শ্রীলঙ্কার গ্যাস, জ্বালানির ঘাটতি ‘কমার পথে’

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটের মোকাবেলা করা ভারত মহাসাগরের দ্বীপদেশটির অধিকাংশ পেট্রল স্টেশনে কোনো জ্বালানি নেই। বাণিজ্যিক রাজধানী কলম্বোর কিছু পেট্রল পাম্পে বহু লোক প্লাস্টিকের ক্যান হাতে জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকছে আর যুদ্ধসাজে সজ্জিত সেনারা অ্যাসাল্ট রাইফেল হাতে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। রাস্তাগুলোতে গাড়ির সংখ্যা খুব কম। রাস্তায় যানবাহন […]
৩৪ বছর আগের মামলায় নভজোৎ সিধুর কারাদণ্ড

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, সিধু ১৯৮৮ সালে ‘ইচ্ছাকৃতভাবে’ ৬৫ বছর বয়সী গুরনাম সিংকে আঘাত করেছিলেন; যা পরে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনায় সাবেক আইনপ্রণেতা সিধু অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হলেও ২০১৮ সালে আদালত তাকে খালাস দেয়, যা সর্বশেষ রায়েও বহাল আছে বলে জানিয়েছে বিবিসি। তবে ‘ইচ্ছাকৃত আঘাতের’ দায়ে এক বছরের […]
দেহরক্ষী ছাড়া সস্তা গাড়িতে ভারতীয় শিল্পপতি রতন টাটা

টাটা গ্রুপের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা তার সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত। মঙ্গলবার টাটা গ্রুপের মালিকানাধীন মুম্বাইয়ের সুরম্য তাজ হোটেলে টাটা কোম্পানিরই তৈরি ভারতের সবচেয়ে সস্তা গাড়ি টাটা ন্যানোটে চড়ে আসেন তিনি। এতে অনেকেই অবাক হন, কারণ টাটা মোটর কোম্পানি জাগুয়ার ও ল্যান্ড রোভার্সের মতো গাড়িও তৈরি করে। এ সময় গাড়ির সামনের আসনে চালকের পাশে বসা […]
ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ

বুধবার ডালাসে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় রাশিয়ার রাজনৈতিক পদ্ধতির সমালোচনা করতে গিয়ে বুশ এসব মন্তব্য করেন। “এক ব্যক্তি সিদ্ধান্তে ইরাকের ওপর পুরোপুরি অযৌক্তিক ও বর্বর আক্রমণ শুরু করা, রাশিয়ায় ক্ষমতার ভারসাম্য না থাকার ফল এটা,” বলেন বুশ। পরে নিজেকে সংশোধন করে মাথা ঝাঁকিয়ে বলেন, “মানে, ইউক্রেইনে ওপর।” এ সময় শ্রোতারা হাসিতে ফেটে পড়লে তিনি […]
ইউক্রেইন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকটের কারণ হতে পারে: জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই যুদ্ধের কারণে মূল্য বাড়তে থাকায় দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়েছে; ইউক্রেইনের রপ্তানি যুদ্ধপূর্ব স্তরে ফেরানো না গেলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে আর তা কয়েক বছর স্থায়ী হতে পারে। যুদ্ধের কারণে ইউক্রেইনের বন্দরগুলো দিয়ে রপ্তানি বন্ধ হয়ে গেছে। যুদ্ধের আগে এসব বন্দর হয়ে বিপুল পরিমাণ সূর্যমুখী […]
এ সপ্তাহেই ফিনল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হতে পারে

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যুক্ত হতে ফিনল্যান্ডের আনুষ্ঠানিক আবেদনের জেরে রাশিয়া এ সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা গ্যাসুম কর্তৃপক্ষের। তবে রাশিয়ার গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্যাজপ্রম এক্সপোর্ট বা রাশিয়ার ট্রান্সমিশন অপারেটরের কাছ থেকে তারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা এ ধরনের কিছু পায়নি বলেও বুধবার এক বিবৃতিতে জানায় গ্যাসুম। কিন্তু তারা এ ধরনের […]
ইউক্রেইনে যুদ্ধাপরাধের প্রথম মামলায় রুশ সেনার দোষ স্বীকার

ট্যাঙ্ক কমান্ডার ২১ বছরের শিমিমারিনের বিরুদ্ধে অভিযোগ, আগ্রাসনের শুরুর দিকে তিনি ৬২ বছরের একজন ইউক্রেইনীয় বৃদ্ধকে গুলি করে হত্যা করেন। গত শুক্রবার শিশিমারিনকে কিইভে প্রাথমিক শুনানির জন্য হাজির করা হয়। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর শিশিমারিনের মামলাই ইউক্রেইনে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রথম মামলা। আরো মামলা বিচারের আপেক্ষায় আছে বলে জানান ইউক্রেইনের আইনজীবীরা। মস্কো […]
মুক্তি পাচ্ছেন রাজীব গান্ধী হত্যায় যুক্ত পেরারিভালান

রাজীবকে হত্যার মূল চক্রান্তকারী শিবরাসনকে দুইটি নয় ভোল্টের ব্যাটারি কিনে দিয়েছিলেন পেরারিভালান। যে ব্যাটারি বোমা তৈরির কাজে লাগে এবং ১৯৯১ সালে সেই বোমা নিজের শরীরে বেঁধে এলটিটিইর নারী সদস্য ধানু যান শ্রীপেরামবুদুরে রাজীব গান্ধীর জনসভায়। ধানুর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ওই সময়ে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ১৯৯৮ সালে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আদালত পেরারিভালানকে মৃত্যুদণ্ডে […]
মুক্তি পেলেন রাজীব গান্ধী হত্যায় যুক্ত পেরারিভালান

রাজীবকে হত্যার মূল চক্রান্তকারী শিবরাসনকে দুইটি নয় ভোল্টের ব্যাটারি কিনে দিয়েছিলেন পেরারিভালান। যে ব্যাটারি বোমা তৈরির কাজে লাগে এবং ১৯৯১ সালে সেই বোমা নিজের শরীরে বেঁধে এলটিটিইর নারী সদস্য ধানু যান শ্রীপেরামবুদুরে রাজীব গান্ধীর জনসভায়। ধানুর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ওই সময়ে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ১৯৯৮ সালে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আদালত পেরারিভালানকে মৃত্যুদণ্ডে […]
আজভস্তাইলে আরও প্রায় ৭০০ যোদ্ধা আত্মসমর্পণ করেছে: রাশিয়া

কিন্তু এই যোদ্ধাদের নেতারা এখনও আজভস্তাইল ইস্পাত কারখানার ভেতরে লুকিয়ে আছেন বলে জানা গেছে। এতে কয়েক দশকের মধ্যে ইউরোপে হওয়া সবচেয়ে দীর্ঘ ও রক্তাক্ত লড়াইয়ের অবসান বিলম্বিত হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও ৬৯৪ জন আত্মসমর্পণ করায় এখন পর্যন্ত আজভস্তাইল ইস্পাত কারখানার মোট ৯৫৯ জন যোদ্ধা তাদের অস্ত্র নামিয়ে রাখল। আজভ সাগর তীরবর্তী ইউক্রেইনের গুরুত্বপূর্ণ […]