটন না ঘটে, এজন্য বাসা-বাড়ির নিরাপত্তা […]

ভাড়ার তালিকা না থাকায় জরিমানা গুনলো ৮ বাস কাউন্টার

অধিদপ্তরের একাধিক দল রোববার দিনভর ওই দুই এলাকায় অভিযান চালায় বলে পরিচালক মনজুর মো. শাহরিয়ার জানান। পরিবহন কোম্পানিগুলো হল মানিক ট্রাভেলস, চাঁপাই ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ পরিবহন, এইচআর ট্রাভেলস ও ঈগল পরিবহন। মনজুর শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে হয়রানি না করা হয়, সেজন্য আমরা সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করেছি। ভাড়ার তালিকা […]

প্রতারণার মামলায় হেলেনা জাহাঙ্গীর অভিযুক্ত

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালতে সোমবার হেলেনাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়। আদালতের কর্মচারী আমিনুল ইসলাম জানান, অভিযোগ গঠনের সময় হেলেনা জাহাঙ্গীরসহ অন্য চার আসামি নিজেদের নির্দোষ বলে দাবি করেন। তাদের পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে পাঁচটি আবেদন হলেও তা নাকচ করে বিচারক আগামী ২৫ মে […]