ক্যাটাগরি

নেটোতে যুক্ত হতে আনুষ্ঠানিক আবেদন ফিনল্যান্ড-সুইডেনের

ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের কারণে ত্বরান্বিত হওয়া এই আবেদনে নর্ডিক দেশ দুটির নেটোতে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হবে; তাদের আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে মাত্র কয়েক সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে। স্নায়ুযুদ্ধের সময়ও সুইডেন ও ফিনল্যান্ড নিরপেক্ষ ছিল; তাদের নেটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কয়েক দশকের মধ্যে ইউরোপের নিরাপত্তা কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বদল হিসেবে দেখা হচ্ছে […]

চীনা বিমান দুর্ঘটনা ‘ইচ্ছাকৃত কিনা’ খতিয়ে দেখা হচ্ছে

ককপিটে থাকা কেউ ইচ্ছাকৃতভাবে বিমানটিকে বিধ্বস্ত করিয়েছেন, বোয়িং ৭৩৭-৮০০’র একটি ব্ল্যাক বক্সের তথ্যে তেমন ইঙ্গিত পাওয়া গেছে বলে মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক মূল্যায়নের বিষয়ে জ্ঞাত ওই ব্যক্তিদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে উড়োজাহাজটির নির্মাতা কোম্পানি বোয়িং ও যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ (এনটিসিবি) কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং যাবতীয় […]

মারিউপোলের আত্মসমর্পণকারী যোদ্ধাদের নিয়ে ‘শঙ্কা’

এই আত্মসমর্পণের মাধ্যমে ইউক্রেইনের যুদ্ধে রাশিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক অবরোধের অবসান ঘটেছে। সোমবার রাতে রাশিয়ার সাঁজোয়া যানগুলোর পাহারায় আত্মসমর্পণকারী ইউক্রেইনীয় যোদ্ধাদের বহনকারী বাসগুলো ইস্পাত কারখানাটি ছেড়ে যায়। এর মধ্যে পাঁচটি বাস রাশিয়ার অধিকৃত নোভোজভস্ক শহরে যায়, ইউক্রেইনের আহত যোদ্ধাদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে মস্কো জানিয়েছে। আজভস্তাইল থেকে রওনা হওয়া আরও সাতটি বাস দোনেৎস্কের কাছে রাশিয়ার […]

মার্কিন শ্বেতাঙ্গ আধিপত্যবাদের নিন্দা বাইডেনের

নিউ ইয়র্ক রাজ্যের বাফেলোতে এক বর্ণবাদী হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনায় শোক জানানোর পর বাইডেন এ প্রতিক্রিয়া জানান। বাফেলোর যে সুপারমার্কেটে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার কাছে একটি গাছের নিচে স্থাপিত স্মৃতিসৌধে মঙ্গলবার শ্রদ্ধা জানান বাইডেন, তার স্ত্রী জিল ও নিউ ইয়র্কের রাজনৈতিক নেতারা; খবর বার্তা সংস্থা রয়টার্সের।  বাইডেন বলেন, “এখানে যা ঘটেছে তা সরাসরি […]

মার্কিন ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের’ নিন্দা বাইডেনের

নিউ ইয়র্ক রাজ্যের বাফেলোতে এক বর্ণবাদী হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনায় শোক জানানোর পর বাইডেন এ প্রতিক্রিয়া জানান। বাফেলোর যে সুপারমার্কেটে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার কাছে একটি গাছের নিচে স্থাপিত স্মৃতিসৌধে মঙ্গলবার শ্রদ্ধা জানান বাইডেন, তার স্ত্রী জিল ও নিউ ইয়র্কের রাজনৈতিক নেতারা; খবর বার্তা সংস্থা রয়টার্সের।  বাইডেন বলেন, “এখানে যা ঘটেছে তা সরাসরি […]

বারানসির জ্ঞানবাপি মসজিদে নামাজে বাধা দেয়া যাবে না: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট থেকে মঙ্গলবার দেয়া ওই আদেশে বলা হয়, বারানসির জ্ঞানবাপি মসজিদে মুসলমানদের প্রবেশ ও নামাজ পড়ায় কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। বরং ওই মসজিদে অজুর জন্য নির্ধারিত পুকুরে ‘শিবলিঙ্গ’ পাওয়ার যে দাবি করা হয়েছে  তার সত্যতা বিচারের জন্য শুধু ওই স্থানের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু সে জন্য মুসলমানদের মসজিদে প্রবেশে যেন […]

মেক্সিকোয় নিখোঁজ লাখো মানুষ

বিবিসি জানায়, সরকারি ওই পরিসংখ্যানে ১৯৬৪ সাল থেকে তথ্য দেওয়া হয়েছে। তবে নিখোঁজের প্রায় সবগুলো ঘটনা ২০০৭ সালের থেকে ঘটেছে। ওই সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ছিলেন ফেলিপে ক্যালডেরন। যিনি ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করেছিলেন। এভাবে লাখো মানুষের নিখোঁজ হয়ে যাওয়াকে জাতিসংঘ ‘বড় আকারে মানবিক বিপর্যয়’ বলে ঘোষণা করেছে। নিখোঁজদের অধিকাংশই বিভিন্ন সংগঠিত অপরাধী চক্রের শিকার হয়েছে। […]

খাবারের দাম বাড়ায় শিশুদের অপুষ্টি ‘বিপর্যয়’ আনতে পারে: জাতিসংঘ

মঙ্গলবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধ ও মহামারীর কারণে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকটের মধ্যে অপুষ্টির চিকিৎসায় ব্যবহার করা খাদ্যের (আরইউটিএফ) কাঁচামালের দাম লাফিয়ে বেড়েছে। আগামী ছয় মাসে আরও তহবিল না পেলে জীবন রক্ষাকারী এই খাদ্যের যোগান না পাওয়া শিশুর সংখ্যা ৬ লাখ বাড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। চীনাবাদাম, তেল, চিনি এবং বাড়তি […]

আজভস্তালে আটকে পড়া ইউক্রেইনীয় সেনাদের উদ্ধার

তাদের মধ্যে ৫৩ সেনা গুরুতর আহত। তাদেরকে কাছের নোভোয়াজোভস্কি শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ইউক্রেইনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। নোভোয়াজোভস্কি শহরটি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে। আরো ২১১ জন সেনাকে হিউম্যান করিডোর দিয়ে বের করে আনা হয়েছে। তারা বিচ্ছিন্নতাবাদীদের নিয়েন্ত্রণে থাকা আরেক শহর ওলেনিভকাতে গেছেন। আজভস্তাল স্টিলওয়ার্কসে আটকে পড়া আহত সেনাদের উদ্ধারে দুই পক্ষের মধ্যে একটি […]

ফিনল্যান্ড-সুইডেনের নেটোতে ঢোকা আটকে দেওয়ার হুমকি তুরস্কের

আঙ্কারাকে রাজি করাতে তুরস্কে ফিনল্যান্ড ও সুইডেনের প্রতিনিধি দল পাঠানোরও দরকার নেই, বলেছেন এরদোয়ান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্ট কুর্দি সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে হেলসিংকি ও স্টকহোমকে ব্যাপক উৎসাহী মনে করেন, এটাই তাকে ক্রুদ্ধ করেছে। এর আগে সুইডেন ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানকে ইঙ্গিত করে ইউরোপ একটি বিপজ্জনক নতুন বাস্তবতায় বাস করছে বলে মন্তব্য […]