ক্যাটাগরি

বিমানের সেবার সঙ্গে দেশের ভাবমূর্তিও জড়িত, মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজ ‘আকাশতরী’ ও ‘শ্বেত বলাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রধানমন্ত্রী বলেন, “এটা আমাদের দেশ। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা আমাদের […]

পদ্মা ব্যাংকে অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা: বিএসইসি চেয়ারম্যান

তিনি বলেছেন, “পদ্মা ব্যাংকের বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের অভিযোগ আমরা পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” শনিবার ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান এ কথা বলেন। মহীউদ্দীন খান আলমগীরের অভিযোগ, চৌধুরী নাফিজ সরাফাত ‘বিধি ভেঙে’ ব্যাংকের ১০০ কোটি টাকা একটি তহবিলে বিনিয়োগ করেছেন। শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, “আমরা ফান্ড ম্যানেজারের […]

পদ্মা ব্যাংক: আইন অনুযায়ী যা হবার তা হবে, বললেন বিএসইসি চেয়ারম্যান

তিনি বলেছেন, “পদ্মা ব্যাংকের বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের অভিযোগের চিঠিটা আমরা পেয়েছি। সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা পদ্মা ব্যাংকের কাছে তাদের বক্তব্য জানতে চাইব।” শনিবার ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান এ কথা বলেন। মহীউদ্দীন খান আলমগীরের অভিযোগ, চৌধুরী নাফিজ সরাফাত ‘বিধি ভেঙে’ ব্যাংকের ১০০ কোটি টাকা […]

কেন বাড়ছে মুরগির দাম?

শুক্রবার ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি সর্বোচ্চ ১৬০ টাকায়। এছাড়া লেয়ার মুরগি প্রতি কেজি ২২০ টাকা, সোনালি বা কক মুরগি ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, গত দুই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা, সোনালি বা কক মুরগি কেজিতে ৮০ টাকা আর লেয়ার মুরগির দাম […]

ইবিএল ছেড়ে হাসান ও রশীদ প্রাইম ব্যাংকের এমডি

গত বছরের ডিসেম্বরে রাহেল আহমেদ প্রাইম ব্যাংক ছাড়ার পর এত দিন এমডি পদটি খালিই ছিল। শনিবার প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই দায়িত্বে হাসান ও রশীদের যোগ দেওয়ার কথা জানানো হয়। সেখানে বলা হয়,আট বছর ইস্টার্ন ব্যাংকে কর্মরত অবস্থায় ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন ও ট্রান্সফর্মেশনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হাসান ও রশীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ‘ব্যাপকভাবে প্রশংসিত’ […]

পাল্টাপাল্টি অভিযোগে আলোচনায় পদ্মা ব্যাংক, ‘খতিয়ে দেখবে’ বিএসইসি

অভিযোগ পাওয়ার পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলেছে, বিষয়টি তারা খতিয়ে দেখবে।  অনিয়ম আর ঋণ কেলেঙ্কারিতে ডুবতে বসা ফারমার্স ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন ঘটে ২০১৮ সালে। পরের বছর নাম বদলে হয় পদ্মা ব্যাংক। ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এখন বলছেন, বর্তমান চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ‘বিধি ভেঙে’ […]

রোজার আগে চড়ছে ভোগ্যপণ্যের বাজার

একের পর এক ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রবণতার মধ্যে রোজাকে কেন্দ্র করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগে রয়েছেন ভোক্তারা। শুক্রবার রাজধানীর মিরপুর বড়বাগ ও কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, দেশি মুড়িকাটা ও হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ টাকা থেকে ৫৫ টাকায়, যেগুলোর দাম দুই সপ্তাহ আগেও ২৫ টাকা থেকে ৩০ টাকা ছিল। একইভাবে ব্রয়লার […]

বিজিএমইএ ভোটের উত্তাপ এখন স্থান নিয়ে

ভোটগ্রহণের স্থান পরিবর্তন করতে প্রতিদ্বন্দ্বী একটি অংশের অব্যাহত ‘চাপের’ মধ্যে বুধবার পদত্যাগপত্র জমা দেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। তবে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের নেতাদের অনুরোধে বৃহস্পতিবার আবার দায়িত্বে ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর এই শিক্ষক। পোশাক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে ঢাকা অঞ্চলের ভোটগ্রহণের স্থান হিসাবে র‌্যাডিসন হোটেল ঠিক করা হয়েছে। […]

রবি ও ওকে দোয়েলের মধ্যে চুক্তি স্বাক্ষর

এ চুক্তির ফলে ‘ওকে দোয়েল’কে ইন্ডাস্ট্রিয়াল সিম সরবারহের মাধ্যমে ডেটা কানেক্টিভিটি, মনিটরিং সক্ষমতা এবং ডিজিটাল বিনোদন নিশ্চিত করবে রবি। বৃহস্পতিবার ওয়েস্টিন হোটেলে রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ‘ওকে দোয়েলে’র প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। কাজী জসিমুল ইসলাম বলেন, “দেশিয় কোম্পানি ওকে দোয়েল একটি ম্যাজিক বক্স […]

বিকাশের মাধ্যমে ওজোপাডিকোর বিল পরিশোধ

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, সম্প্রতি ওজোপাডিকো এবং বিকাশ যৌথভাবে প্রিপেইড গ্রাহকদের জন্য এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে। এতে জানানো হয়, ২০২০ সাল থেকে বৃহত্তর খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলের পোস্ট পেইড গ্রাহকরা বিকাশে বিল পরিশোধের সেবাটি পেয়ে আসছেন। বিশেষ করে প্রিপেইড মিটার এর ক্ষেত্রে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই রিচার্জ এর প্রয়োজন হয়। প্রিপেইড গ্রাহকদের […]