মূল্য বৃদ্ধিতে শিশুদের অপুষ্টি বিপর্যয়কর হতে পারে: জাতিসংঘ

সংস্থাটি বলছে, যুদ্ধ ও মহামারীর কারণে বিশ্বে খ্যাদ্য সংকট দেখা দিতে শুরু করায় রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত প্রস্তুতকৃত খাবারের উপাদানের দামেরও উল্লম্ফন ঘটেছে। আগামী ছয় মাসের মধ্যে আরও তহবিল যোগানো না গেলে ৬ লাখেরও বেশি শিশু প্রয়োজনীয় চিকিৎসা বঞ্চিত হতে পারে। বাদাম, তেল, চিনি ও যোগ করা পুষ্টি উপাদান দিয়ে তাদের চিকিৎসার জন্য ব্যবহৃত উচ্চ […]
‘ষড়যন্ত্রের প্রমাণ’ আছে বলার পর ইমরান খানের ফোন চুরি

পিটিআই নেতা শাহবাজ গিলের একটি টুইটের বরাত দিয়ে পাকিস্তানের জিও টেলিভিশন জানায়, জনসভায় ইমরান খান একটি ‘ভিডিও’ প্রকাশের হুমকি দেন, যেখানে তাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের পর্যাপ্ত তথ্য রয়েছে বলে তিনি দাবি করেন। শাহবাজের ভাষ্যে, ইমরান দাবি করেছিলেন, তাকে হত্যার ষড়যন্ত্রের কথা তিনি জানতেন। এর প্রমাণ রয়েছে ওই ভিডিওতে। তার কিছু হলে ভিডিওটি […]
হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি মার্কিন বিমান বাহিনীর

শনিবার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের কাছে বি-৫২ বোমারু বিমান থেকে একটি এয়ার-লঞ্চড র্যাপিড রেসপন্স উইপন (এআরআরডব্লিউ) ছুড়ে পরীক্ষাটি চালানো হয় বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা। “বিমান থেকে আলাদা হওয়ার পর প্রত্যাশিত সময়ের মধ্যে এআরআরডব্লিউ’র বুস্টার জ্বলেপুড়ে শব্দের গতির চেয়ে ৫ গুণ বেশি হাইপারসনিক গতি অর্জন করে,” বলা হযেছে বিবৃতিটিতে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ক্ষেপণাস্ত্রটি […]
তিন দশক পর ফ্রান্স পেল নারী প্রধানমন্ত্রী

গার্ডিয়ান জানায়, সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেকসের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন এলিজাবেথ বোর্ন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে এলিজাবেথ বোর্ন বলেন, “আমার এই নিয়োগ আমি ফ্রান্সের ছোট ছোট মেয়েদের উৎসর্গ করছি। তাদের বলতে চাই, নিজের স্বপ্নকে অনুসরণ করে যাও। কোন বাঁধাই আমাদের সমাজে নারীর অবস্থানের জন্য লড়াইকে থামাতে পারবে না।” পেশায় প্রকৌশলী এলিজাবেথ […]
মারিউপোলের অবরুদ্ধ ইউক্রেইনীয় সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে

কয়েক মাস ধরে চলা বোমা হামলার পর শহরটির নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দেওয়া হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছে তারা। আজভস্তাইল ইস্পাত কারখানার দুর্ভেদ্য ভূগর্ভস্থ বাংকার ও টানেলগুলোতে আশ্রয় নিয়ে থাকা সেনাদের সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে ইউক্রেইন যুদ্ধের সবচেয়ে দীর্ঘতম ও রক্তাক্ত লড়াইয়ের সম্ভাব্য অবসান সূচিত হল বলে ধারণা বার্তা সংস্থা রয়টার্সের। এটি পুরো যুদ্ধে ইউক্রেইনের […]
শ্রীলঙ্কাবাসীকে সামনে কঠিন সময়ের জন্য প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

এদিকে, দেশটির বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জনগণকে জ্বালানি সংগ্রহের জন্য আপাতত লম্বা লাইনে না দাঁড়ানোর অনুরোধ করেছেন। জ্বালানির তীব্র সংকটের জের ধরেই কয়েক সপ্তাহ আগে শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ জোট বাঁধে। একে একে দেশটির তীব্র অর্থনৈতিক সংকটের নগ্নরূপ প্রকট হয়। উত্তাল বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। […]
নেটো ফিনল্যান্ড-সুইডেনে সামরিক শক্তি বাড়ালে রাশিয়া জবাব দেবে: পুতিন

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে। অন্যদিকে, পুতিন বারবার সোভিয়েত ইউনিয়ন পরবর্তী আমলে রাশিয়ার উত্তর সীমান্তে নেটো জোটের সম্প্রসারণকে ইউক্রেইনে তার সামরিক আগ্রাসনের জন্য দায়ী করেছেন। ইউক্রেইনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে নেটো সদস্যপদের জন্য সদ্যই আবেদন করার পাকাপাকি সিদ্ধান্ত জানিয়েছে […]
খারকিভের কাছে রুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেইনের সেনারা: গভর্নর

টেলিগ্রামে গভর্নর ওলেহ সিনেগুবভ বলেন, ১২৭ ব্রিগেডের ২২৭ ব্যাটেলিয়নের সেনারা ওই অঞ্চলে সীমান্ত চিহ্নিতকারী একটি প্রতীক পুনরুদ্ধার করেছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে রুশ হানাদারদের হাত থেকে ইউক্রেইনকে মুক্ত করেছে আমরা তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয়ও ওই ব্যাটেলিয়নের সেনাদের রুশ সীমান্তে পৌঁছে যাওয়ার দাবি করেছে এবং সেখানে একটি ফাঁড়ির নীল-হলুদ রঙের খুঁটি ঘিরে প্রায় ১২ […]
৩০ বছর পর রাশিয়া থেকে ব্যবসা গুটাচ্ছে ম্যাকডোনাল্ডস

ছিন্ন হচ্ছে রাশিয়ার সঙ্গে ম্যাকডোনাল্ডসের ৩০ বছরের সম্পর্ক। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করে। মার্চে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ রাশিয়ায় তাদের সব রেস্তোরাঁ বন্ধ রাখার ঘোষণা দেয়। এমনকী মস্কোর পুশকিন স্কয়ারের তাদের ঐতিহ্যবাহী রেস্তোরাঁটিও বন্ধ করে দেওয়া হয়। এখন তারা রাশিয়ায় তাদের ব্যবসা বিক্রি করে দিতে চাইছে এবং এ জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়ে গেছে। […]
জাতির উদ্দেশে ভাষণ দেবেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

সোমবারের ভাষণে তিনি দেশ কেন এই ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়েছে তার ‘সম্পূর্ণ ব্যাখ্যা’ দেবেন বলে জানিয়েছেন। রোববার বেশ কয়েকটি টুইটে তিনি নিজেই এ কথা বলেছেন। তিনি বলেন, ‘‘সেখানে অনেক কিছু আছে যেগুলো করতে হবে বা করা বন্ধ করতে হবে। আমরা বিষয়গুলিকে অগ্রাধিকার দিচ্ছি, নিশ্চিত থাকুন যত তাড়াতাড়ি সম্ভব সেগুলির সমাধান করা হবে৷” উত্তাল বিক্ষোভের […]