দেশে দেশে খাদ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে উদ্বেগ

বিবিসি জানায়, মালয়েশিয়া সোমবার তাদের মুরগি রপ্তানি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। আগামী জুন মাস থেকে যা কার্যকর হবে। এর আগে ভারত তাদের গম রপ্তানিতে এবং ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। কোভিড-১৯ মহামারীর কারণে প্রায় দুই বছর বিশ্ব অর্থনীতি বলতে গেলে অচল হয়েছিল। টিকা আবিষ্কারের পর মহামারীর ভয় কাটিয়ে বিশ্ব যখন সবে অর্থনৈতিকভাবে […]
ডলারের বিপরীতে আরো শক্তিশালী রুবল

শুধু তাই নয় রুবল এখন বিশ্বের ‘বেস্ট পারফর্মিং কারেন্সি’। ইউক্রেইনে আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাবিশ্ব রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে কঠোর থেকে কঠোরতর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তা সত্ত্বেও রুবল এ বছর ডলারের বিপরীতে ৩০ শতাংশ শক্তিশালী হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার জিএমটি ১১:১০ তে ডলারের বিপরীতে আড়াই শতাংশ শক্তিশালী ছিল রুবল। ওই সময় […]
ইউক্রেইনের গম বের করে আনতে মস্কোকে আলোচনার প্রস্তাব ইইউর

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লাইন মঙ্গলবার মস্কোকে এ প্রস্তাব দেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ (বিষয়) হল কৃষ্ণ সাগর থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়া। রাশিয়ার প্রতি এটি আমাদের আহ্বান।” এরআগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তুলে বলেছিলেন, রাশিয়া খাদ্যকে অস্ত্র […]
সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা

ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়াকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা আরো কয়েকটি দেশ রাশিয়ার অপরিশোধিত তেল এবং তেলজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভবিষ্যতে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে আশঙ্কায় অন্যান্য অনেক দেশ রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি এড়িয়ে চলছে। ইউরোপীয় কমিশনও রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। ফলে রাশিয়ার লাখ লাখ ব্যারেল তেল অবিক্রিত […]
বিমানবন্দর চালাতে আমিরাতের সঙ্গে চুক্তি করছে তালেবান

তুরস্ক, আরব আমিরাত ও কাতারের সঙ্গে কয়েক মাসের আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার টুইটারে জানিয়েছেন মোল্লা আবদুল গণি বারাদার। পরে কাবুলে সাংবাদিকদের তিনি বলেন, তার প্রশাসন আরব আমিরাতের সঙ্গে নতুন করে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং চুক্তি করতে যাচ্ছে। এতে বিদ্যমান চুক্তির বাইরে কিছু থাকছে কিনা কিংবা বিমানবন্দরের নিরাপত্তাও যুক্ত হচ্ছে কিনা তাৎক্ষণিকভাবে তা […]
বিশ্ব অন্ধকার সময়ের মুখোমুখি: বাইডেন

মঙ্গলবার এশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর নেতাদের তিনি একথা বলেন বলে জানিয়েছে বিবিসি। বাইডেন বলেছেন, “ইউক্রেইনে যুদ্ধ এখন বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষার গুরুত্বের ওপর জোর দিচ্ছে।” মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুর মিলিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ইউক্রেইনে আক্রমণের মতো ঘটনা এশিয়ায় হওয়া উচিত হবে না। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম এশিয়া সফরে এসে […]
নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত অন্তত ৫০

রোববার রাজ্যটির রান শহরের কাছে হামলার এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা সোমবার ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় ক্যামেরুনের সীমান্তবর্তী রাজ্য বোর্নো ২০০৯ সাল থেকে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নেতৃত্বাধীন বিদ্রোহের কেন্দ্র হয়ে আছে। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, জঙ্গি গোষ্ঠীটির হামলা ও পরবর্তী মানবিক সংকটে এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে […]
ইরানে ভবন ধসে নিহত ৫, বহু আটকা

ভবনটির ধ্বংসস্তূপে আটকা পড়া অন্তত ৮০ জনকে বের করে আনতে উদ্ধারকারীরা চেষ্টা করে যাচ্ছেন বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে। তারা জানায়, অভিযানে সহায়তা করার জন্য আশপাশের অন্যান্য শহর থেকে উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতোমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী কুকুরসহ দুটি দল, একটি হেলিকপ্টার ও সাতটি উদ্ধারকারী যান আছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রদর্শিত ফুটেজে আবাদানের ক্ষুব্ধ বাসিন্দাদের নগর […]
রাশিয়ার তেলে ইইউয়ের নিষেধাজ্ঞা ‘কয়েকদিনের মধ্যেই’

সোমবার দাভোসে বিশ্বের ব্যবসায়িক নেতাদের সম্মেলনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, অন্যান্য দেশকে তাদের লক্ষ্য হাসিলে ‘পাশবিক শক্তি’ ব্যবহার থেকে বিরত রাখতে বিশ্বের অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা উচিত। ইইউয়ের ২৭ সদস্য দেশের অনেকেই রাশিয়ার তেলের ওপর বহুলাংশে নির্ভরশীল, তাই এ ব্লকটি ওই সরবরাহ থামাতে দ্রুত উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ কিইভের। এ ধরনের […]
অভাবনীয় ধ্বংস ডেকে আনা টোঙ্গার সেই আগ্নেয়গিরি অনেকটাই অক্ষত

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিউ জিল্যান্ডের একটি গবেষক দল সাগরের তলদেশে ওই পর্বতের মাপজোক শেষ করেছেন। আগে তাদের ধারণা ছিল, জানুয়ারিতে ওই শক্তিশালী অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরিটি হয়ত ছিন্নভিন্ন হয়ে গেছে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। গবেষকেরা দেখতে পেয়েছেন, অগ্ন্যুৎপাতের পর হুঙ্গা-টোঙ্গা হুঙ্গা-হাপাই গঠনগতভাবে খুব বেশি বদলায়নি। জানুয়ারিতে টোঙ্গার অগ্ন্যুৎপাত একশ বছরেরও বেশি সময়ের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে […]