বার্থডে পার্টি লক্ষ্য করে গুলির সময় বন্দুকধারী মরলেন নারী পথচারীর গুলিতে

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ডেনিস বাটলার আগেও নানান অপরাধের জন্য পরিচিত ছিলেন; একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে আসা জনা চল্লিশেক লোককে ‘টার্গেট’ বানানোর পর তিনি নিহত হন। ওই নারীর ক্ষিপ্র প্রতিক্রিয়া অনেক জীবন বাঁচিয়েছে এবং হতে পারতো এমন একটি ‘ম্যাস শুটিং’ ঠেকিয়েছে, বলেছেন পুলিশের মুখপাত্র টন হ্যাজেলেট। টেক্সাসে একটি স্কুলে গুলির […]
সামরিক অভিযানের জন্য `বিপুল অর্থসম্পদ লাগছে রাশিয়ার’

শুক্রবার তিনি অর্থনীতির জন্য বাজেটে ৮ ট্রিলিয়ন রুবল বা ১২০ বিলিয়ন ডলার প্রণোদনা রাখার কথাও জানিয়েছেন। রাশিয়া চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে লাখো সেনা পাঠিয়েছে, যার পাল্টায় পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞাও আরোপ করেছে। সেসব নিষেধাজ্ঞা এরই মধ্যে রাশিয়ার মূল্যস্ফীতি ১৮ শতাংশের কাছে নিয়ে গেছে এবং দেশটিকে মন্দার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে বার্তা […]
সুইস আল্পে বরফের বোল্ডার পড়ে নিহত ২, আহত ৯

শুক্রবারের এই ঘটনায় একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করা হয় বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের ভ্যালে ক্যান্টনের ভাল দ্য ব্যানিয়াস অঞ্চলে গ্রান্ড কমবিন পর্বত থেকে বরফের বেশ কয়েকটি বোল্ডার খসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়েই সাতটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার সময় সেখানে বিভিন্ন দলের ১৭ জন […]
সুইস আল্পসে বরফের বোল্ডার পড়ে নিহত ২, আহত ৯

শুক্রবারের এই ঘটনায় একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করা হয় বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের ভ্যালে ক্যান্টনের ভাল দ্য ব্যানিয়াস অঞ্চলে গ্রান্ড কমবিন পর্বত থেকে বরফের বেশ কয়েকটি বোল্ডার খসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়েই সাতটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার সময় সেখানে বিভিন্ন দলের ১৭ জন […]
ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম

শুক্রবার নিজের ৯৯তম জন্মবার্ষিকীতে তার এই তকমা পাওয়ার খবরটি দিয়েছে রুশ সংবাদ মাধ্যমে রাশিয়া টুডে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার প্রতি পক্ষপাতি হিসেবে চিত্রিত করে কিসিঞ্জারের নাম নিজেদের ওই তালিকায় তুলছে মিরোটভোরোটস ওয়েবসাইট। ওয়েবসাইটটি ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা ‘এসবিইউ’ নিয়ন্ত্রিত বলে রাশিয়ার দাবি, যেখানে রুশবিরোধী নানা প্রপাগান্ডা চালানো হয়। রিপাবলিকান হেনরি কিসিঞ্জার গত শতকের ৬০ ও ৭০ […]
নৌ ক্যাডেটদের দক্ষিণ চীন সাগর `মুক্ত’ রাখতে বললেন বাইডেন

শুক্রবার মার্কিন নৌ ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইন দখল করে ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার প্রচেষ্টা ‘ব্যাকফায়ার করেছে’। মেরিল্যান্ডের অ্যানাপোলিসে এক হাজার ২০০ স্নাতক ক্যাডেটের উদ্দেশ্যে বাইডেন এমনটা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাইডেন বলেন, এই নৌ ক্যাডেটরা এমন এক সময়ে সামরিক বাহিনীতে প্রবেশ করতে যাচ্ছে যখন বিশ্বজুড়ে […]
ভারতে ব্যাপক কয়লা ঘাটতির আশঙ্কা, বাড়ছে বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি

ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত অভ্যন্তরীণ এক উপস্থাপনা দেখে এসব কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের ধারণা সেপ্টেম্বর প্রান্তিকে স্থানীয় পর্যায়ে কয়লা সরবরাহ চাহিদার তুলনায় ৪ কোটি ২৫ লাখ টন কম হতে পারে; এই সংখ্যা আগের ধারণার চেয়ে ১৫ শতাংশ বেশি। বিদ্যুতের বাড়তি চাহিদা ও কয়েকটি খনি থেকে কম কয়লা উৎপাদনের কারণে এমনটি হবে বলে […]
পারস্য উপসাগরে গ্রিসের ২ জাহাজ জব্দ করেছে ইরান

‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়া হবে, তেহরান এমন সতর্কতা জানানোর কিছুক্ষণ পর শুক্রবার ইরানি বাহিনীগুলো ওই দুটি জাহাজ জব্দ করে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে ইরানের রেভল্যুশনারি গার্ডস বাহিনী বলেছে, “আজ রেভল্যুশনারি গার্ড নৌবাহিনী পারস্য উপসাগরের জলসীমায় লঙ্ঘনের দায়ে দুটি গ্রিস ট্যাংকার জব্দ করেছে।” ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে রেভল্যুশনারি গার্ডস ওই তথ্য […]
এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা

পূর্বাঞ্চল থেকে ইউক্রেইনীয় বাহিনী প্রত্যাহার করা হলে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি দখলের লক্ষ্যের কাছাকাছি নিতে পারে বলে মন্তব্য করেছে বার্তা সংস্থা রয়টার্স। একত্রে দনবাস নামে পরিচিত এই দুই এলাকায়ই পুতিনের বাহিনী অগ্রগতি অর্জন করেছে। লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, রাশিয়ার সেনারা বেশ কয়েকদিন ধরে সিয়েভিয়ারোদোনেৎস্ক শহরে ইউক্রেইনের সেনাদের […]
টেক্সাস স্কুল হামলা: ‘ভুল’ স্বীকার করল পুলিশ

গত মঙ্গলবারের ওই হামলায় ১৯ শিশু ও ২ শিক্ষক নিহত হয়। একটি শ্রেণিকক্ষে এক ঘণ্টা আটকে রেখে এ হত্যা চালানো হয়। পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছানোর পরও ওই দীর্ঘ সময় ধরে শ্রেণিকক্ষে ঢোকার চেষ্টা না করে অতিরিক্ত পুলিশ ফোর্সের জন্য বাইরে অপেক্ষা করছিলেন। অথচ এই সময়ের মধ্যে শ্রেণিকক্ষের শিক্ষার্থী এবং অন্যান্যরা পুলিশের সাহায্য চেয়ে ৯১১ […]