ক্যাটাগরি

এক মাসেও চালের দামে নেই আমদানির প্রভাব

এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, দাম কিছুটা কমার জন্য চালের যে সরবরাহ দরকার ছিল তা হয়নি। দেশি চালের ওপর চাপ থাকায় দাম বাড়তিই রয়ে গেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আগের সপ্তাহের মতোই মিনিকেটের ৫০ কেজির বস্তা ৩০৫০ টাকা থেকে ৩১০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বিআরআটাশ প্রতি বস্তা ২৪০০ টাকা থেকে ২৫০০ টাকায়, […]

১৫ ফেব্রুয়ারির মধ্যে এলসি না খুললে চালের বরাদ্দপত্র বাতিল

বৃহস্পতিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আমদানিকারকদেরকে এ সিদ্ধান্ত জানিয়ে দেন। বাজারে সরবরাহ বাড়াতে গত ১০ জানুয়ারির পর বিভিন্ন ধাপে আমদানিকারকদের চাল আমদানির অনুমোদন দেয় খাদ্য মন্ত্রণালয়। অনুমোদন পাওয়া ৩২০ প্রতিষ্ঠানের অনুকূলে ১০ লাখ ১৪ হাজার ৫০০ টন চাল আমদানির জন্য সুযোগ দেওয়া হয়েছিল। ইতোমধ্যেই বিভিন্ন বন্দর হয়ে ভারত থেকে […]

বিডার সাথে চার সেবা সংস্থার চুক্তি

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা মিলনায়তনে এক অনুষ্ঠানে চার সংস্থার প্রতিনিধিরা সমঝোতা চুক্তিতে সই করেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, নিবন্ধন অধিদপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হল। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবা দেওয়ার লক্ষ্যে সেবাদানকারী সংস্থাগুলোর সাথে এই চুক্তি করার […]

রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বিশেষ নজর

টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে বিপণন সক্ষমতা দ্বিগুণ করা হচ্ছে, পাশাপাশি বেসরকারি পর্যায়ে ভোগ্যপণ্য আমদানির বিষয়টিও নজরদারিতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্তরে চালের যৌক্তিক মূল্য ঠিক করতেও কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের একটি যৌথ কমিটি। বাণিজ্য সচিব জাফর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যগুলোর ন্যায্য মূল্য ও সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন করতে সম্প্রতি কয়েকটি […]

দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত রপ্তানি সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী

বুধবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউনের সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন এবং ঢাকায় ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টশিলের সঙ্গে দুটি আলাদা বৈঠকে বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আালোচনা করেন।  বাণিজ্যমন্ত্রী কোরিয়ার […]

ফ্রিল্যান্সারদের আয় মোবাইলেও আনার সুযোগ

বাংলাদেশ ব্যাংক বুধবার এক নির্দেশনায় এমএফএসের মাধ্যমে বিদেশ থেকে এই অর্থ আনার সুযোগ করে দিয়েছে। তবে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে এই অর্থ আনতে বিদেশি লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করতে হবে। এতদিন শুধু বৈদেশিক মুদ্রায় লেনদেন করা ব্যাংক শাখার মাধ্যমে এসব আয় আসত। আউটসোর্সিংয়ের আয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে এলে বৈধ পথে বিদেশি মুদ্রা আসা বাড়বে […]

আশুলিয়ায় বেক্সিমকোর ‘পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ উদ্বোধন

বুধবার আশুলিয়ার কবিরপুর এলাকায় এই পিপিই পার্কের উদ্বোধন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। বেক্সিমকোর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভেদ হুসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন। […]

ব্যবসায়ী জয়নুল হক সিকদারের মৃত্যু

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দুপুরে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯১ বছর। জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জয়নুল হক সিকদারের গড়া সিকদার গ্রুপের ব্যবসা ছড়িয়ে আছে ব্যাংক ও বীমা, বিদ্যুৎ, ইকনোমিক […]

মেঘনা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিক আনোয়ার

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘনা গ্রুপ জানায়, এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে অভিক আনোয়ারের প্রধান স্পন্সর হল এমজিআই। চুক্তিতে এমজিআইর পক্ষে পরিচালক তানভীর মোস্তফা স্বাক্ষর করেন। মেঘনা গ্রুপ জানায়, অভিক আনোয়ার প্রথম বাংলাদেশি হিসেবে ইউএই প্রো-চ্যাম্পিয়ন্স জিটি-৮৬ ক্যাটাগরির পি-১ কোয়ালিফাই ও জয়লাভ করেন। মেঘনা গ্রুপ তার এই দুর্দান্ত জয়ে সহযোগি হিসেবে পাশে […]

স্ট্যান্ডার্ড ব্যাংকের অ্যাপ থেকে টাকা আসবে বিকাশে

মঙ্গলবার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ‘ফান্ড ট্রান্সফার’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্ট্যান্ডার্ড ব্যাংক ও বিকাশ এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিকাশে টাকা আনতে গ্রাহককে এসবিএল ডিজিব্যাংকিং অ্যাপে […]