লুনা সামসুদ্দোহার মৃত্যুতে বেক্সিমকোর শোক

বেক্সিমকোর চেয়ারম্যান সোহেল এফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং পর্ষদ উপদেষ্টা সায়ান এফ রহমান স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, লুনা সামসুদ্দোহা ব্যবসায়িক অঙ্গনে নারীর অংশগ্রহণ এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছেন এবং নিজেকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পেরেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় লুনা সামসুদ্দোহার। দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো ব্যাংকের […]
জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল ইস্পাহানি টি

২০১৯ সালের জন্য শিল্প মন্ত্রণালয়ের দেওয়া এ পুরস্কারে বৃহৎ শিল্প (ফুডস) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে এ ব্যবসা প্রতিষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্পাহানি টি বলেছে, এ পুরস্কার তাদের উৎপাদনশীলতা ও পণ্যের মান উন্নয়নে ‘উত্তরোত্তর সাফল্যের স্বীকৃতি’। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৩১টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন। ইস্পাহানির […]
সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮ এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, বুধবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এসব নতুন আউটলেটের উদ্বোধন করেন। ভোলার তজুমুদ্দিন, কিশোর গঞ্জের পুলেরঘাট বাজার, ফেনীর বকশি শাহ বাজার, লক্ষ্মীপুরের দল্টা বাজার, পালের হাট ও আজাদনগর বাজার, জামালপুরের গুনারীতলা এবং নোয়াখালীর বুদ্ধিনগর বাজারে এসব এজেন্ট ব্যাংকিং শাখা চালু করেছে এসআইবিএল। ব্যাংকের […]
মহামারীতে ক্ষতিগ্রস্ত ৪ লাখ খামারি প্রণোদনা পাবেন বিকাশে

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৪ লাখ ৫৭ হাজার ৫০০ জন খামারির জন্য ৫৬৮ কোটি টাকার প্রণোদনা বিতরণ করা হবে। এর মধ্যে চার লাখ উপকারভোগীর প্রণোদনা পৌঁছে দেওয়া হবে মোবাইল ফোনে আর্থিক সেবাদানকারী কোম্পানি বিকাশের মাধ্যমে। বুধবার ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে খামারিদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রণোদনা পৌঁছানোর কার্যক্রমের উদ্বোধন […]
বোসের পণ্য মিলবে ইভ্যালিতে

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানায়, তাদের ওয়েব প্ল্যাটফর্মে বাংলাদেশে বোস এর অনুমোদিত পরিবেশক গ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম লিমিটেডের ভার্চুয়াল শপে এসব পণ্য পাওয়া যাবে। এ বিষয়ে সম্প্রতি রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালিরে প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম এবং গ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম লিমিটেড এর নির্বাহী পরিচালক ফরিদ […]
ভোজ্যতেলের দাম নির্ধারণ

বুধবার সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্যতেলের মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার সয়াবিন (খোলা) মিলে গেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। “প্রতিলিটার বোতলজাত […]
বিকাশে ফেব্রুয়ারিজুড়ে ক্যাশব্যাক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, বই, পোশাক, ইলেকট্রনিক্স, জুতা, হোটেল, ফার্মেসি, রেস্টুরেন্ট, পরিষেবা, সুপারস্টোর, ট্রাভেল এজেন্ট, অনলাইন শপ, এলাকার ছোট-বড় দোকানসহ ১ হাজার ৭০০টির বেশি পণ্য বিক্রেতা রয়েছেন এই অফারের তালিকায়। একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন আর অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। অ্যাপ, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড […]
কারখানার বর্জ্য কাপড় পুনঃব্যবহারের উদ্যোগ বাংলাদেশে
ব্যবহৃত পণ্যকে নতুন পোশাকপণ্য উৎপাদনের কাজে লাগাতে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর এই উদ্যোগের সহযোগী হিসাবে এগিয়ে এসেছে এইচঅ্যান্ডএম, এমঅ্যান্ডএস ও সিঅ্যান্ডএসের মতো বিশ্বের বড় পোশাক ব্র্যান্ডগুলো। এই উদ্যোগের মধ্য দিয়ে ২০৩০ সালের আগে বৈশ্বিক উষ্ণতায় ম্যানুফ্যাকচারিং শিল্প, বিশেষ করে পোশাক তৈরি শিল্পখাতের দায় কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। সার্কুলার ফ্যাশন পার্টনারশিপ নামের একটি […]
মোবাইল অপারেটরদের ভ্যাট কমিয়ে অর্ধেক

অর্থাৎ মোবাইল অপারেটরদের এসব সেবা পাওয়ার ক্ষেত্রে ৭ দশমিক ৫০ শতাংশ ভ্যাট দিতে হবে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক পরিপত্রে এ নির্দেশনা দিয়ে বলেছে, এটা ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। এনবিআরের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৯ সালের জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন শুরুর আগে দেশের মোবাইল ফোন কোম্পানিগুলোকে […]
লভ্যাংশ না দেওয়ার ‘কারণ’ ২% টার্নওভার কর, বলছে রবি

রবির কর্মকর্তাদের দাবি, ন্যূনতম টার্নওভার কর প্রত্যাহার না হওয়ায় ২০২০ সালে কোম্পানির কার্যকর করভার বেড়ে ৭১ দশমিক ৮ শতাংশ হয়েছে, যার ফলে তাদের প্রকৃত নিট মুনাফার পরিমাণ অনেক কমেছে। তারপরও নীতিমালা অনুযায়ী লভ্যাংশ দিলে তা হতো ‘স্বল্প’, বাজারে যার ‘ইতিবাচক প্রভাব না’ পড়বে না বলে উদ্বেগ ছিল। তাই ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় লভ্যাংশ না দিয়ে মুনাফা […]