ডায়াবেটিস চিকিৎসায় নভো নরডিস্কের নতুন ইনজেকশন

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ‘সিমাগ্লুটাইড’ নামের সপ্তাহে একবার ব্যবহার উপযোগী এই ইনজেকশন আনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, “বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে টাইপ-টু হলো ৯০ শতাংশ। তাদের অনেকেই প্রায় সাত বছর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে পরে চিকিৎসা গ্রহণের পরিবর্তে শুধু মুখে খাওয়ার ওষুধের ওপর নির্ভর […]
বাংলাদেশ থেকে মালে যাবে বিমান-জাহাজ

দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকের পর বৃহস্পতিবার বিকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) ঘোষণা করেছেন, শিগগিরই বাংলাদেশ থেকে মালদ্বীপে যাবে বাংলাদেশ বিমান। আরেকটি সুখবর হচ্ছে, খুব শিগগিরই চট্টগ্রাম ও মালের মধ্যে আমরা একটা শিপিং লাইন চালু করব।” বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে […]
‘পোশাক শিল্পকে সমৃদ্ধির পথে’ নিতে চান ফারুক

মঙ্গলবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনের ইশতিহার ঘোষণার সময় প্রতিশ্রুতি ও পরিকল্পনা বর্ণনা করতে গিয়ে তিনি একথা বলেন। মহামারীকে কেন্দ্র করে সরকার ১৮ মাসের কিস্তিতে পরিশোধযোগ্য যে প্রণোদনা পোশাক মালিকদের দিয়েছেন নির্বাচিত হতে পারলে তা ১৮ মাস থেকে বাড়ানোর চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন ফারুক। পাশাপাশি নতুন বাজার সৃষ্টি, ইউরোপ, আমেরিকার বাজারে আরও বেশি শুল্কমুক্ত সুবিধা […]
ভারতের পথে জাহাজে খাদ্যপণ্যের প্রথম চালান

এর মাধ্যমে প্রথমবার নৌপথে বাংলাদেশ থেকে ভারতে খাদ্যপণ্য রপ্তানি শুরু হল। এ চালানে প্রাণ-আরএফএল গ্রুপ ৪০ হাজার কার্টন লিচি ড্রিংক পাঠাল। মঙ্গলবার নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। খুলনার শেখবাড়িয়া দিয়ে নারায়ণগঞ্জ-কলকাতা নৌরুটের ৭১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসব খাদ্যপণ্য কলকাতা বন্দরের টিটি শেডে পৌঁছাবে। অনুষ্ঠানে […]
প্রাইমপে চালু করল প্রাইম ব্যাংক

‘প্রাইমপে’র মাধ্যমে কর্পোরেট গ্রাহকগণ ভ্যাট, আবগারি ও আমদানি শুল্ক পরিশোধ করতে পারবেন বলে জানিয়েছে প্রাইম ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, প্রাইমপের মাধ্যমে ব্যাংকে না গিয়েও ব্যাংকের কর্পোরেট গ্রাহকগণ যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে ভ্যাট, আবগারি ও আমদানি শুল্ক দিতে পারবেন। এছাড়াও ‘প্রাইমপে’র মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে সব […]
ব্যাংকের লভ্যাংশ সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

মঙ্গলবার ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে প্রজ্ঞাপনটি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পঠানো হয়েছে। এতে বলা হয়, ব্যাংকগুলো সর্বোচ্চ ৩৫ শতাংশ লভ্যাংশ দিতে পারবে। এর মধ্যে নগদ লভ্যাংশ হবে সর্বোচ্চ ১৭ দশমিক ৫০ শতাংশ। আগের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকের জন্য লভ্যাংশের সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ বেঁধে দিয়ে ৭ […]
বিকাশে শ্রমিকদের বেতন দেওয়ার অভিজ্ঞতা জানালেন মালিকরা

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘তৈরি পোশাক শিল্প শ্রমিকদের ডিজিটাল বেতন ব্যবস্থা: অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে চারজন উদ্যোক্তা অভিজ্ঞতা তুলে ধরেন। ২০২০ সালে কভিড-১৯ মহামারী শুরুর পর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বেতন দিতে কারখানা মালিকদের পরামর্শ দেয় সরকার। সেই সময় বেশ কিছু সুযোগ সুবিধা নিয়ে পোশাক কারখানা মালিক ও শ্রমিকদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে […]
বিকাশকে ‘আইকনিক কোম্পানি’র পুরস্কার

সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ এ পুরস্কার দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ। এতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম। […]
বঙ্গবন্ধু শিল্পনগরে গার্মেন্টস পার্ক স্থাপনে চুক্তি স্বাক্ষর

রাজধানীর একটি হোটেলে বেজার পক্ষে স্বাক্ষরকৃত চুক্তি হস্থান্তর করেন বেজার নির্বাহী সদস্য এরফান শরীফ ও আব্দুল আজিম চৌধুরী। বিজিএমইএর পক্ষে চুক্তিপত্র গ্রহণ করেন ৪১টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা। একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে সমুদ্রমুখী অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে প্রস্তুতিমূলক জরিপ পরিচালনায় বেজার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। […]
তরঙ্গ পেয়ে সেবার মান বাড়ানোর পরিকল্পনা বাংলালিংকের

সোমবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন পরিকল্পনার কথা তুলে ধরেন। এরিক বলেন, নিলামে তরঙ্গ বরাদ্দের পর গ্রাহক প্রতি প্রতি মেগাগহার্টজ তরঙ্গ ব্যবহার হিসাবে বাংলালিংক বেসরকারি অপারেটদের মধ্যে শীর্ষে রয়েছে। ইন্টারনেট গতিতে বাংলালিংকের যে সুনাম আছে তা ধরে রাখা ও আরো উন্নত করতে পরিকল্পনা করা হচ্ছে। বিটিআরসির হিসাবে, নিলামের আগে গ্রামীণফোনের প্রতি মেগাহার্টজ […]