গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতাল উদ্বোধন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামদর্দ জানায়, গজারিয়ায় হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম। অনুষ্ঠানে ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ […]
’দুঃসময়ের বন্ধু’ সম্মাননা পেল ৬ এয়ারলাইন্স

বুধবার রাজধানীর একটি হোটেলে তাদেরকে ‘দুঃসময়ের বন্ধু’ সম্মাননা দেয় এভিয়েশন ও ভ্রমণ বিষয়ক সাময়িকী ’বাংলাদেশ মনিটর’। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের সঙ্গে এই সম্মাননা পেয়েছে ইউএস বাংলা এয়ারলাইনস, নভোএয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন এবং এয়ার অ্যারাবিয়া। সেইসঙ্গে বেসামরিক বিমান চলাচল খাতকে দ্রুততার […]
বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ কিনতে চায় ভুটান

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি ভার্চুয়াল সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভুটানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যান্ডউইডথ রপ্তানির ব্যাপারে মন্ত্রী সম্ভাব্য সবধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ক্ষেত্রে কারিগরি ও বাণিজ্যিক বিষয় […]
এটা চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব: বিমানের নতুন এমডি

এতদিন অতিরিক্ত সচিব পদমর্যাদায় মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের দায়িত্ব চালিয়ে আসছিলেন মোস্তফা কামাল। মঙ্গলবার তাকে বিমানের এমডি করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগের দায়িত্বের অংশ হিসাবে বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মোস্তফা কামাল। নতুন দায়িত্বের প্রসঙ্গে টেনে তাকে অভিনন্দন জানান সাংবাদিকরা। উত্তর দিতে গিয়ে মোস্তফা কামাল […]
ইউসিবি নিয়ে এল স্মার্ট টেলার মেশিন

ইউসিবি বলছে, এসটিএম এর মাধ্যমে সরাসরি ব্যাংকে না গিয়ে, কোনো লাইনে না দাঁড়িয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই অ্যকাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রিন্ট, চেক বই রিকুইজিশনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়া যাবে তাৎক্ষণিকভাবে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ইউসিবিই প্রথম স্মার্ট টেলার মেশিন প্রযুক্তি চালু করল। ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি মঙ্গলবার এক […]
তিন কোটি ছাড়িয়েছে নগদের গ্রাহক

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘নগদ’ জানিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি এক দিনেই তাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন রেকর্ড এক লাখ ৮৫ হাজার নতুন গ্রাহক। এর আগে-পরে কয়েক দিনও প্রায় একই হারে গ্রাহক বেড়েছে। এর ফলেই কার্যকর গ্রাহক সংখ্যা তিন কোটির মাইলফলক পেরিয়ে গেছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, কাগজপত্রের ঝামেলা ছাড়া কেবল মোবাইল ফোনের […]
৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে পরিশোধ করলে ক্যাশব্যাক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, বিকাশ অ্যাপ কিংবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে নির্দিষ্ট ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা তাদের ফি পরিশোধের সুযোগ পাচ্ছেন। ডিজিটাল পদ্ধতিতে ফি পরিশোধে উৎসাহিত করতে বিকাশ সম্প্রতি এই ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য যে কোনো পরিমাণ ফি পরিশোধে ১০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক অফার চালু করেছে। ৪ ফেব্রুয়ারি শুরু হওয়া অফারটি আগামী ৩০ […]
পোশক মালিকদের প্রণোদনার ঋণ শোধের সময় বাড়ল

ওই ঋণ পরিশোধের জন্য গ্রেস পিরিয়ডের সময় ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করতে সোমবার বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ সংক্রান্ত একটি চিঠি তারা পেয়েছেন। বাংলাদেশ ব্যাংক অচিরেই প্রজ্ঞাপন জারি করবে। করোনাভাইরাসের মহামারীর মধ্যে গতবছর আন্তর্জাতিক বাণিজ্য এক প্রকার অচল হয়ে […]
পোশাক কারখানা মালিকদের প্রণোদনার ঋণ শোধের সময় বাড়ল

ওই ঋণ পরিশোধের জন্য গ্রেস পিরিয়ডের সময় ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করতে সোমবার বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ সংক্রান্ত একটি চিঠি তারা পেয়েছেন। বাংলাদেশ ব্যাংক অচিরেই প্রজ্ঞাপন জারি করবে। করোনাভাইরাসের মহামারীর মধ্যে গতবছর আন্তর্জাতিক বাণিজ্য এক প্রকার অচল হয়ে […]
তিন আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতিতে দায়ীদের চিহ্নিত করতে কমিটি চূড়ান্ত

২০০২ সাল থেকে এসব আর্থিক প্রতিষ্ঠান দেখভালের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দায়ও নিরূপণ করবে এই কমিটি। তিনটি আর্থিক প্রতিষ্ঠান হল- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি), পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে ৫ সদস্যের ‘কারণ উদঘাটন’ (ফেক্ট ফাইন্ডিং) কমিটির সুপারিশ করা হলে তার […]