বিনিয়োগ: জুলাই মাসে ‘চমক’ দেবে নগদ
নগদের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, নগদের দৈনিক লেনদেন এখন প্রায় ৪০০ কোটি টাকায় পৌঁছেছে। গত নভেম্বর মাসেও দৈনিক গড় লেনদেন ছিল ১৫০ কোটি টাকার মত। অর্থাৎ, চার মাসের ব্যবধানে নগদের দৈনিক গড় লেনদেন দ্বিগুণেরও বেশি বেড়েছে। তানভীর এ মিশুক বলেন, “নগদ এর এই ঈর্ষণীয় সফলতার […]
যানজট এড়াতে বাদামতলীতে ফল কেনাবেচা রাতে

এ ব্যাপারে ব্যবসায়ীরা একমত হয়েছেন বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মিটফোর্ড হাসপাতাল ও সদরঘাট লঞ্চঘাট থেকে দিনের বেলায় হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু ওই সময় ফুটপাতের ওপর ট্রাক রেখে ফল বেচাকেনা করায় প্রতিদিন যানজটে দুর্ভোগ পোহাতে হয়। “এখন রাত্রিকালীন বাজার, তাই মানুষের ভোগান্তি কমবে বলে আশা হচ্ছে।” […]
অগ্রিম আয়কর প্রত্যাহার চান সিমেন্ট খাতের উদ্যোক্তারা

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, বৈশ্বিক মহামারীর প্রভাব এবং সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সিমেন্টের মূল কাঁচামাল ক্লিংকারের ‘অস্বাভাবিক ও অব্যাহত মূল্য বৃদ্ধিতে’ দেশের সিমেন্ট খাতে নেমে এসেছে ‘চরম দুর্দিন’। “এই ধারা অব্যাহত থাকলে দেশের সিমেন্ট খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এ অবস্থায় সিমেন্ট শিল্পকে রক্ষা করতে আসন্ন বাজেটে এই খাতে বিদ্যমান ৩ শতাংশ অসমন্বয়যোগ্য […]
ফেয়ার ইলেকট্রনিক্সের দুই দিনের ব্যবসায়ী সম্মেলন

সম্প্রতি কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে আয়োজিত হয় এই সম্মেলন। ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেনের প্রস্তুতকারক ও বিপণনকারী। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় একসাথে” শীর্ষক সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে আসা সকল বিজনেস পার্টনার ও সেলস টিমের সদস্যদের নিয়ে কয়েকটি দল ভিত্তিক কার্যক্রম করা হয় সম্মেলনে। দ্বিতীয় দিনের কার্যক্রমে ছিল বিজনেস সেশন যেখানে […]
সুবিধাবঞ্চিত ১০০ শিশুর দাঁতের চিকিৎসা করালো ডাবর

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাবর বাংলাদেশ। এতে বলা হয়, এ বছর ২০ মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া নিয়েছে ডাবর রেড টুথপেস্ট। রাজধানীর মিরপুরে একটি এতিমখানার সব শিশুদের বিনামূল্যে দাঁতের চিকিৎসা করানোর আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদিন ধরে চলা এই আয়োজনে অভিজ্ঞ চিকিৎসক শতাধিক শিশুর […]
বইমেলায় বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, এই অফারের আওতায় মেলা চলাকালে একজন ক্রেতা সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। গত ছয় বছর ধরে বইমেলায় ক্যাশব্যাক অফার দিয়ে আসছে বিকাশ। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই অফার চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বইমেলার অধিকাংশ স্টলেই বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট […]
তিতাসের বিল পরিশোধ ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে

এ বিষয়ে রোববার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন ও তিতাসের কোম্পানি সেক্রেটারি মো. ইয়াকুব খান চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান […]
বাংলাদেশের ৫০ বছরের সেরা সাফল্য তুলে ধরবে ‘নগদ’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, ‘বিজয় থেকে অর্জনে (১৯৭১-২০২১)’ শিরোনামে এই আয়োজনে বাংলাদেশের সাফল্যের গল্পগুলো স্বাধীনতার মাস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচার করা হবে। নগদ জানায়, গত ৫০ বছরে বাংলাদেশ গর্ব করার মতো যে অসংখ্য সফলতা অর্জন করেছে সেখান থেকে বাছাই করে সেরা ৫০টি সফলতার গল্প নতুন করে তুলে ধরবে নগদ। সফলতার […]
মাছ ও পোল্ট্রি খাদ্য শিল্প সব সহযোগিতা পাবে: মন্ত্রী

রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯’ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রীর এই প্রতিশ্রুতি আসে। তিনি বলেন, “দেশে মৎস্য ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট শিল্প স্থাপন ও বিকাশে সকল সহযোগিতা করবে সরকার। এজন্য দেশীয় শিল্পোদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিল্প বিকাশে ‘অত্যন্ত আগ্রহী’ জানিয়ে শ ম রেজাউল করিম বলেন, “এ শিল্প বিকাশে যেখানেই সমস্যা […]
‘বিবেকের আয়না’ নিয়ে বিভিন্ন অঞ্চল ঘুরছে ‘নগদ’

এ ক্যাম্পেইনের আওতায় ছয় সপ্তাহ ধরে দেশব্যাপী নগদের ‘বিবেকের আয়না’ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ‘নগদ’-এর এই আয়নায় আগ্রহী যে কেউ প্রশ্ন করতে পারবেন; আর ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নির্ধারিত কিছু প্রশ্নের জবাব দিয়ে জানতে পারবেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের খরচ ও সেবার নানা বিষয় সম্পর্কে। রোববার রাজধানীর বাড্ডা এলাকায় ‘বিবেকের আয়না’ […]