চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি এই ব্যাংকটি জানায়, শুক্রবার চট্টগ্রামের র্যাডিসন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, “করোনার এই সংকটে বিশ্বের অর্থনীতি যখন চ্যালেঞ্জের সম্মুখীন, তখন ইসলামী ব্যাংক পরিবর্তিত এই পরিস্থিতিতে নিজেদের আরও বেশি গতিশীল করেছে। “জাতীয়ভাবে ঘোষিত প্রণোদনার সর্বোচ্চ পরিমাণ বিতরণ করছে ইসলামী ব্যাংক। ব্যাংকের ইতিহাসে […]
এলএনজি রপ্তানিতে আগ্রহ মালয়েশিয়ার

রোববার সকালে মালয়েশিয়ার দূত গণভবনে যান বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, “সাক্ষাতে মালয়েশিয়ান রাষ্ট্রদূত বলেছেন, তার দেশ বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে আগ্রহী।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বাংলাদেশে এলএনজির চাহিদার কথা উল্লেখ করেন। দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করা সম্ভব হবে বলে আশা প্রকাশ […]
১৭ মার্চ শুরু হচ্ছে না বাণিজ্য মেলা

রোববার সচিবালয়ে প্রদর্শনী কেন্দ্র হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি একথা জানান। তিনি বলেন, “আমরা এবছর মেলা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ১৭ মার্চকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি এগুচ্ছিল। এ ব্যাপারে আমরা প্রাথমিকভাবে একটা সম্মতিও পেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এটাকে একটু স্লো করার জন্য। আশা করি এ বছর একটা সময়ে আমরা মেলাটা […]
ভারতে যাচ্ছেন রেল কর্মকর্তারা, আলোচনায় ঢাকা-শিলিগুড়ি ট্রেন

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছর বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তারা বিভিন্ন বিষয় নিয়ে দুই বার বৈঠকে বসেন। চলতি মাসে এ ধরনের একটি বৈঠকে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে আলোচনা হবে।” আগামী ২৬ মার্চ থেকে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। রেলপথ […]
পেঁয়াজের দর কেজিতে বাড়ল ১০ টাকা

ঢাকার খুচরা বিক্রেতাদের দাবি, বাজারে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যটির সরবরাহ কিছুটা কমায় দামের উপর তার প্রভাব পড়েছে। শুক্রবার রাজধানীরা মিরপুর বড়বাগে গিয়ে দেখা যায়, দেশি মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৪৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ৩০ টাকা থেকে ৩৫ টাকা ছিল। কারওয়ানবাজারের পাইকারি দোকানগুলোতে এক পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি হচ্ছে […]
বিকাশে বিল দেওয়ার তথ্য সংরক্ষণে ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ

বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপে নিজের বা প্রিয়জনের বিলের তথ্য সংরক্ষণ করে রাখলে প্রয়োজন মতো বিলের পরিমাণ চেক করা ও পরিশোধ করার সুবিধা পাওয়া যাবে। ফলে প্রতিবার ইউটিলিটি বিলের কাগজ খুঁজে অ্যাকাউন্ট নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। কেবল ‘পে বিল’ আইকন থেকে ‘সেভ করা অ্যাকাউন্ট’ অপশন ট্যাপ করে সহজেই বিল পরিশোধ করা যায়। […]
মার্কেন্টাইল ব্যাংকে ৫ দিন লেনদেন বন্ধ থাকবে

বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংকেএ কথা জানিয়েছে। সেখানে বলা হয়, “মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তরের উদ্দেশ্যে ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিন ব্যাংকিং লেনদেনে সাময়িকভাবে বিরতি রাখার বিষয়ে ব্যাংকের আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।”
৬টি খাত ‘শিশুশ্রম মুক্ত’ ঘোষণা

বৃহস্পতিবার দুপুরে শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। প্রতিমন্ত্রী বলেন, “কেরানীগঞ্জে গেঞ্জি সেক্টরে এখনও শিশুদের বড় একটি অংশ কাজ করছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসনকে এ ব্যাপারে উদ্যোগ নিতে বলব। কেরানীগঞ্জে শিশুশ্রম বন্ধ করতেই হবে।” শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নয়টি কৌশলগত ক্ষেত্র চিহ্নিত করে গত বছরের […]
আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সোমবার হবিগঞ্জের দা প্যালেস লাক্সারি রিসোর্টে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএফএল জানায়, সম্মেলনে জাতীয় পর্যায়ের শীর্ষ ৬৪ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়। সম্মেলনে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, আরএফএল প্লাস্টিকসের পরিচালক মো. মনিরুজ্জামান, নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) এমএনজি ওসমানী ও হেড অব […]
ইভ্যালিতে নতুন সিওও
এইচ এম তারিকুল কামরুল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানায়, তারিকুল কামরুলের বহুজাতিক কোম্পানিসহ দেশের বড় বড় কোম্পানিগুলোতে ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। ইভ্যালি‘তে যোগদানের আগে তিনি লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা লিমিটেড, এমজিএইচ গ্রুপ ও ট্রান্সকমে কাজ করেছেন। “তিনি বাংলাদেশি […]