ক্যাটাগরি

ইয়েমেনে যুদ্ধবিরতি, সৌদি যুবরাজের প্রশংসা হোয়াইট হাউসের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য রিয়াদ সফর নিয়ে গুঞ্জনের মধ্যে বৃহস্পতিবার তারা এমবিএস নামে পরিচিত যুবরাজের ভূমিকার এ স্বীকৃতি দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ-পিয়ের সাংবাদিকদের বলেছেন, ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার ক্ষেত্রে ভূমিকার জন্য সৌদি বাদশা সালমান ও তার ছেলে কৃতিত্বের দাবিদার। “ওই অঞ্চলজুড়ে সহযোগিতামূলক কূটনীতি ছাড়া এই যুদ্ধবিরতি […]

চল্লিশটিরও বেশি জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌমহড়া

৩ থেকে ১০ জুন পর্যন্ত মহড়াটি চলবে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, দেশটির বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “(শত্রুর) সাবমেরিনের খোঁজে চালানো অভিযানে বেশ কিছু জাহাজের সঙ্গে নৌবাহিনীর বিমানও থাকবে,” প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এমনটি বলা হয়েছে। এর পাশপাশি মহড়ায় অন্যান্য বিষয়ও থাকবে বলে জানিয়েছে তারা। প্রশান্ত মহাসাগর থেকে কয়েক হাজার […]

যুক্তরাষ্ট্রে গির্জার বাইরে গুলি, নিহত ৩

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার আইওয়ার এইমস শহরের কর্নারস্টোন চার্চের বাইরে এ ঘটনা ঘটে। সে সময় গির্জার ভেতরে একটি অনুষ্ঠান চলছিল বলে স্টোরি কাউন্টির ডেপুটি শেরিফ নিকোলাস লেনি জানিয়েছেন। নিউ ইয়র্কের বাফেলো, টেক্সাসের ইউভালডে এবং ওকলাহোমার টুলসায় একের পর এক বন্দুক সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণের পরপরই এই ঘটনা ঘটল। একই দিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রেসিন সমাধিস্থলে […]

ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধ ১০০ দিনে গড়াল

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রতিশ্রুতির পর কিইভ মিত্রদের কাছ থেকে আরও অস্ত্র পাওয়ার আশা করছে। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, রাশিয়ার বাহিনীগুলো এখন ইউক্রেইনের প্রায় ২০ শতাংশ অঞ্চল দখল করে নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ বাহিনী কৌশলগতভাবে বড় ধরনের জয়ের আশায় লুহানস্ক ও দোনেৎস্ক নিয়ে গঠিত ইউক্রেইনের শিল্পায়িত অঞ্চল দনবাস দখলের দিকে মনোযোগ […]

ইউক্রেইন যুদ্ধ: পশ্চিমাদের ঐক্য টিকবে কতদিন?

এমন একটি পরিস্থিতিতে ইউক্রেইনের প্রতি সমর্থন নিয়ে কি পশ্চিমাদের ঐক্যে ফাটল দেখা দিতে শুরু করেছে? – সে উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করে মস্কো। শুরুতে দ্রুত ও কম ক্ষয়ক্ষতিতে এই লড়াই জিতে নেওয়ার পরিকল্পনা থাকলেও সফল হননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরুতে দিন যতই গড়িয়েছে ক্রেমলিনের ক্ষতির পরিমাণ বেড়েছে। […]

রানি এলিজাবেথের শাসনের ৭০ বছর, সাজসাজ রব

  নিউজ ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 03 Jun 2022 01:22 AM BdST Updated: 03 Jun 2022 01:22 AM BdST ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার ৭০ বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে সেজে উঠেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার থেকে আড়ম্বর করে ‘প্লাটিনাম জুবিলি’ উদযাপন শুরু হয়েছে। ১৯৫২ সালে বাবা কিং জর্জের (চতুর্থ) মৃত্যুর পর মাত্র ২৫ বছর বয়সে […]

তুরস্কের নাম বদলে হচ্ছে ‘তুর্কিয়ে’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গত বছরই দেশের নতুন নামকরণ নিয়ে প্রচার শুরু করেছিলেন। এর আওতায় এখন অন্য আরও কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে তুরস্কের নাম বদলানোর অনুরোধ জানানো হবে। গত বছর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, “তুর্কিয়ে নামটিই সবচেয়ে ভালোভাবে তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে।” জাতিসংঘ জানিয়েছে, তারা এ সপ্তাহে তুরস্কের কাছ থেকে […]

যুক্তরাষ্ট্রের কারাগারে ‘মাদক সম্রাট’ গিলবার্তোর মৃত্যু

এই মাদক সম্রাট একসময় বিশ্বের কোকেন বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করতেন। কলাম্বিয়ান ‘মাদক সম্রাট’ পাবলো এসকোবারের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। বিবিসি জানায়, মৃত্যুকালে গিলবার্তোর বয়স হয়েছিল ৮৩ বছর। অন্যান্য প্রতিদ্বন্দ্বী এবং আইনের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার কারণে ‘দাবাড়ু’ নামে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে ১৯৯৫ সালে দুর্ভাগ্যে পড়েন গিলবার্তো। ওই বছরই কলাম্বিয়ায় গ্রেপ্তার হন তিনি। […]

রাশিয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে: জার্মান অর্থমন্ত্রী

জার্মানির আইনপ্রণেতাদের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে হাব্যাক বলেন, ‘‘রাশিয়ার অর্থনীতি ধসে পড়ছে। পুতিন এখনও অর্থ পাচ্ছেন বটে….তবে সময় রাশিয়ার পক্ষে নয় বরং এটি রাশিয়ার বিপক্ষে কাজ করছে।” রাশিয়ার জ্বালানির উপর জার্মানি দারুণভাবে নির্ভরশীল। জার্মানি এখন ওই নির্ভরশীলতা হ্রাস করতে চাইছে। এজন্য দেশটিকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, বলেছেন অর্থমন্ত্রী হাব্যাক। পশ্চিমা নিষেধাজ্ঞার মূল উদ্দেশ রাশিয়ার […]

যুক্তরাষ্ট্র-তাইওয়ান নতুন বাণিজ্য উদ্যোগে চীনের ‘কঠোর আপত্তি’

চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, ‘‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কাছে ভুল বার্তা পাঠানো এড়াতে যুক্তরাষ্ট্রের উচিত বিচক্ষণতার সঙ্গে তাইওয়ানের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক পরিচালনা করা।” চীনের এই হুঁশিয়ারি উচ্চারণের একদিন আগে বুধবার যুক্তরাষ্ট্র ও তাইওয়ান ‘ইউএস-তাইওয়ান ইনিশিয়েটিভ অন টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি ট্রেড’ ঘোষণা করে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি […]