ক্যাটাগরি

ফিলিপিন্সে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে ৭ মৃত্যু

সোমবার স্থানীয় সময় ভোরে রাজধানী ম্যানিলা থেকে ৬০ কিলোমিটার পূর্বে কেজন প্রদেশের রিয়াল বন্দরে পৌঁছানো ঠিক আগে ফেরিটিতে আগুন লাগে বলে দেশটির কোস্ট গার্ড জানিয়েছে। ফেরিটিতে ১৩৪ জন আরোহী ছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভোর ৫টায় ফেরিটি পোলিলিও দ্বীপ থেকে রওনা হওয়ার পর ভোর ৬টা ৩০ মিনিটে বিপদ সঙ্কেত পাঠায়। এক বিবৃতিতে কোস্ট […]

কোনো ছাড় বা যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না ইউক্রেইন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি রাশিয়ার সামরিক বিপর্যয়ের অভিজ্ঞতা হচ্ছে আর কিইভের মনোভাব ক্রমেই আপসহীন হয়ে উঠছে, একই সময় একটি শান্তি চু্ক্তির জন্য তাদের ওপর ভূখণ্ডগত ছাড়ের চাপ আসতে পারে বলে উদ্বিগ্ন হয়ে উঠছেন ইউক্রেইনের কর্মকর্তারা।  “অবশ্যই ইউক্রেইনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পূর্ণ পুনরুদ্ধাদের মধ্য দিয়েই যুদ্ধ শেষ হবে,” রোববার এক টুইটার পোস্টে বলেছেন ইউক্রেইনের […]

কানাডায় ঝড়ে ৮ জনের মৃত্যু, লাখো মানুষ বিদ্যুৎহীন

রয়টার্স জানায়, অন্টারিও ও কিবেক প্রদেশের ওপর দিয়ে শনিবার বিকালে দুই ঘণ্টার বেশি সময় ধরে বজ্রসহ ঝড় বয়ে যায়। টর্নেডোর মতো শক্তি নিয়ে আঘাত হানা ওই ঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৩২ কিলোমিটার। ঝড়ের তাণ্ডবে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, অনেক বিদ্যুৎ-বিতরণ টাওয়ার উল্টে পড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি। কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ […]

যুদ্ধও আমার কাছ থেকে স্বামীকে আলাদা করতে পারবে না: ইউক্রেইনের ফার্স্টলেডি

ওদিকে, আগ্রাসনের মুখেও অবিচল নেতৃত্ব এবং শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দেখিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বিশ্ব চমকে গেলেও স্বামীর এ রূপ দেখে বিস্মিত নন বলে জানিয়েছেন ওলেনা। রোববার এক টেলিভিশনে জেলেনস্কি ও ওলেনার আগে থেকে রেকর্ড করা একটি বিরল সাক্ষাৎকার প্রচার করার খবর জানায় ডেইলি মেইল। সেখানে ওলেনা বলেন, ‘‘কেউ আমার স্বামীকে […]

কেবল ইউক্রেইনেরই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আছে: পোলিশ প্রেসিডেন্ট

রোববার ইউক্রেইনের পার্লামেন্টে এক ভাষণে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি। ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রুশ আগ্রাসন শুরুর পর দেশটির পার্লামেন্টে উপস্থিত হয়ে ভাষণ দেওয়া প্রথম বিদেশি নেতা আন্দ্রে। যুদ্ধে ইউক্রেইনের এক ইঞ্চি ভূখন্ডও ছাড় দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে আন্দ্রে ডুডা বলেন, ‘উদ্বিগ্ন কিছু কণ্ঠ’ ইউক্রেইনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির […]

৯৬৩ মার্কিনি ও ২৬ কানাডীয়র বিরুদ্ধে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

আর কেবল যুক্তরাষ্ট্রই নয়, আলাদা এক ঘোষণায় নতুন ২৬ জন কানাডীয়কেও এই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনার কথা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে আছেন- দেশটির প্রতিরক্ষা প্রধানরাসহ প্রতিরক্ষা শিল্পের নির্বাহীরা এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী গ্রেগরি ট্রুডোও। যুক্তরাষ্ট্রের বৈরি কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন পদক্ষেপ আরও নেওয়া হতে থাকবে বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেইনে গত ২৪ ফেব্রুয়ারিতে আগ্রাসন […]

তালেবানের আদেশে মুখ ঢেকে টিভি পর্দায় আফগান নারীরা

যদিও আগের দিনই তালেবানের নির্দেশ উপেক্ষা করে কয়েকজন নারী উপস্থাপক মুখ না ঢেকে সম্প্রচারে এসেছিলেন। এভাবেই তারা তালেবানের ‘অন্যায়’ আদেশের প্রতিবাদ জানাতে চাইছিলেন। কিন্তু নারী কর্মীরা প্রতিবাদ করতে চাইলেও টেলিভিশন চ্যানেলের মালিকদের উপর চাপ থাকায় শেষ পর্যন্ত তাদেরকে তালেবানের আদেশ মেনে মুখ ঢেকে টিভি পর্দায় উপস্থিত হতে হচ্ছে বলে বিবিসি-কে জানান একজন নারী উপস্থাপক। বিবিসি […]

আরও দুই দেশ ইসরায়েল ও সুইজারল্যান্ডে মাঙ্কিপক্স শনাক্ত

এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বের ১৪টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হল বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ইসরায়েল ও সুইজারল্যান্ডে একজন করে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। দুটি দেশই জানিয়েছে, এই ব্যক্তিরা সম্প্রতি বিদেশ ভ্রমণ করেছিলেন।  ইসরায়েল বলেছে, তারা মাঙ্কিপক্স সংক্রমণের সন্দেহে আরও কয়েকজনকে পরীক্ষা করে দেখছে। এর আগে পর্যন্ত ইউরোপ, যুক্তরাষ্ট্র, […]

জলবায়ু নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার নতুন নেতা

তিনি বলেছেন, অস্ট্রেলিয়া নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরাশক্তি হয়ে উঠতে পারে। বিবিসি জানায়, সোমবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন আলাবনিজ। যদিও পার্লামেন্টে তার মধ্য-বামপন্থি দল লেবার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অস্ট্রেলিয়ায় গত তিন বছরে ভয়াবহ দাবানল এবং প্রলংকারী বন্যার অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। ফলে এবারের নির্বাচনে ভোটারদের কাছে […]

জাপান সফরে বাইডেন, নজরে চীন

সেখানে চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবেলায় তার আঞ্চলিক একটি অর্থনৈতিক পরিকল্পনা হাতে নেওয়ার কথা রয়েছে। তাছাড়া, কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ বা ‘কোয়াড’নেতাদের সঙ্গেও তিনি দেখা করবেন। এই জোটে যুক্তরাষ্ট্র ছাড়াও আছে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। বাইডেন রোববার জাপানে পদার্পণ করেই টোকিওয় রাষ্ট্রদূতের বাসভবনে টয়োটা মোটর করপোরেশনের প্রেসিডেন্টসহ অন্যান্য জাপানি ব্যবসায়িক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট […]