ক্যাটাগরি

আক্রান্ত বাড়লেও মাঙ্কিপক্স নিয়ন্ত্রণে রাখা সম্ভব: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা সদ্যই আগামী কয়েক সপ্তাহে আরও বেশি মানুষের মাঙ্কিপক্স শনাক্ত হতে দেখার জন্য বিশ্বের দেশগুলোকে প্রস্তুত থাকতে বলেছেন। কিন্তু তার মানে এই নয় যে, পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে বা রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বরং স্বাস্থ্য কর্মকর্তারা আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, ‌এ রোগ সংক্রমণ নিয়ন্ত্রণযোগ্য। তাদের এ বিশ্বাসের পেছনে কারণ […]

ইউক্রেইন যুদ্ধের প্রতিবাদে জাতিসংঘে রুশ কূটনীতিকের পদত্যাগ

রাশিয়ার সবচেয়ে ঊর্ধ্বতন কূটনীতিক হয়েও কেন যুদ্ধের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেই কারণ বন্ডারেভ সবিস্তারে ব্যাখ্যা করেছেন বিবিসি’র রাশিয়া বিষয়ক সম্পাদক স্টিভ রোসেনবার্গের কাছে। তিনি বলেন, “এর কারণ হচ্ছে, আমাদের সরকার সেই ফেব্রুয়ারি থেকে যা করছে তার সঙ্গে আমি কোনওভাবেই একমত নই এবং এটাকে সমর্থনও করি না। এর সঙ্গে আমি আর জড়িতও থাকতে চাই না। […]

রেভল্যুশনারি গার্ডের কর্নেল হত্যার বদলা নেবে ইরান: ইব্রাহিম রাইসি

রোববার তেহরানে নিজ বাড়ির সামনে গাড়িতে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হন উর্ধ্বতন এই কর্মকর্তা। তার নাম সায়াদ খোদাই। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। বিবিসি জানায়, কর্নেল খোদাই রেভল্যুশনারি গার্ডের ছায়া বৈদেশিক অভিযান পরিচালনা শাখা এলিট কুদস বাহিনীর একজন সদস্য ছিলেন। ইরানের প্রেসিডেন্ট রাইসি এই হত্যাকাণ্ডের জন্য ইরানের শত্রুদেরকে দায়ী করেছেন। ঘটনার […]

সেনা ছাউনিতে এক আঘাতে নিহত ৮৭ ইউক্রেইনীয় সেনা

উত্তরে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দেসনা এলাকায় সোমবার ওই হামলা হয় বলে জানিয়েছে বিবিসি। মস্কো থেকে এ সময় বলা হয়, তাদের একটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেইনের একটি সেনা প্রশিক্ষণ ঘাঁটিতে আঘাত হেনেছে। গত মার্চে পশ্চিমের ইয়ারাভিভ অঞ্চলে ইউক্রেইন সেনাবাহিনীর অন্য একটি প্রশিক্ষণ ঘাঁটিতে একই ধরনের হামলা চালিয়েছিল রাশিয়া। তবে সেবারের তুলনায় এবার হতাহতের পরিমাণ দ্বিগুণের বেশি।  […]

কোভিড-মাঙ্কিপক্স-যুদ্ধের ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে বিশ্ব: ডব্লিউএইচও

সম্প্রতি আফ্রিকার বাইরে ১৫টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। জেনেভায় বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছেন ডব্লিউএইচও বিশেষজ্ঞরা। সেখানেই রোববার বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের প্রথম দিনে সংস্থাটির প্রধান গ্যাব্রিয়েসুস বলেন, ‘‘জলবায়ু পরিবর্তন, বৈষম্য এবং ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে আমাদের রোগ, খরা, দুর্ভিক্ষ এবং যুদ্ধের এক ভয়ানক অভিসরণের মোকাবেলা করতে হচ্ছে।” গত কয়েক দিনে ইউরোপ, যুক্তরাষ্ট্র, […]

শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানকে রক্ষায় ইচ্ছুক যুক্তরাষ্ট্র: বাইডেন

সোমবার বাইডেন বলেন, তাইওয়ান আক্রান্ত হলে এই দ্বীপদেশটিকে রক্ষায় সামরিক শক্তি প্রয়োগ করতেও ইচ্ছুক থাকবে যুক্তরাষ্ট্র। এ কথার মধ্য দিয়ে বাইডেন চীনের কোনওরকম আগ্রাসনের মুখে তাইওয়ানের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং তাইওয়ান ইস্যুতে মার্কিন সরকারের নীতি থেকে সরে এসেছেন বলেই প্রতীয়মান হচ্ছে। যদিও হোয়াইট হাউজ বলছে, তাইওয়ান নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে আসেনি। চীনের […]

যুদ্ধাপরাধ: ইউক্রেইনে রুশ সেনার যাবজ্জীবন কারাদণ্ড

২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে মস্কো কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হওয়ার পর রাশিয়ার ২১ বছর বয়সী ট্যাঙ্ক কমান্ডার ভাদিম শিশিমারিন ইউক্রেইনের নিরস্ত্র এক বেসামরিককে গুলি করে হত্যা করেছিলেন বলে অভিযোগ। শিশিমারিন ৬২ বছর বয়সী ওলেকসান্দার শেলিপভকে হত্যার কথা স্বীকার করেছেন। ২৮ ফেব্রুয়ারি ইউক্রেইনের উত্তরপূর্বাঞ্চলীয় গ্রাম চুপাহিভকায় শেলিপভকে গুলি করার আদেশ তিনি পালন করেছিলেন বলে আদালতকে […]

শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ

ক্যানবেরার গভর্নমেন্ট হাউসে লেবার পার্টির নেতা আলবানিজের সঙ্গে সোমবার শপথ নিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ংসহ চার মন্ত্রী। শপথ বাক্য পাঠ করান গভর্নর জেনারেল ডেভিড হারলি। আলবানিজ দেশের ৩১ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন। এর মধ্য দিয়ে ৯ বছর পর আবারও অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। যদিও আলবানিজ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবেন কিনা […]

নাগরিকদের জন্য ১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা সৌদি আরবের

শনিবার দেশটির সাধারণ পাসপোর্ট অধিদপ্তর (জাওজাত) বিষয়টি জানিয়েছে বলে খবর সৌদি গেজেটের। এ তালিকায় থাকা দেশগুলো হল, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনেজুয়েলা। যে সব সৌদিরা ভ্রমণে অনারব দেশগুলোতে যেতে চায় তাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি থাকতে হবে বলে জানিয়েছে […]

বাংলাদেশ ও ভারতে বন্যায় বাস্তুচ্যুত কয়েক লাখ

দুই দেশেই বহু গ্রাম ও শহর বন্যায় প্লাবিত হয়েছে, ভারতে একটি রেলওয়ে স্টেশন ভেসে গেছে প্রবল ঢলে। বহু মানুষ খাদ্য ও সুপেয় পানির অভাবে রয়েছে, ইন্টারনেট ও বিদ্যুৎ বিতরণও বিঘ্নিত হচ্ছে অনেক এলাকায়। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে বন্যায় তলিয়ে গেছে রেললাইন, সেতু ও রাস্তা। রাজ্যের ৩৩ জেলার ৩১টিই […]