ক্যাটাগরি

পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী

পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান চন্দ্রকান্ত পাতিল ওই ঘটনার ভিডিও অনলাইনে পোস্ট করে লেখেন, ‘‘মহারাষ্ট্র ভারতীয় জনতা পার্টির মুখপাত্র বিনায়ক আম্বেকর এনসিপি গুন্ডাদের আক্রমণের শিকার হয়েছেন এবং বিজেপি’র পক্ষ থেকে আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। এই এনসিপি গুন্ডাদের অবিলম্বে মোকাবেলা করতে হবে।” মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার এনসিপি। ভিডিওতে দেখা গেছে, কিছু লোকের […]

বুদ্ধ পূর্ণিমায় উঠল কারফিউ, শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা

তীব্র অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত-বিক্ষুব্ধ শ্রীলঙ্কানদের জীবনে খানিকটা শান্তির পরশ হয়ে এসেছে বুদ্ধ পুর্ণিমা। এদিন অনেক সরকারি ও বেসরকারি ভবনে বৌদ্ধ ধর্মের প্রতীক নানা রঙের পতাকা উড়তে দেখা যায়। লোকজন পুরো সাদা রঙের পোশাক পরে মন্দিরে প্রার্থনা করতে যান। সেই প্রার্থনায় তারা নিশ্চিতভাবেই দেশে শান্তি কামনা করেছেন। ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মানুষদের উপর হঠাৎ করেই […]

শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা

শুক্রবার পুলিশের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে শ্রীলংকার ‘সিলন টুডে’ পত্রিকা জানিয়েছে, দেশে বাড়তে থাকা সহিংস বিক্ষোভের মধ্যে দু’বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এমন একটি সময়ে বিদেশে থাকা তামিলদের কিয়দংশ বহুজাতিক যোগসাজসের মাধ্যমে শ্রীলংকায় নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যেকার চলমান সহিংসতায় নিজেদের ‘উপস্থিতি’ জানান দেওয়ার চেষ্টা করছে। ১৮ মে মুল্লিভাইকাল হত্যাযজ্ঞের বার্ষিকী। শ্রীলংকার কোনো কোনো […]

আরও মৃত্যু, কোভিড রুখতে ‘ত্বরিত ব্যবস্থা নিচ্ছে’ উত্তর কোরিয়া

এ নিয়ে রোববার সকাল পর্যন্ত তারা মোট ৪২ জনের মৃত্যুর খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তর কোরিয়া বৃহস্পতিবার ‘বিস্ফোরক’ কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবেলায় লড়ার কথা স্বীকার করে নিলে স্বল্প সম্পদের স্বাস্থ্য ব্যবস্থা, রোগী শনাক্তে সীমিত সক্ষমতা ও টিকাদান কর্মসূচির বাইরে থাকা দেশটিতে ভাইরাস যে কী ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ […]

দিল্লিতে আগুনে ২৬ জনের মৃত্যু

শুক্রবার বিকালে লাগা ওই আগুনে এখন পর্যন্ত ৫০ জনকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে বলে দিল্লি পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স। রাজধানীর পশ্চিমে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ওই ভবনের আগুনে অন্তত ১২ জনের অসুস্থ হওয়ার এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর দিয়েছে বিবিসি। দিল্লি পুলিশ জানিয়েছে, মধ্যরাতেও আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের […]

দিল্লিতে আগুনে ২৭ জনের মৃত্যু

শুক্রবার সন্ধ্যায় লাগা ওই আগুনে এ পর্যন্ত ৫০ জনকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে বলে দিল্লি পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ জানিয়েছে, ভবনটির ভেতরে কিছু লোক এখনও আটকা পড়ে আছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।  দিল্লির পশ্চিমাংশে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ওই ভবনের আগুনে অন্তত ১২ জনের আহত হওয়ার খবর দিয়েছে […]

জেরুজালেমে সাংবাদিক শিরীনের শবযাত্রার শুরুতে সংঘর্ষ

শুক্রবার ইসরায়েল-অধিকৃত পূর্ব জেরুজালেমের সেন্ট জোসেফ হাসাতাল প্রাঙ্গণে শিরীন হত্যার প্রতিবাদে স্লোগান দিয়ে পতাকা উড়ায় ফিলিস্তিনিরা। তখনই একদল মুখোশধারী ইসরায়েলি পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। টিভি ফুটেজে দেখা গেছে, সাংবাদিক শিরীনের কফিন বহনকারী ফিলিস্তিনিরা স্লোগান দিচ্ছে। তাদের ভিড়ের মধ্যে লাঠিচার্জ করে ইসরায়েলি পুলিশ। এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে ধাক্কাধাক্কিতে কফিনটি পড়ে যাওয়ার উপক্রম […]

রুশ সেনাদের নদী পার ঠেকিয়ে দিল ইউক্রেইন

শুক্রবার রুশ সেনাদের এই নদী পার ঠেকিয়ে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেইন। তাতে কৃষ্ণসাগরে রাশিয়ার একটি নৌযানে আগুন জ্বলতেও দেখা গেছে। একমাসেরও বেশি সময় আগে রুশ সেনারা ইউক্রেইনের রাজধানী কিইভ এবং উত্তর-পূর্ব থেকে সরে যাওয়ার পর দ্রুত অগ্রসর হওয়া দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকেও তাদেরকে পিছু হটতে বাধ্য করেছে ইউক্রেইনের সেনাবাহিনী। ইউক্রেইন এখন খারকিভের […]

অর্থনৈতিক সংকট ভালো হওয়ার আগে আরও খারাপ হবে: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শপথ নেওয়ার পর কোনও সংবাদমাধ্যমকে দেওয়া এটিই বিক্রমাসিংহের প্রথম সাক্ষাৎকার। শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে জ্বালানির ঘাটতি, খাদ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। অনেক নাগরিককে না খেয়েও থাকতে হচ্ছে। সংকট মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে জনরোষ সহিংস বিক্ষোভে রূপ নিয়েছে। বিক্ষোভ শান্ত করতে রনিল বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ […]

নাইজেরিয়ায় ধর্মাবমাননার অভিযোগে ছাত্রীকে মারধর, পুড়িয়ে হত্যা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে বৃহস্পতিবারের এ ঘটনার পর অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তারও হয়েছে। নিহত ছাত্রীর নাম ডেবোরাহ স্যামুয়েল বলে জানিয়েছেন সোকোটো রাজ্য কমান্ডের মুখপাত্র। বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে মন্তব্যের জন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “কলেজের শিক্ষার্থীরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ […]