গ্রিসে প্রবীণ সাংবাদিককে গুলি করে হত্যা

ইয়র্গস কারাইভাসকে শুক্রবার তার বাড়ির সামনে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি অন্তত ছয়টি গুলি করে বলে বিবিসি জানিয়েছে। এথেন্সের আলিমোস এলাকায় নিজের বাড়ির সামনে গাড়ি থেকে নামার পরপরই তাকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তিনি বেসরকারি গণমাধ্যম স্টার টেলিভিশন ও সংবাদ ব্লগ ব্লোকো ডটজিআরের হয়ে কাজ করতেন। কারাইভাসের হত্যার ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন […]
চীনে কয়লা খনিতে প্লাবন, আটকা ২১ শ্রমিক

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর আট শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় জরুরি বিভাগের উদ্ধৃতি দিয়ে রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর খনিটির একটি অংশ প্লাবিত হলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন শিনজিয়াংয়ের হুতুবি কাউন্টির ওই খনিটিতে ২৯ শ্রমিক কাজ করছিলেন বলে […]
করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ে ইরানে ফের লকডাউন

শনিবার থেকে দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৩টিতে এই লকডাউন শুরু হয়েছে বলে এক প্রতিবেদন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগামী বুধবার থেকে দেশটিতে শুরু হতে যাওয়া রমজানকে কেন্দ্র করে যেকোন জমায়েতসহ স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান, থিয়েটার এবং খেলাধুলার স্থান খোলা রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত সপ্তাহে ইরানে করোনাভাইরাসের দৈনিক আক্রান্তের […]
প্রিন্স ফিলিপের মৃত্যু: বিশ্ব নেতাদের শোক

শুক্রবার যুক্তরাজ্যের রানির বাসভবন বাকিংহাম প্যালেস ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর নিশ্চিত করে। এক প্রতিবেদন ফিলিপের মৃত্যুতে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের শোকবার্তার বিষয়ে বিস্তারিত জানিয়েছে বিবিসি। বিবিসি বলেছে, প্রিন্স ফিলিপের নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার পাশাপাশি রানীর প্রতি একনিষ্ঠতার প্রশংসা করেছে বিভিন্ন রাষ্ট্র। ইউরোপীয় রাজপরিবারগুলোর পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোও প্রিন্স ফিলিপের অতুলনীয় জনসেবার জন্য তাকে স্মরণ করেছে। […]
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৭ মৃত্যু, ক্ষয়ক্ষতি

শনিবারের ৫ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পটি পূর্ব জাভা, অবকাশযাপন দ্বীপ বালিসহ বেশ কয়েকটি প্রদেশে অনুভূত হয়েছে বলে ইন্দোনেশীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, দুই জন গুরুতর ও দশজন সামান্য আহত হয়েছেন। ভূমিকম্প কবলিত অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র রাদিত্য জাতি। […]
‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে সৌদি আরবে ৩ সেনার মৃত্যুদণ্ড

সৌদি প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে এদিন এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, একটি বিশেষ আদালতে ন্যায্য বিচারের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে অবশ্য ‘শত্রু’ কারা সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণের একটি প্রদেশে ওই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি আরব ছয় বছরের বেশি সময় ধরে ইয়েমেনে ইরান […]
একচেটিয়া ব্যবসা: চীনে আলিবাবাকে ২৭৫ কোটি ডলার জরিমানা

দেশটিতে এ ধরনের ক্ষেত্রে এর আগে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তবে বিশাল অংকের এ জরিমানাও আলিবাবার গায়ে লাগার কথা নয়। তাদেরকে যে টাকা জরিমানা দিতে হচ্ছে, তা তাদের ২০১৯ সালের আয়ের ৪ শতাংশের কাছাকাছি। গত কয়েক বছর ধরে চীন তাদের দেশি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর […]
পশ্চিমবঙ্গে ভোট: কোচ বিহারে বিজেপি-তৃণমূল সংঘর্ষে গুলিতে নিহত ৫

তৃণমূল কংগ্রেস নিহত পাঁচজনকে তাদের কর্মী বলে দাবি করেছে বলে জানায় এনডিটিভি। এনডিটিভি জানায়, কোচ বিহারের মাথাভাঙা শহরে বিজেপি-তৃণমূল সংঘর্ষের সময় ভোটকেন্দ্র লক্ষ্য করেও গুলি চালানো হয়। সেখানে চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার আগে, কোচ বিহারের শীতলকুচিতে ভোটের দিন সকালেই সংঘর্ষ বেঁধে গেলে ভোটের লাইনে দাঁড়ানো এক ভোটার গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানায় […]
পশ্চিমবঙ্গে ভোট: কোচ বিহারে বিজেপি-তৃণমূল সংঘর্ষে গুলিতে নিহত ৪

এনডিটিভি জানায়, সংঘর্ষের সময় ভোটকেন্দ্র লক্ষ্য করেও গুলি চালানো হয়। নির্বাচন কমিশন থেকে এ ঘটনার বিষয়ে পূর্ণ প্রতিবেদন চাওয়া হয়েছে।
ফক্স নিউজে যোগ দিচ্ছেন পম্পেও

তিনি যুক্তরাষ্ট্রে রক্ষণশীলদের কাছে তুমুল জনপ্রিয় গণমাধ্যম ফক্স নিউজে কন্ট্রিবিউটর হিসেবে যোগ দিতে যাচ্ছেন বলে নিউজ নেটওয়ার্কটির বৃহস্পতিবারের এক ঘোষণার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পম্পেও ছাড়াও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনে কাজ করা অনেকেই মিডিয়া মোগল রুপার্ট মারডক নিয়ন্ত্রণাধীন এ নেটওয়ার্কে যোগ দিয়েছেন। এদের মধ্যে আছে হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি কেইলি […]