আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের মৃত্যু

শুক্রবার তার মৃত্যুর খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম। ২০০৪ সাল থেকে তিনি আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে স্ট্রোক হওয়ার পর থেকে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে জনসম্মুখে খুব একটা দেখা যেত না। এ সময় মূলত দেশ শাসন করে আসছিলেন তার সৎ ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। […]
এশিয়া সফরে কোরিয়ার ডিমিলিটারাইজড জোনে যাওয়ার ভাবনা বাইডেনের

জাপান ও দক্ষিণ কোরিয়াতে ২০ থেকে ২৪ মে’র এই সফরে বাইডেন দেশদুটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সাকি জানান, হোয়াইট হাউস এখনও মার্কিন প্রেসিডেন্টের এশিয়া সফরের খুঁটিনাটি চূড়ান্তে কাজ করছে। ওই অঞ্চলে যাওয়া বিদেশি সরকার ও রাষ্ট্রপ্রধানদের অনেকেই সামরিকভাবে ব্যাপক সুরক্ষিত ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। […]
ফিনল্যান্ডকে হুঁশিয়ারি মস্কোর, রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত করার দাবি ইউক্রেইনের

বৃহস্পতিবার তারা এই হুঁশিয়ারি দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একইদিন ইউক্রেইন দাবি করেছে, তারা কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর একটি রসদবাহী জাহাজের ক্ষতি করেছে। সাম্প্রতিক দিনগুলোতে ওই অঞ্চলে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেইনের দক্ষিণাঞ্চের ওদেসা আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক জানান, তাদের সেনারা স্নেক আইল্যান্ডের কাছে থাকা নৌযান ভিসেভোলোদ বোবোরভের ব্যাপক […]
রাশিয়ার কৌশলগত পরাজয় স্পষ্ট: জেলেনস্কি

বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া রাত্রিকালীন বক্তৃতায় তিনি বলেন, “ইতোমধ্যেই বিশ্বের প্রত্যেকের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাশিয়ার এটা স্বীকার করার সাহস নেই।” রাশিয়ার সেনাদের ‘কাপুরুষ’ আখ্যায়িত করে তারা ‘ক্ষেপণাস্ত্র, বিমান ও কামান হামলার পেছনে লুকানোর চেষ্টা করছে’ বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস। ছবি: রয়টার্স বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক নার্স দিবসে দেওয়া এ […]
পুয়ের্তো রিকোর কাছে অভিবাসন প্রত্যাশীদের নৌযান উল্টে ১১ মৃত্যু

সাম্প্রতিক সময়ে সমুদ্রে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে মার্কিন উপকূলে পৌঁছার চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ক্রমাগত বাড়তে দেখা যাচ্ছে, তার মধ্যেই এ ১১ জনের ডু্বে মরার ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুয়ের্তো রিকোর দেশেচেও দ্বীপের ১০ নটিকাল মাইল দূরে ওই উল্টে যাওয়া নৌযানটি শনাক্ত হয়; উল্টানোর আগে তাতে কত আরোহী ছিল তা জানা […]
কোভিডে প্রথম মৃত্যুর ঘোষণা উত্তর কোরিয়ার

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, জ্বরে ভুগে ছয় জন মারা গেছে, পরীক্ষায় তাদের একজনের ওমিক্রন পজিটিভ এসেছিল। তারা আরও জানায়, জ্বরে আক্রান্ত এক লাখ ৮৭ হাজার জনকে ‘পৃথক করে চিকিৎসা’ দেওয়া হচ্ছে। বেশ কিছুদিন ধরেই দেশটিতে কোভিড-১৯ সৃষ্টিকারী করোনাভাইরাসের উপস্থিতি আছে, বিশেষজ্ঞরা এমনটি ধারণা করে আসলেও উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ বৃহস্পতিবার প্রথমবারের […]
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের স্থলাভিষিক্ত হয়েছেন রনিল। ইউনাইটেড ন্যাশনাল পার্টি নেতা ৭৩ বছরের রনিল বিক্রমাসিংহে এর আগে আরো পাঁচবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার আমলেই ২০১৯ সালে একের পর এক বোমা হামলায় কেঁপে উঠেছিল শ্রীলঙ্কা। সে বছর ২২ এপ্রিল মাত্র ২০ মিনিটের মধ্যে তিনটি হোটেল ও তিনটি গির্জা সহ মোট আট জায়গায় ভয়াবহ […]
কারফিউ ওঠার পর কলম্বো ছাড়ার হিড়িক

ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বেশ কিছুদিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। গত সোমবার ওই বিক্ষোভ রীতিমত সংঘাতের রূপ নেয়। যাতে এখন পর্যন্ত নয় জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীত্ব ছেড়েছেন মাহিন্দা রাজাপাকসে। বিক্ষোভকারীরা তার ভাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগও দাবি করছেন। বিক্ষোভ দমাতে সোমবারই শ্র্রীলঙ্কাজুড়ে […]
আজভস্তালে আটকা ইউক্রেইনীয় যোদ্ধা চাইলেন মাস্কের সাহায্য

রাশিয়ার সঙ্গে চুক্তির আওতায় সম্প্রতি কারখানাটি থেকে অসংখ্য বেসামরিককে নিরাপদে সরিয়ে নেওয়া গেলেও অবরুদ্ধ সেনাদের মুক্তির ব্যাপারে এখনও মস্কোর সঙ্গে কোনো সমঝোতা হয়নি। রুশ সেনাদের কয়েক সপ্তাহের টানা বোমাবর্ষণে কারখানাটির ভেতরে থাকা অনেক ইউক্রেইনীয় যোদ্ধাই আহত অবস্থায় দিনাতিপাত করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “এলন মাস্ক, মানুষ বলে আপনি অন্য গ্রহ থেকে এসেছেন মানুষকে অসম্ভবে […]
নেটোতে যোগ দিতে আগ্রহী ফিনল্যান্ড, খারকিভে ‘পিছু হটছে’ রুশরা

বৃহস্পতিবার তাদের এ ঘোষণার মধ্য দিয়ে ওই অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যে একটি বড় ধরনের পরিবর্তনের আভাস মিলল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে খারকিভ অঞ্চলে ইউক্রেইনের বাহিনী রুশ সেনাদের দখলে থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাদের অগ্রগতি রুখতে রুশ বাহিনীও সীমান্তবর্তী ওই অঞ্চলের কিছু এলাকায় শক্তি বৃদ্ধি করছে। রাশিয়ার সঙ্গে এক হাজার ৩০০ […]