ক্যাটাগরি

নওয়াজ শরিফ সিদ্ধান্ত নিলেই পাকিস্তানে নির্বাচন হবে: মরিয়ম নওয়াজ

জনসভার মঞ্চ থেকে এমন কথাই জানিয়েছেন নওয়াজের মেয়ে এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তিনি বলেন, নওয়াজ শরিফ সিদ্ধান্ত জানানোর পরই নির্বাচন অনুষ্ঠান করা হবে। রোববার পাঞ্জাব প্রদেশের কোটলা শহরে দলীয় সমর্থকদের ওই জনসভায় মরিয়ম নওয়াজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে তুলোধুনোও করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা। […]

সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ

৬৬ বছর বয়স্ক হাসান শেখ ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সোমলিয়ার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছিলেন। সোমালিয়ার বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজোকে তৃতীয় দফা ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন হাসান শেখ। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ৩৬ জন। ভোট দেন ৩২৮ জন আইনপ্রণেতা। এর মধ্যে হাসান শেখ এর পক্ষে পড়ে ২১৪ এবং ফারমোজার পক্ষে […]

রাশিয়ার বাহিনীগুলোর বিরুদ্ধে ইউক্রেইনের পাল্টা হামলা

২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেইনে ধারাবাহিক কয়েকটি সাফল্য পেয়েছে। রাজধানী কিইভমুখি রাশিয়ার অগ্রগতি রুখে দিয়েছে এবং পূর্বাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রাশিয়ার বাহিনীগুলোকে হটিয়ে দিয়েছে। দনবাস নামে পরিচিত ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশের দখল নিতে মধ্য এপ্রিল থেকে রাশিয়ার বাহিনীগুলো তাদের ফায়ারপাওয়ারের ওপর জোর দিয়েছে। ইউক্রেইনে আক্রমণ শুরু করার আগে দনবাসের […]

উত্তর কোরিয়ায় ১০ লাখের বেশি কোভিডে আক্রান্তের শঙ্কা

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, এখন ১০ লাখেরও বেশি মানুষ ‘জ্বরে’ অসুস্থ হয়ে পড়েছে ও প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতদের মধ্যে পরীক্ষায় কতোজনের কোভিড পজিটিভ এসেছিল তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে বিবিসি।    রোগী শনাক্তে পরীক্ষার সক্ষমতা সীমিত হওয়ায় উত্তর কোরিয়া এখন পর্যন্ত যত রোগীর তথ্য দিয়েছে, তা সম্ভবত মোট আক্রান্তের খুব সামান্য অংশ। […]

রাশিয়ার দখল থেকে ইউক্রেইনের গ্রামকে বাঁচিয়েছে বন্যা

এ বন্যার কারণে ওই গ্রামের ফসলের ক্ষেত ও ভূগর্ভস্থ শস্য ভাণ্ডার ডুবে গেলেও তাদের ত্যাগের মূল্যে রাশিয়ার একটি আক্রমণ থেকে রাজধানী রক্ষা পেয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধের প্রথমদিকে দেমেদিভে থাকা ইউক্রেইনীয় বাহিনীগুলো এরপিন নদীর একটি বাঁধ খুলে দেয়, এতে ওই গ্রাম ও সংলগ্ন কয়েক হাজার একর এলাকা পানিতে ডুবে যায়। রাশিয়ার […]

নেটো সদস্যপদের জন্য আবেদন: ফিনল্যান্ডের সঙ্গে যোগ দিল সুইডেনও

বিবিসি জানায়, সুইডেনের ক্ষমতাসীন দল স্যোশাল ডেমোক্র্যাটস দীর্ঘদিন ধরে নেটোতে যোগদানের বিরোধিতা করে আসছিল। তারাই এবার ইউক্রেইনে রুশ আগ্রাসনের মুখে নেটোতে দেশটির যোগদানের পক্ষ সমর্থন করেছে। এতে নেটো সদস্যপদের জন্য সুইডেনের আবেদনের পথ সুগম হয়েছে। এক বিবৃতিতে সুইডেনের স্যোশাল ডেমোক্র্যাটস বলেছে, দেশের জনগণ এবং বেশিরভাগ বিরোধীদল নেটো সদস্যপদের পক্ষ সমর্থন করায় তারা ‘এ লক্ষ্যে কাজ […]

তালেবানের প্রথম বাজেটে ৫০ কোটির বেশি ডলারের ঘাটতি

শনিবার তালেবান কর্তৃপক্ষ এ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করে। তবে কিভাবে তারা সম্ভাব্য আয় এবং পরিকল্পিত ব্যয়ের মধ্যে বড় এই ফারাক পূরণ করবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। গত বছর অগাস্টে দ্বিতীয়বারের মত আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তালেবানের উপ প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি বলেন, সরকার ২ হাজার ৩১০ কোটি আফগানিস ব্যয় এবং ১ […]

রাশিয়ার ওপর চাপ জারি রাখবে জি-৭, মোকাবেলা করবে ‘গম যুদ্ধ’

শনিবার মন্ত্রীরা এই ঘোষণা দেন। বাল্টিক সাগর তীরবর্তী রিসোর্টে বৈঠকের পর যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কূটনীতিকরাও ইউক্রেইনকে যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত সামরিক ও প্রতিরক্ষা সহায়তা দেওয়া হবে বলে অঙ্গীকার করেন। এছাড়া, মস্কোর ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্বে খাদ্য সরবরাহ সংকটের জন্য পশ্চিমাদের দায়ী করে রাশিয়া যে অপপ্রচার শুরু করেছে, […]

নেটো সদস্য হতে আবেদন করবে ফিনল্যান্ড, নিশ্চিত করলেন প্রেসিডেন্ট

রোববার তিনি একথা জানান। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের মুখে ফিনল্যান্ড তাদের নীতির ঐতিহাসিক পরিবর্তন ঘটিয়ে নেটোতে যোগ দিতে চলেছে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩০০ কিলোমিটার বিস্তীর্ণ সীমান্ত আছে। ফিনল্যান্ডের নেটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মস্কো বলেছে, “এটি ভুল পদক্ষেপ। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।” নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং নেটোতে যোগ দেওয়ার পক্ষে জনমত […]

ইউক্রেইনে এক-তৃতীয়াংশ সেনা খুইয়েছে রাশিয়া: যুক্তরাজ্য

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রোববার এক টুইটে বলা হয়, ‘‘প্রাথমিকভাবে স্বল্প পর্যায়ে অগ্রগতি সত্ত্বেও রাশিয়া গতমাসে আঞ্চলিকভাবে যথেষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। অথচ ‍যুদ্ধে তাদের উচ্চমাত্রায় ক্ষয়ক্ষতি অব্যাহত আছে।” “এবং গত ফেব্রুয়ারিতে যত পদাতিক সেনা নিয়ে রাশিয়া যুদ্ধ শুরু করেছিল সম্ভবত তাদের এক-তৃতীয়াংশই তারা হারিয়েছে।”আগামী ৩০ দিনে রাশিয়া যুদ্ধে নাটকীয় কোনো অগ্রগতি অর্জন করতে পারবে […]